রামগতিতে যুবকের আতœহত্যা

লক্ষ্মীপুরের রামগতিতে শাহীনআলম (২৩) নামের এক যুবকের আতœহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮.৩০ টার দিকে সে নিজ বাড়ীর দরজায় একটি রেইনট্রি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। শাহীন পৌর ৭ নং ওয়ার্ডের দুধা বাড়ীর আ: বাকির ছেলে। পারিবারিক সূত্রে যায় শাহীন বিবির হাট এলাকার মিথুন নামের এক মেয়েকে বিয়ে করে। তাদের সংসারে নিপুন নামের ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শাহীনের সাথে তার শশুর বাড়ীর লোকজন ও স্ত্রীর সাথে দ্বীর্ঘদিন থেকে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সে শশুর বাড়ী থেকে এসে আতœহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করেন




লক্ষ্মীপুরে সাংবাদিকতার শৃংখলা প্রয়োজন : অধ্যক্ষ মা্ঈন উদ্দিন পাঠান

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান বলেছেন, লক্ষ্মীপুর সাংবাদিকতার শৃংখলা প্রয়োজন। এখন প্রায় সব পেশায় দূর্নীতি হচ্ছে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ থেকে সংবাদ পরিবেশন করতে হবে।
আজ (১ অক্টোবর) রবিবার দুপুর ১২টায় বেসরকারী টেলিভিশন চ্যানেল আই’র ১৯তম জম্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

1
এসময় চ্যানেল আইয়ের লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাধের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।
এসময় মা্ঈন উদ্দিন পাঠান বলেন, সাংবাদিকতা এখন সংস্কৃতি বিরাজ করছে না। জেলা পর্যায়ের সাংবাদিকরা এ পেশায় থেকে সংসার চালাতে পারে না। তাই সাংবাদিকতা পেশার সাথে অন্য পেশায় জড়িত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর ভবানিগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, সাংবাদিক শহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, সাইফুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন জবু, নজরুল ইসলাম জয়, রুবেল হোসেন, রাকিব হোসেন রনি প্রমুখ।




কমলনগরে জালে অগ্নিসংযোগ

 
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে জব্দ হওয়া প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুরে মেঘনাপাড়ে ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে সকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরয়ার মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। এ সময় জেলেদের ফেলে রাখা জাল ও মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ ও প্রায় ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।



ইলিশ শিকারের দায়ে রামগতিতে ৯ জেলের কারাদন্ড

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ অক্টোবর) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী প্রত্যেক জেলেকে ১ মাস করে কারাদন্ড দেন। এসময় ২০ হাজার মিটার কারেন্টজালে অগ্নিসংযোগ করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, মো. সিরাজ, মো. দুলাল, আ. মোতালেব, নুর আলম, মো. হেলাল, রায়হান, মো. এরশাদ, হানিফ ও ইব্রাহীম। তারা নোয়াখালী ও লক্ষ্মীপুরের রামগতি এলাকার বাসিন্দা।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীর নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় অভিযান চালায়। এসময় আইন অমান্য করে মাছ ধরার দায়ে ৯ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্টজাল। জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেয়া হয়।




আজ রাত ১২টা থেকে ইলিশ ধরা-বিক্রি নিষেধ

ঢাকা :

সারা দেশে শনিবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত (১২টা) থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ হচ্ছে। এ নিষেধাজ্ঞা থাকবে ২২ অক্টোবর পর্যন্ত।

কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। গত ১৯ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, ১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিশ অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী, এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন (১৬ আশ্বিন থেকে ৭ কার্তিক) সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করা হল।

নিষিদ্ধের সময় গত বছরই সাতদিন বাড়িয়ে ২২ দিন করা হয়। এর আগে এ সময় ছিল ১৫ দিন। ২০১৫ সালের আগে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ছিল ১১ দিন। জানা গেছে, এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে।

একজন কর্মকর্তা জানান, চন্দ্র মাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে এ বছর আশ্বিন মাসের চাঁদের প্রথম পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এবার ৫ অক্টোবর প্রথম পূর্ণিমা।




তুরস্কে স্বর্ণপদক পেয়েছে লক্ষ্মীপুর মেধাবী ছাত্র সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী

লক্ষ্মীপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন’স এওয়ার্ড প্রাপ্ত মেধাবী ছাত্র তুরস্কের আঙ্কারা ইউনিভাসিটিতে অধ্যয়নরত বাংলাদেশের মেধাবী ছাত্র সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী তুরস্কে কোরআন তেলোয়াত করে স্বর্ণপদক পেয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর তুরস্কের খিরশেহরিতে ‘ওসমানী সালতানাতের ধর্মীয় ও সংস্কৃতিতে প্রত্যাবর্তন’ শীর্ষক অনুষ্ঠানে তাকে স্বর্ণপদক প্রদান করা হয়।
জানাগেছে, মেধাবী এ ছাত্রকে ওই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের জন্য তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানে তিনি কোরআন তেলোয়াত করেন। এসময় উপস্থিত সবাই মুগ্ধ হন। অর্জন করেন স্বর্ণপদক। এসময় অনুষ্ঠানে ওই দেশের সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনীতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও তাকে তুরস্কের খিরশেহরির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি নামাজের পূর্বে ও পরে কোরআন তেলোয়াত করেন।
সাইয়েদ রাশেদ হাসান চৌধুরীর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মাতাব্বর নগর মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেনের ছেলে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ¯œাতক ও ¯œাতকোত্তরে অনবদ্য ফলাফলের জন্য ডীন’স মেরিট লিস্ট অফ অনার এওয়ার্ড ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তুরস্ক সরকারের স্কলারশীপে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য মনোনীত হন। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন দেশে কনফারেন্সে নিজের গবেষণামূলক প্রবন্ধ সমূহ উপস্থাপন করেছেন। ইতিমধ্যে তুরস্ক, সাইপ্রাস, পোল্যান্ড, নেদারল্যান্ড এবং হাঙ্গেরিতে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে।




লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে সাংবাদিক রফিকুল ইসলামের ওপর হামলা এবং ইছমাইল হোসেন জবুর বিরুদ্ধে সন্ত্রাসী সুমনের মিথ্যা মামলার প্রতিবাদ ও হামলার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমসহ তার অনুসারীদের গ্রেপ্তার বিচারের দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করছে জেলায় কর্মরত সাংবাদিকরা। লক্ষ্মীপুর প্রেসকাবের আয়োজনে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ কমৃসুচি পালন করা হয়। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা/এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. কাউছারের সভাপতিত্বে ও ইনডিপেনডেন্ট টিভি ও মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্বাছ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমজে আলম, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির প্রতিনিধি মো. মাহাবুবুল ইসলাম ভূইয়া, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন বাবুল, স্থানীয় অনলাইন পত্রিকা শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক নজরুল ইসলাম জয়, দৈনিক বণিক র্বাতা প্রতিনিধি রাকিব হোসেন রনি প্রমুখ। উক্ত মানববন্ধনে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাংবাদিক রফিকুল ইসলামের ওপর উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে হামলা ও ইছমাইল হোসেন জবুর বিরুদ্ধে সন্ত্রাসী সুমনের সাজানো মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উক্ত দুইটি ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। অন্যথায় আরো কঠিন কর্মসুচির ঘোষনা দেন হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, দূনীর্তির সংবাদ প্রকাশ করায় গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তরজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও তার অনুসারীরা স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠের সম্পাদক ও মানবকন্ঠের জেলা সংবাদদাতা রফিকুল ইসলামকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বেদম মারধর করেন। বর্তমানে সাংবাদিক রফিকুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি ইছমাইল হোসেন জবুর বিরুদ্ধে আদালতে সাজানো ও কাল্পনিক মিথ্যা মামলা দায়ের করেন সন্ত্রাসী সুমন।




লক্ষ্মীপুরে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের কমিটি

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর হাসপাতালের হলরুমে আয়োজন করা হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ এএইচএম ফারুক।
২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাকছুদুর রহমান মানিক, বোরহান উদ্দিন চৌধুরী, বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম আবদুল করিম, আবদুল কাদের, অর্থ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদক খাদিজা বেগম, সহ-মহিলা সম্পাদক মাহমুদা আক্তার, শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব শরীফ, সদস্য এস এম বদরুদ্দোজা, নিখিল চন্দ্র শীল, আজিজ উল্যাহ সেলিম, ইউছুফ পাটোয়ারী, নিজাম উদ্দিন ভূঁইয়া ও আরিফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা সংগঠকদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির নেতারা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের দাবি আদায়সহ মাঠ পর্যায়ের কর্মীদের পাশে সব সময় থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।




​অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায়

লক্ষ্মীপুর প্রতিনিধি , লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রফিকুল ইসলামকে তার বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে আহত করছে চেয়ারম্যান ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়িতে।

গুরুতর আহত সাংবাদিক স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক । এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।

শনিবার সকালে হাসপাতালে আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এবং তার ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দূর্নীতি নিয়ে স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোবাইল ফোনে তার বাড়িতে সাংবাদিক রফিককে ডেকে নয়। এ সময় চেয়ারম্যান ও তার লোকজন সাংবাদিক রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এ দিকে সম্প্রতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে একই কায়দায় তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে বেদম মারধর করে টয়লেটে আটকিয়ে রাখে আবুল কাশেম চৌধুরী।
সাংবাদিক রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় জেলায় কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে ঘটনার সাথে জড়িত চেয়ারম্যান ও তার বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।

হামলার ঘটনায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




লক্ষ্মীপুরে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পেশাগত দ্বায়িত্ব পালনকালে জাতীয় দৈনিক খবর ও স্থানিয় দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক সাবেক জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন জবু’র বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন হয়রানি মূলক মামলা দায়ের করা অভিযোগ উঠেছে সদর উপজেলার আইটিয়াতলী গ্রামের ধনগাজী হাওলাদার বাড়ীর হাজী নুরুল ইসলামের বখাটে পুত্র মহিউদ্দিন সুমনের বিরুদ্ধে।

জানা যায়, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) সুমন তাঁর আপন দুই ভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৮৮নং আটিয়াতলী মৌজার ৪ খতিয়ান ভূক্ত ৮০৪ দাগে ১৩ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে। এসময় ইসমাইল হোসেন জবু সহ কয়েকজন সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তাঁরা ক্যামেরায় ছবি ধারন করলে সুমন ক্ষীপ্ত হয়ে উঠে একপর্যায়ে সে মারমূখী হয়। এসব ঘটনা যাতে সংবাদ প্রকাশ করা না হয় সেজন্য সে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সুমন বিরুদ্ধে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকার অসহায় নিরিহ লোকজনকে বিভিন্ন মিথ্যা মালা দিয়েও হয়রানি করছে এমন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সাংবাদিক ইসমাইল হোসেন জবু জানান, সন্ত্রাসী সুমন তাঁর আপন দুই ভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের জমি জবর দখল করতে যায়। এসময় আমার সাথে কয়েকজন সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমি জবর দখলে ছবি ধারন করায় ঘটনা ধামাচাপা দিতে সুমন ক্ষীপ্ত হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ৮/১০টি মামলা রয়েছে। তাছাড়া মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সে। এ বিষয়ে সুষ্ঠ তদন্তের করে প্রকৃত ঘটনা উদঘাটন করে সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান এ সাংবাদিক।

এবিষয়ে সুমনের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।