রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি অনুমোদন

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা ও যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল এবং রাশেদ আলম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ইমাম হোসেন রনি কে আহবায়ক, এস এম রাশেদ আলম ও শামীম ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি ঘোষনার পরপরই ৯নং ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও জনসাধারন নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি গঠনকল্পে গত ০৩ সেপ্টেম্বর ০৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী তিন (০৩) মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করে সংগঠনকে আরো গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...