লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

প্রকাশঃ

Spread the love
লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, একটি ইসরায়েলি ড্রোন সীমান্তবর্তী এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।

পরে গাড়ির ভেতর থেকে চারটি মরদেহ বের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। 

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, এরপরও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের দাবি, তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।

 

যুদ্ধবিরতির পর লেবাননে ইসলামিক জিহাদের বিরুদ্ধে এটিই ইসরায়েলের প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।

image_pdfimage_print

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

0
প্রায় ১৭ দিন ও ৭২ ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ...

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

0
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয়...