যুক্তরাষ্ট্র ও কানাডায় ভয়ঙ্কর তুষারঝড়, ১৯জন নিহত

প্রকাশঃ

Spread the love

যুক্তরাষ্ট্র ও কানাডার ১০ লাখের বেশি মানুষ খ্রিষ্টানদের বড়দিন (ক্রিসমাস দিবস) উৎসব পালন করছেন বিদ্যুৎ ছাড়া। কারণ, উত্তর আমেরিকার এ দেশগুলোতে আঘাত হেনেছে ভয়ঙ্কর তুষারঝড়। এ সময় ১৯ জন মারা গেছেন।

এটা একটি মারাত্মক তুষারঝড়, এটাকে ‘বোমা ঘূর্ণিঝড়’ বলে অভিহিত করা হয়। যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় তখন এ ঝড় তুষার, শক্তিশালী বাতাস এবং হিমাঙ্কের তাপমাত্রা নিয়ে আসে।

প্রায় ২৫ কোটি লোক এ তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় তীব্র ঠাণ্ডায় ১৯ জন মারা যান। কুইবেক থেকে টেক্সাস পর্যন্ত প্রায় তিন হাজার ২০০ কি.মি. বিস্তৃত এলাকার মানুষ এ ঝড়ের কবলে পড়েছেন।

তুষারঝড়ের কারণে খ্রিষ্টানদের বড়দিন (ক্রিসমাস দিবস) উৎসবের সময়ও হাজার হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকে। পথ-ঘাটে বরফের স্তূপে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে বহু গাড়ি। দূর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়া রাজ্যের মানুষদের সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ, এতে আটকা পড়েন হাজার হাজার যাত্রী।

কানাডায় অন্টারিও এবং কুইবেক প্রদেশ আর্কটিক অঞ্চলের তীব্র ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশটির বাকি বেশিরভাগ অংশই চরম ঠাণ্ডা এবং শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে আছে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...