কুতুবদিয়ায় প্যারাবন গড়ে তোলা হোক

প্রকাশঃ

Spread the love

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সুরক্ষাপ্রাচীর প্যারাবন (ম্যানগ্রোভ) না থাকায় দ্বীপটির বিশাল অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ দ্বীপে কয়েক দশক আগেও অন্তত ১ হাজার ২০০ একর প্যারাবন ছিল। তৎকালীন সময়ে ১০০ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের সুরক্ষাপ্রাচীর হিসেবে গড়ে তোলা হয়েছিল প্যারাবনকে। কিন্তু গত তিন দশকে ছিন্নভিন্ন হয়ে পড়েছে দ্বীপের সুরক্ষাপ্রাচীর।

প্যারাবন ধ্বংসের কারণে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে হাজারো মানুষের ঘরবাড়ি এবং ভিটেমাটি। প্রায় ৯০০ একর প্যারাবন ধ্বংস হয়েছে লবণ মাঠ তৈরির জন্য। টিকে থাকা বাকি ৩০০ একর প্যারাবনও হুমকিতে পড়েছে আগ্রাসী লবণ চাষের কারণে। এ ছাড়া এ দ্বীপে নেই কোনো টেকসই বেড়িবাঁধ। তাই প্রতিবছর বর্ষার মৌসুমে প্রবল ঝড়, বন্যা ও প্লাবনের কারণে কুতুবদিয়ার অধিকাংশ সমুদ্রতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়।

এক দশক আগেও কুতুবদিয়া দ্বীপের আয়তন ছিল ২০ বর্গকিলোমিটারের চেয়ে বেশি। এখন ভাঙনের কারণে কুতুবদিয়া দ্বীপের আয়তন ১৮ বর্গকিলোমিটারের চেয়েও কমে গেছে।

তাই পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ, কুতুবদিয়া দ্বীপকে রক্ষার্থে দ্রুত সময়ের মধ্যে দ্বীপের সুরক্ষাপ্রাচীর হিসেবে প্যারাবন (ম্যানগ্রোভ) লাগানোর উদ্যোগ নেওয়া হোক। সেই সঙ্গে প্যারাবন টিকিয়ে রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। কুতুবদিয়া দ্বীপকে বাঁচাতে পারলে বেঁচে যাবে দেড় লক্ষাধিক বাসিন্দার জনজীবন।

 

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...