চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।


তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে তিনি আশাবাদী বলে জানান।


এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নানামুখী তৎপরতার মধ্যে দিয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে, এই সম্পর্ককে আরও উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে। 



হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে সুরক্ষিত না রেখে দায়িত্বহীনভাবে রাখার সময় হঠাৎ সেটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।




পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী-পেশার মানুষকে স্পর্শ করে। বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন? আমার আশপাশটি কেমন?




প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে। ১৩ বছর ধরে নতুন টেন্ডার না হওয়ায় দেশের মেডিকেল অক্সিজেন সরবরাহ কার্যত এই দুই কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। কেন্দ্রীয় ঔষধাগারের দাবি, জটিলতা ও ঝুঁকির কারণে কেউ নতুন টেন্ডার আহ্বানের সাহস করছে না। আর বিশেষজ্ঞদের মতে, সরকারি প্ল্যান্ট বন্ধ থাকায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বেসরকারি কোম্পানিগুলো। কৃত্রিম সংকট তৈরি করেই চলছে অক্সিজেন বাণিজ্য।




ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী হাশেম মিয়া, আজিজ মুন্সী ও পরেশের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি ও কাঁচামালের দোকান ছিল।


তিনি আরও জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মালামালসহ দোকানগুলো পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়রা।


ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কোথা থেকে আগুন লেগেছে বিষয়টি এখনো জানা যায়নি।



প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে। ১৩ বছর ধরে নতুন টেন্ডার না হওয়ায় দেশের মেডিকেল অক্সিজেন সরবরাহ কার্যত এই দুই কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। কেন্দ্রীয় ঔষধাগারের দাবি, জটিলতা ও ঝুঁকির কারণে কেউ নতুন টেন্ডার আহ্বানের সাহস করছে না। আর বিশেষজ্ঞদের মতে, সরকারি প্ল্যান্ট বন্ধ থাকায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বেসরকারি কোম্পানিগুলো। কৃত্রিম সংকট তৈরি করেই চলছে অক্সিজেন বাণিজ্য।




এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।




জুলাই অভ্যুত্থানের ২ বছরেও শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি : সাইফুল হক

কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

 

বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণ-অভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার পাশাপাশি শ্রমিকদের জন্যও অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে হবে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে।




আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

গরিবের হক যেন নষ্ট না হয়। চেয়ারম্যান-মেম্বারদের ভাতার ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মানজনক জায়গায় আনার চেষ্টা করব।’

 

এ সময় তিনি বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে।’ এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানান।




উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।

 

কনমেবল সুদামেরিকানা ২০২৬ টুর্নামেন্টের প্লে-অফে প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উরুগুয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নাসিওনাল আতিথ্য দেয় ক্লাব অ্যাটলেটিকো টিগ্রেকে।