নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

প্রকাশঃ

Spread the love

নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়; জনজীবনের প্রতিটি স্তরে নারীর অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ’ প্রকল্পের আওতায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক ও পিতৃতান্ত্রিক কাঠামো নারীদের ঘরের ভেতর সীমাবদ্ধ রাখতে চায় এবং জনজীবন ও নাগরিক নেতৃত্বে আসার পথে বাধা সৃষ্টি করে। রাজনৈতিক নেতৃত্ব মানে সিদ্ধান্ত গ্রহণের সর্বস্তরে নারীর উপস্থিতি নিশ্চিত করা। নারী যে রাজনৈতিক দলেই যুক্ত থাকুন না কেন; পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তারা।

এ সময় ইউএন উইমেনের প্রোগ্রাম ম্যানেজার তপতী সাহা বলেন, ক্ষমতা বা আধিপত্য দিয়ে নয়; সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথ। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের তরুণীদের সম্পৃক্ত করতে হবে এবং তাদের সিডও, বেইজিং প্ল্যাটফর্ম, বাংলাদেশের সংবিধান ও জাতীয় নারী উন্নয়ন নীতিমালা সম্পর্কে জানাতে হবে। এসব না জানলে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে নারীপক্ষের সভানেত্রী গীতা দাস বলেন, নারীবান্ধব রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে নারী ও কিশোরীদের একটি সক্ষম দল তৈরি করা জরুরি। তারা দক্ষ নেতৃত্বের মাধ্যমে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন ও জনজীবনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে পারবে।

অনুষ্ঠানে জানানো হয়, নারীপক্ষ ২০২৫ সালের নভেম্বর থেকে ইউএন উইমেনের সহযোগিতায় ‘জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মূল লক্ষ্য তরুণ নারীদের সক্ষমতা বৃদ্ধি ও মেন্টরিংয়ের মাধ্যমে জেলা ও জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক নারী নেতৃত্ব গড়ে তোলা।

নারীপক্ষের সদস্য কামরুন নাহারের সঞ্চালনায় সভায় প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প পরিচালক নাসিমা আক্তার। প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন সদস্য সাদাফ সায় সিদ্দিকি। সভায় আরও বক্তব্য দেন উবিনীগের পরিচালক সীমা দাস সীমু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারী বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির, দুর্বার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মাহমুদা বেগম, ফেমজেনের সুষ্ণো বিশ্বাসসহ নারীপক্ষের সদস্য মাহীন সুলতান, রওশন আরা, সামিয়া আফরীন, জাহানারা খাতুন ও সাংবাদিক শাহনাজ পলি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...