ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯টি উপজেলার স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়।
র্যালীটি শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ.রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক নুরুল আমিন প্রমুখ।








