গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

প্রকাশঃ

Spread the love

বিশ্বকাপের শেষ আটের লড়াই পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা পাঁচটি। অন্যদিকে পাঁচ ম্যাচে চার গোল করে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আলবেসেলিস্তা ফুটবলার লিওনেল মেসি ও আরেক ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরুদ।

এই তালিকায় তিনটি করে গোল করে আরও আছেন ইংলিশ ফুটবলার বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড, স্পেনের আলভারো মোরাতা, সেলেসাও তারকা রিচার্লিসন ও পর্তুগালের গনজালো রামোস। তবে শেষ আট থেকে তাদের দল বিদায় নেয়ায় গোল্ডেন বুট জেতার লড়াইয়ে টিকে রয়েছেন এমবাপে, মেসি ও জিরুদ।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মেসি। সেবার তার পা থেকে এসেছিল চার গোল। এবারও দারুণ ছন্দে আছেন মেসি। নিজে যেমন গোল করেছেন, সতীর্থদের দিয়েও করিয়েছেন। তাই এবারও সেরা হওয়ার দৌড়ে বেশ এগিয়ে থাকছেন মেসি। তাছাড়াও আর একটি গোল করলে নাম লেখাবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে।

অন্যদিকে ফরাসি তারকা এমবাপেও আছেন দুর্দান্ত ফর্মে। পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত তার গোল ৫টি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সকারুজদের বিপক্ষে ১ গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ড্যানিশদের সঙ্গে জোড়া গোল করেন। শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষেও করেন ২ গোল। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে পারেননি এই পিএসজি তারকা। তাছাড়াও গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের জিরুদ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছিলেন তিনি। শেষ আটে পোলিশদের বিপক্ষে করেন এক গোল। কোয়ার্টারে তার গোলেই ইংলিশদের হারিয়েছে ফ্রান্স। তারও সুযোগ আছে গোল্ডেন বুট জেতার।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...