নুসরাতের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের বোর্ড গঠন

ঢাকা:

আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহার রাফির ময়না তদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মেডিকেল বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস এ কথা জানান।

তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই নুসরাতের ময়নাতদন্ত শুরু হবে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মারা যান ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি।

মাদ্রাসার অধ্যক্ষের ইন্দনে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঝলসে পাঁচদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।

ওই ছাত্রীর পরিবারের ভাষ্যে, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। তারই জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। ওই মামলার পর সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় ৯ সদস্যের মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোরও ব্যভস্থা করেন তিনি।

কিন্তু প্লেন ভ্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে সেখানে নেয়া হয়নি। কিন্তু সবার প্রার্থনা-চেষ্টাকে বিফল করে চলেই গেলো ‘প্রতিবাদী’ নুসরাত।




বাঁচানো গেলো না নুসরাতকে

ঢাকা: মা-বাবার আর্তি, সতীর্থদের প্রার্থনা আর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টায়ও বাঁচানো গেলো না দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আধঘণ্টা আগেই ৯টার দিকে নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম জানিয়েছিলেন, এই ছাত্রীর শারীরিক অবস্থার ‘মারাত্মক অবনতি’ ঘটেছে।ঢামেক হাসপাতালে আনার পরই চিকিৎসকরা জানিয়েছিলেন, নুসরাতের অবস্থা গুরুতর। তার শরীরে প্রায় ৮০ শতাংশই পুড়ে গেছে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।

এই ছাত্রীর পরিবারের ভাষ্যে, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। তারই জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। ওই মামলার পর সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় ৯ সদস্যের মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সবার প্রার্থনা-চেষ্টাকে বিফল করে চলেই গেলো ‘প্রতিবাদী’ নুসরাত।




বিএমজিটিএ’র সভাপতি কল্যাণ বোর্ডের সদস্য

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যান বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর কেন্দ্রিয় সভাপতি মো. হারুন অর রশিদ, প্রভাষক, ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা, ঢাকা।

কল্যাণ বোর্ডের সদস্য হওয়ায় বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাধারন সম্পাদক মো. ফিরোজ আলম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) এম এ মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সহকারী শিক্ষক কম্পিউটার, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, লক্ষ্মীপুর।

বুধবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।




লক্ষ্মীপুর ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা কমিটির ৯ সদস্যর স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে নিশ্চিত হওয়া যায়। অভিযোগকারীরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া, ইমতিয়াজ আহমেদ শরিফ ও রেজাউল করিম পারভেজ। যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, মামুন আল রশিদ ও মাইন উদ্দিন ইফতি। সাংগঠনিক সম্পাদক করিমুলহক কনক, রাকিব ইমাম ও তানজুর রহমান রুবেল। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট লিখিত অভিযোগটি সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান এর সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে ছাত্রলীগের। এছাড়াও অর্থের বিনিময়ে মাদক ও অস্র ব্যবসায়ী এবং ছাত্রদল-শিবিরের লোক দিয়ে কমিটি গঠন করছে কোন রকম সম্মেলন ছাড়া। এতে করে ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে। এছাড়া দলীয় বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবসে কমিটির অন্য সদস্যদের দাওয়াত করেন না সভাপতি ও সম্পাদকগন। তারপরেও ছাত্রলীগকে ভালোবেসে প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকেন অভিযোগকারীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেন তারা। উল্লেখ্যঃ গত ২৩ এপ্রিল শাহাদাত হোসেন শরিফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা




আগামী মাসে আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তি : শিক্ষামন্ত্রী

আগামী মাসে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে। চারটি ক্যাটাগরিতে যোগ্য হিসেবে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিভুক্তির দাবিতে অনেক দিন ধরে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করেছেন। তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা অনেক আগেই এমপিওভুক্তির কাজ শুরু করেছি।’

তিনি বলেন, ‘এমপিওভুক্তির জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান থেকে আবেদন সংগ্রহ করা হয়েছে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলো থেকে যে সকল তথ্য দেয়া হয়েছে আমরা তা যাচাই-বাছাই করব। তাদের দেয়া তথ্য ঠিক থাকলে আগামী মাসে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে। নতুবা যোগ্য একটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অপরটি পেলে এ নিয়ে সমস্যা সৃষ্টি হবে। এ কারণে সকল যোগ্য প্রতিষ্ঠানকে একই সঙ্গে এমপিওভুক্তির ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রতিবন্ধকতা রয়েছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘এ কারণটা যদি আর্থিক হয় তবে প্রথম পর্যায়ে নতুন এমপিওভুক্তি প্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ এমপিও সুবিধা দেয়া হতে পারে। যদি তা না হয়, তবে শতভাগ এমপিও সুবিধা প্রদান করা হবে।’

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার বিষয়টি আমার জানা ছিল না। সম্প্রতি ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বেশ কয়েকদিন রাস্তায় বসে আন্দোলন করেন। এরপর আমি তাদের নেতাদের সঙ্গে বসে তাদের সমস্যা জেনেছি। তারা অনেক কম বেতন পান-বিষয়টি অনেক মানবেতর।’

