মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশঃ

Spread the love
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

দুপুর দেড়টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তার গাড়ি থামায়। পরে তাকে গ্রেপ্তার করে।

ডিবি জানিয়েছে, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতা সৃষ্টি করার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সেসব বিষয়সহ অন্যান্য বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার মাগুরা-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এমবি বাকের।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...