রাবাদা-ইয়ানসেনে পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রকাশঃ

Spread the love

রোমাঞ্চকর এক সমাপ্তির আভাস নিয়েই আজ সেঞ্চুরিয়নে শুরু হয় দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম দিনের চতুর্থ দিনের খেলা।

যারা আজ সুপারস্পোর্ট পার্কে খেলা দেখতে গেছেন, তাঁরা হতাশ হননি। হতাশ হননি যাঁরা টেলিভিশনের সামনে বসে এই খেলা দেখেছেন তাঁরাও। কী রোমাঞ্চকর এক লড়াই-ই না উপহার দিল দুই দল!

রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে শেষ হাসিটা হাসল দক্ষিণ আফ্রিকা।  ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা ৯৯ রানেই হারিয়ে ফেলে ৮ উইকেট। তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফেলা পেসার মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়েই দারুণ এক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন পাকিস্তানকে। কিন্তু মার্কো ইয়ানসেনের সঙ্গে মিলে পাকিস্তানিদের সেই স্বপ্ন কেড়ে নিলেন কাগিসো রাবাদা।

আব্বাসের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটাকে মার্কো ইয়ানসেন পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ‘বিশ্বজয়ের’ উদ্‌যাপনে মাতল দক্ষিণ আফ্রিকানরা। প্রায় হেরে বসা ম্যাচে এমনভাবে জিতেই বিশ্বজয়ের আরেকটু কাছে পৌঁছে গেল দলটি। ২ উইকেটের এই জয়েই যে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা

শেষ চারটি মেরে যখন দলকে জেতালেন ইয়ানসেন, তাঁর নামের পাশে অপরাজিত ১৬ রান। ৫০ রানের নবম উইকেট জুটিতে সঙ্গী রাবাদার রান ২৬ বলে ৩১।

দক্ষিণ আফ্রিকা দিনটা শুরু করেছিল ৩ উইকেটে ২৭ রান নিয়ে। দলটির ভরসা হয়ে টিকে ছিলেন এইডেন মার্করাম। আগের দিন দক্ষিণ আফ্রিকার তোলা ২৭ রানের ২২-ই এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই মার্করাম আজ অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে দিনের প্রথম ঘণ্টাটা নিরাপদেই পাড়ি দেন। ৩ উইকেটে ৬২ রান নিয়ে ড্রিংকস বিরতিতে যায় প্রোটিয়ারা।

বিরতির পর খেলা শুরু হতেই বদলে যায় সব। প্রথম ওভারেই মোহাম্মদ আব্বাসের কিছুটা নিচু হয়ে যাওয়া নিখুঁত লেংথের এক বলে বোল্ড মার্করাম (৬৩ বলে ৩৭ রান)। মার্করাম বিদায় নিলেও অবিচলই ছিলেন বাভুমা। ডেভিড বেডিংহামকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ রান যোগ করে ফেলেন অধিনায়ক।

এরপর কী যেন হলো বাভুমার। আব্বাসের করা মোটামুটি নিরীহ এক বলকে আড়াআড়ি ব্যাট চালিয়ে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু বলটি বাভুমার ব্যাটে বাতাস লাগিয়ে চলে যায় মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। হালকা শব্দ শুনেই আউট দিয়ে দেন আম্পায়ার। সেটি মেনে ড্রেসিংরুমে ফিরে যান বাভুমা। সেখানে ফিরে নিশ্চিত সতীর্থদের ভর্ৎসনা শুনেছেন বাভুমা, টিভি রিপ্লেতে যে আলট্রা এজ প্রযুক্তি বল ব্যাটের সংযোগের প্রমাণ দিতে পারেনি। এই ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ২৯.৪ ওভারে ৯৬/৫।

পরের ওভারের নাসিম শাহ বোল্ড করে দেন কাইল ভেরেইনাকে। ৯৯ রানের প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে হঠাৎই জয়ের সুবাস পেতে শুরু করা পাকিস্তানকে পরের ওভারে আরও ২টি উইকেট এনে দেন আব্বাস। ডেভিড বেডিংহামকে কিছুটা শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করার পরের বলেই অভিষিক্ত করবিন বশকেও একইভাবে ফেরান আব্বাস।

তাতে ৪ বলের মধ্যে ৯৯/৫ থেকে ৯৯/৮ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর তিন বছর পর টেস্টে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং পেয়ে যান আব্বাস। ২৬ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ৬ উইকেট পেয়ে পেছনে ফেলেন ২০১৮ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া রেকর্ডকে (৫/৩৩)।

ক্রিকেটের বিশ্ব মঞ্চে বারবার চাপের মুখে ভেঙে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি করছে দক্ষিণ আফ্রিকা, এমনটাই মনে হচ্ছিল তখন। কিন্তু রাবাদা ও ইয়ানসেনের ইতিহাসের উল্টো স্রোতে হাঁটার ইচ্ছেই হলো। আব্বাসের সেই ওভারে চতুর্থ বলে চার মেরেই চাপটাপ সব দূরে সরানোর কাজ শুরু করেন রাবাদা। আর কোনো উইকেট না হারিয়ে দলের স্কোরটাকে ১১৬ রানে নিয়ে লাঞ্চে যায় দক্ষিণ আফ্রিকা।

এরপর খেয়েদেয়ে মাঠে ফিরে ৬ ওভারের মধ্যেই পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়ে অবিশ্বাস্য সেই জয় রাবাদা-ইয়ানসেনদের।

৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

image_pdfimage_print

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি

0
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল...

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

0
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,...

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

0
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ রিমান্ডের আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে...

পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত?

0
দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন...

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

0
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দেড় হাজার প্রার্থী। ২৩ শতাংশের বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। আর...