মন্ত্রী বলেন, ‘দেশের অনেক আনাচে-কানাচে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা গড়ে তোলা হয়েছে। সেখানেও অনেক শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে। এটি বন্ধ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের আদলে স্বতন্ত্র মাদরাসাকে আনা যায় কিনা তা বিবেচনা করা হবে। সরকার চাইলে নতুন প্রতিষ্ঠান হবে, তবে ব্যক্তির অধীনে এমন যত্রতন্ত্র যাতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে না ওঠে তা নিয়ে কাজ করা হবে। পাশাপাশি স্বতন্ত্র মাদরাসা শিক্ষক-কর্মচারীদের কোন পদ্ধতিতে তাদের অধিকার নিশ্চিত করা যায়-তা নিয়ে আমরা দ্রুত একটি সিদ্ধান্ত নেব।’




মাদরাসা শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ১৪২৬ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে। বুধবার (১০ এপ্রিল) বৈশাখী ভাতার চারটি চেক অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ব ব্যাংকে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১১এপ্রিল) পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান  এতথ্য নিশ্চিত করেছেন।




এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

মপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ১৪২৬ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে।  আজ মঙ্গলবার (৯ এপ্রিল) অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন। স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭. ০০৩ .২০১৮/২১১৪/০৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র  এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো বৈশাখী ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।




কমলনগরের মেঘনায় অবাধে মাছ শিকার; নেই প্রশাসনের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক : মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় তৎপরতা না থাকায় এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় মাছ শিকার চলেছ। দাদনদার-মহাজনরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে জেলেদের নদীতে পাঠায় এমন অভিযোগ সবার মুখে মুখে। এমন পরিস্থিতিতে মাছের উৎপাদন ব্যাহত হয়ে সরকারের কাঙ্খিত উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে গেলেও যেন কিছুই দেখছেন না । জেলেরা করছে না তোয়াক্কা । এদিকে কোস্টগার্ড দেখেও না দেখার বান করছে।

সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে কমলনগরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, জেলেরা নিবিঘেœ মাছ শিকার করছেন। বেশির ভাগ জেলে জাটকা শিকারে ব্যবহার করছেন অবৈধ কারেন্ট জাল। বাঁধা জাল দিয়ে মারছেন ইলিশের পোনা। মশারি জাল দিয়ে নিধন করছে পোয়ামাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব মাছ প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে হাট-বাজার ও আড়তে। সংরক্ষণ করে পাঠানো হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। কমলনগরের মাতাব্বারহাট এলাকায় গিয়ে দেখা গেছে, জেলেরা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার ফাঁদ পেতেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর থেকে মেঘনা নদী থাকে পুরো অরক্ষিত। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে সারা রাত ধরে জেলেরা মাছ শিকার করেন। ভোরে ঘাটের আশপাশের এলাকায় অস্থায়ী ঘাটে জেলেরা মাছ উঠায়। লাখ-লাখ টাকার মাছ বিক্রি হয় প্রতিদিন। মাছ বিক্রিকালে একটি চক্র জেলেদের কাছ থেকে টাকা উত্তোলন করেন; ওই টাকায় ম্যানেজ করেন সংশ্লিষ্টদের। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, তাদের জনবলের অভাব রয়েছে। যে কারণে যথাযথভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। তবুও জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে চেষ্টা করা হচ্ছে।

মাছের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও আইন মানছেনা জেলেরা। প্রতিদিন কমলনগরে সারি-সারি নৌকা নিয়ে শত-শত জেলে মহোসৎবে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছেন।

প্রসঙ্গত, ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জরি করা হয়েছে। এসময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ অন্যায়। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।




কমলনগরে সড়ক দূর্ঘটনায় ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফররুখ আহমেদ ইমন (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রহিমগঞ্জ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ইমন হাজীরহাট উপকূল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং চর কাদিরা গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ি থেকে বের হয়ে ইমন মোটরসাইকেল যোগে রহিমগঞ্জ বাজারে যাচ্ছিলো। পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে। এতে ইমন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করেন।




মৌলক সাক্ষরতা প্রকল্পে সুপারভাইজার ও শিক্ষকদের মতবিনিময়

আমজাদ হোসেন আমু,কমলনগর(লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে মৌলিক সাক্ষরতা প্রকল্পে সুপারভাইজার ও শিক্ষকদের সম্মানী ও যাতায়াত ভাতা প্রদানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন,প্রকল্প জেমস সহ সভাপতি প্রাক্তন প্রফেসর মোবাশ্বের হোসেন,সহ সভাপতি মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, প্রথমিক শিক্ষা কর্মকর্তা এহসানুল হক,প্রকল্প কর্মকর্তা মো. জহির হোসেন,সুপারভাইজার মো. আলা উদ্দিন সহ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, প্রকল্প পরিচালক মোঃ আসাদুজ্জামান।

সভা শেষে নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন সুপারভাইজার ও শিক্ষকদের সম্মানি ভাতা প্রদান করেন।