সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে নৌকার বিপক্ষে কাজ করার আভিযোগ আবদুল কাহার আকন্দের

প্রকাশঃ

Spread the love
 

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদকে হুঁশিয়ারি দিলেন এই আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। তিনি নূর মোহাম্মদের উদ্দেশে বলেন, ‘আর এক পা আগাবেন না। হয় নৌকার সঙ্গে থাকুন, না হয় কটিয়াদী ছেড়ে ঢাকা চলে যান। আর যদি আপনি একটি কথা নৌকার বিরুদ্ধে বলবেন, তাহলে আপনার বাড়ি ঘেরাও করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। তিনি অভিযোগ করেন, ‘নৌকার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছিল। যড়যন্ত্রে আমার যাঁরা চেয়ারম্যান, মেম্বার ছিলেন, যাঁরা আওয়ামী লীগের লোকজন ছিলেন, তাঁদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে। তাঁদের ভয় দেখিয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ভয়ে অনেকে আজ ঘরে বসে আছেন।’ জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছেন, আপনাদের আমি বলতে চাই। এটার পেছনে আমাদের বর্তমান এমপি নূর মোহাম্মদ জড়িত আছেন। এই নূর মোহাম্মদ আমার লোকগুলোকে ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করে ট্রাকের লোকদের সেই টাকা দিচ্ছেন। এটার যথেষ্ট প্রমাণ রয়েছে।
জনসভায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী এম এ আফজল। এ সময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন। এখান থেকে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ, আবদুল কাহার আকন্দ ও সাবেক সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে আবদুল কাহার আকন্দকে মনোনয়ন দেওয়া হয়। মো. সোহরাব উদ্দিন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নূর মোহাম্মদ মনোনয়নবঞ্চিত হয়ে এই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামানের ট্রাক প্রতীককে সমর্থন জানান। এ নিয়ে এই আসনের নির্বাচনের মাঠ গরম আছে।
সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আজ বুধবার সকালে নূর মোহাম্মদকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে  বলেছিলেন, অন্য প্রার্থীদের চেয়ে আখতারুজ্জামানকে তাঁর কাছে সাহসী ও যোগ্য মনে হয়েছে, তাই তাঁকে সমর্থন দিয়েছেন। নিজের অনুগত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের আখতারুজ্জামানের পক্ষে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান এক দিকে দলের বিরোধিতা করে নির্বাচনে অংশ নিয়েছেন, অপর দিকে বক্তৃতায় একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলে সমালোচনার মুখে পড়েছেন।
image_pdfimage_print

সর্বশেষ

শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

0
ফলে শিক্ষক সংকট কাটাতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আবদুর রহিম। বুধবার (৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা...

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

0
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে...

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, আটক ২

0
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশের সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম হানিফ মাহমুদ। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...