রামগঞ্জে অসহায়দের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ২০০ বান ঢেউটিন, ৩৫টি সেলাই মেশিন ও নগদ অর্থ সহ ২০লাখ টাকার অর্থসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা ৫নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমনের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল কালামের সার্বিক সহযোগিতায় এই সেলাই মেশিন, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর ২ (রায়পুর)আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক শৈকত মাহমুদ শামছু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী টিটু চৌধুরীসহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ চন্ডিপুর মেম্বার মহিববুল্লাহ স্বপন, ২নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম তসলিম, ৭নং ওয়ার্ডের মেম্বার মাসুদ আলম, হুমায়ূন কবিরসহ আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...