যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

প্রকাশঃ

Spread the love

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফারস।প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা স্মারকের রাজনৈতিক, আইনগত ও কারিগরি বিভিন্ন দিক এখনো বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে।

তবে ইরানের অবস্থান সেই সময়সূচি নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।
 
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে ধোঁয়াশা, শেষমুহূর্তেও অনেক প্রশ্ন
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিটি রোববার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দিনটি তার ৮০তম জন্মদিনও।
 
তবে তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো নিষ্পত্তি হয়নি এবং চুক্তির চূড়ান্ত রূপরেখা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
 
ফলে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে আশাবাদ থাকলেও, চুক্তি স্বাক্ষরের সময় ও চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...