ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

প্রকাশঃ

Spread the love

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি জরিপ করে। সেখানে দেখা গেছে, ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের মধ্যে ৮০ শতাংশ এখনও ভালোবাসায় জড়ায়নি। আর মেয়েদের মধ্যে এই হার ২৫ শতাংশ। ১৯৭৪ সালের পর এটিই ছিল সবচেয়ে কম।

বিশেষজ্ঞরা মনে করছেন, কভিড-১৯ মহামারির কারণে স্কুল বন্ধ এবং শারীরিক সম্পর্কে নিষেধাজ্ঞার ফলে এসব বাধা সৃষ্টি হয়েছে।

২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশটির নিম্ন জন্মহার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে এটা দেশের কার্যক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে। এ ছাড়া কিছু গবেষক বলছেন, দেশের জনসংখ্যা বর্তমানে ১২ কোটি ৫০ লাখ থেকে শতাব্দীর শেষ নাগাদ ৫ কোটি ৩০ লাখে নেমে যেতে পারে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, জাপানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা অনেক বেশি। দেশটির ১০ শতাংশ মানুষ এখন ৮০ বছর বয়সী।
জাপানে প্রতিনিয়ত জীবনযাত্রার খরচ বাড়ছে। এ জন্য আরও বেশি সংখ্যক নারী কর্মজীবনে যুক্ত হচ্ছে। আগ্রহ হারাচ্ছে বিয়ে ও সন্তান জন্মদানে। অন্যদিকে জন্মনিরোধক ব্যবস্থার সহজলভ্যতাও জন্মহার হ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে জাপানের ভবিষ্যৎ জনসংখ্যা, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। বিবিসি।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...