প্রাক্তনের কথা ভেবে কান্না পাচ্ছে? নিজেকে সামলাবেন যেভাবে

প্রকাশঃ

Spread the love

একসঙ্গে চলতে চলতে কখনো যদি সঙ্গী হাত ছেড়ে দেয়, যদি সম্পর্কের সুতোটা মাঝপথে ছিড়ে যায়, তাহলে এর কষ্ট মেনে নেওয়া অনেক কঠিন। সম্পর্ক ভাঙলে যতোটা না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে তার অনুপস্থিতি, তার সঙ্গে যোগাযোগ না থাকা। অনেক দিনের অভ্যাসে পরিবর্তন আসায় মাঝরাতে বুকটা হাহাকার করে ওঠে। মনে হয় তাকে ছাড়া পুরো পৃথিবীটা শূন্য। কিন্তু আপনি তো সম্পর্কে নেই। সঙ্গী আপনাকে ছেড়ে চলে গেছে। এটাই বাস্তব।

বাস্তব যতো কঠিন হোক, তাকে মেনে নিতেই হবে। অনেক সময় এমনও হয়, আপনার প্রিয় মানুষটা সম্পর্ক থেকে বেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। কিন্তু আপনি এখনো সেই একই জায়গায় পড়ে আছেন। তাকে ভেবে কান্না করছেন, বার বার তাকে ফেসবুক-ইনস্টাগ্রামে ফলো করছেন। এবার থামতে হবে। মুভ অন করতেই হবে। আপনাকেও জীবনে এগিয়ে যেতে হবে।

প্রাক্তনকে ভুলে নিজেকে সামলাতে যা করবেন 

সোশ্যাল মিডিয়ায় তাকে ব্লক করুন
ব্রেকআপ হওয়ার পর ঘন ঘন প্রাক্তনকে সোশ্যাল মিডিয়ায় স্টক করা, তার প্রতিটি পোস্ট ফলো করা, তার পোস্টে কে কে লাইক-কমেন্ট করছে তা দেখা বন্ধ করুন। তার সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে গেছে। সুতরাং তাকে ফলো না করে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিন।

ক্ষমা করতে শিখুন
মানুষ মাত্রই ভুল। সম্পর্কে থাকাকালীন আপনারা দুজনই কিছু না কিছু ভুল করেছেন। সব ভুল ক্ষমা করে দিন। যদি প্রাক্তনের ভুল ক্ষমা করে দিতে পারেন, আপনিই সুখী থাকবেন। এতে জীবনে চলার পথে আঘাত কম পাবেন। যদি প্রাক্তন ফিরতে চায়, তাহলে নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়।

ভালোবাসা ভুল নয়
আপনি তাকে এখনো ভালোবাসেন। কিন্তু তিনি ভালোবাসেন না। এতে কোনো  ক্ষতি নেই। বরং, এই ভালোবাসাটাকে সম্মান করতে শিখুন। এক তরফা ভালোবাসায় কষ্ট আছে ঠিকই, কিন্তু কোনো ভুল নেই। আপনি যদি কাউকে ভালোবাসেন, তা হলে গর্ববোধ করুন। ভালোবেসে কষ্ট পাবেন না।

বাস্তবকে স্বীকার করুন
সম্পর্কে বিচ্ছেদ হতে পারে। দুজন মানুষের মধ্যে মনোমালিন্য হতেই পারে। যে মানুষটা কাল সারাক্ষণ আপনার খবর নিতো, সে আজ খোঁজও নেয় না। এমন হওয়াও স্বাভাবিক। শুধু আপনাকে বাস্তবটা গ্রহণ করতে হবে। সত্যিকে এড়িয়ে গিয়ে লাভ হবে না। বরং, বাস্তবকে মেনে নিলে জীবনে সামনে এগিয়ে যেতে সুবিধা হবে।

নিজেকে ভালোবাসতে ভুলবেন না
সঙ্গী ছেড়ে গেছে বলে আপনি নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন, তা যেন না হয়। বরং নিজেকে ভালো রাখুন। আপনার যা করতে ভালো লাগে, যেসব কাজ আপনাকে আনন্দ দেয় সেগুলো করুন। নিজের জন্য বাঁচতে শিখুন।

image_pdfimage_print

সর্বশেষ

ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। এমন...

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

0
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

0
বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের আবাসন ও অবকাঠামো খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি স্টিল শিল্প।...

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ...

বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

0
সমালোচনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের মুখের ও শরীরি ভাষা দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা...