বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি

প্রকাশঃ

Spread the love

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত খুঁজে নিলো বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি।চলতি বছরের এপ্রিলের শুরুতে বাফুফে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। এতে প্রায় ২৭০ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন স্প্যানিশ কোচ কাবরেরা।

পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়ায় শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন ডুলি।
 
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি জানিয়েছিলেন, ২৪ মে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই নতুন কোচের উপস্থিতি নিশ্চিত করা হবে। আসন্ন ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতি শুরু করবে জাতীয় দল।
image_pdfimage_print

সর্বশেষ

দেশে ফিরলেন ৫১ হাজার ৬১৫ হাজি

0
বুধবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায়...

হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, কোন দিন কী করবেন হাজিরা?

0
সৌদি আরবে আজ ৭ জিলহজ। ৮ জিলহজ মিনায় অবস্থান, এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ—এই ধারাবাহিকতায় হজের মূল...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, খুলছে হরমুজ প্রণালি!

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এ চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া, ইরানকে অবাধে...

আবু সাঈদ হত্যা: গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে সাবেক ভিসি

0
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ...

কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে

0
বুন্ডেসলিগার  আসরের শেষ ম‌্যাচটায় দারুণ এক হ্যাটট্রিক করলেন হ‌্যা‌রি কেইন। ইংলিশ তারকার নৈপুণ্যে কোলনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার তাদের...