জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে নারীসহ ৩ জন আটক

প্রকাশঃ

Spread the love

ঢাকা জেলা পুলিশ জানায়, ছোট সাইজের কাগজে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল ব্যাধিতে ফুল দিতে যান আটকরা। এ সময় তারা দলের পক্ষে স্লোগানও দেন।

এ সময় ঢাকা জেলা পুলিশের সদস্যরা রকিবুল ইসলাম দুর্জয় (৩২), মিষ্টি সুভাষ (২৮) ও তাহমিনা আক্তারকে (৪০) আটক করেন। নারীদের শরীরে ও হাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের স্লোগান লেখা দেখা যায়।

এ সময় তাহমিনা আক্তার গণমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে, দেশের নামও তারা দিয়েছে। কেন সে দল নিষিদ্ধ হবে?

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তার সঙ্গে তিন শিশু সন্তানও ছিল।  তবে সন্তানদের আটক করা হয়নি।  পরে তার কথা অনুযায়ী আরও দুইজনকে আটক করা হয়।

আটক তাহমিনা আক্তার কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, তিনি সরকারি হাসপাতালে চাকরি করতেন।  বর্তমানে কিছু করছেন না।  ৫ আগস্টের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে করে তিন সন্তান নিয়ে একাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।  এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। নিজ ইচ্ছায় সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও স্বীকার করেন তিনি।

আটককৃত তিনজন আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আশুলিয়া থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আবদুল আজিজ এর নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে গতকাল  ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন  মিলনায়তনে বরেণ্য রাজনীতিবিদ, দাগন ভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আব্দুল আজিজ এর নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া...

সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পীকারের শোক

0
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন...

ডিপিডিসির রাজস্ব চুরির মহাকাব্য

0
• প্রায় অর্ধশত কোটি টাকা ভ্যাট ফাঁকির চাঞ্চল্যকর নথিপত্র ফাঁস • গ্রাহক থেকে সংগ্রহ করলেও জমা হয়নি এনবিআরের কোষাগারে • সুশাসনের অভাব ও নৈতিক অবক্ষয়ের এক...

একটানা নয়, দুই দফায় ঘুমানোর পরামর্শ

0
আধুনিক বিশ্বে সুস্থ থাকার আদর্শ মানদণ্ড হিসেবে আমরা টানা আট ঘণ্টা ঘুমানোর চেষ্টাকেই ধ্রুব সত্য বলে মেনে নিয়েছি। তবে ইতিহাস ও বিজ্ঞানের গভীর বিশ্লেষণে...