পরবর্তী প্রজন্মকে ওপরে উঠানোই শিক্ষার লক্ষ্য

প্রকাশঃ

Spread the love

জ্ঞানার্জনের গুরুত্ব বর্ণনা করে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এম জাহিদ হাসান তাপস বলেছেন, শিক্ষা মানুষের পরবর্তী প্রজন্মকে ওপরে উঠিয়ে দেয়। জ্ঞান অর্জন না করে কাজ করতে চাইলে অনেক ভুলভ্রান্তি হতে পারে।
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় গতকাল রোববার এমন মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
শ্রীপুর পৌরসভার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে এদিন সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ‘ভাইল ফার্মিয়ন’ নামের একটি অধরা কণা আবিষ্কারে নেতৃত্ব দেওয়া
জাহিদ হাসান।
কৃতী এই বিজ্ঞানী কোনো জাতির উঠে আসার পেছনে শিক্ষা বিস্তারের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য সুন্দর মানসিকতার মানুষ তৈরি করা। শিক্ষার উদ্দেশ্য হলো– জ্ঞান অর্জন করা ও সেই জ্ঞান প্রয়োগ করা। জ্ঞান অর্জন করে যদি মানুষ খারাপ কাজ করে বা কোনো কাজ না করে, তাহলে ওই জ্ঞানের কোনো মূল্য নেই।’
বিদ্যালয় সভ্যতার অগ্রগতিতে অবদান রাখে বলেও মন্তব্য করেন ড. জাহিদ হাসান। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ
দেন, শিক্ষার্থীরা তাদের মা-বাবার চেয়ে ভালো কিছু করছে কিনা– এ বিষয়ে মনোযোগী হতে। তিনি বলেন, যদি এটি না হয়, তাহলে তা অগ্রগতির লক্ষণ নয়।
ড. জাহিদ হাসান অনুষ্ঠানে তাঁর প্রয়াত বাবা রাজনীতিক মো. রহমত আলীর স্মৃতিচারণ করেন। মো. গোলাপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. জাহিদের ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মো. আহসান উল্লাহ, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন আহমেদ মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহীন আহমেদ জিয়া।

image_pdfimage_print

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

0
প্রায় ১৭ দিন ও ৭২ ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ...

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

0
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয়...