লক্ষ্মীপুরে পালিত হয়েছে নবান্ন উৎসব

নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীরে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে সকালে আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে ঢাকের ঢোল, কাঁকের কলসি আর লাঙ্গল হাতে নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে কৃষক-কৃষানী ও গ্রামের বধুরা। পরে কালেক্টরেট বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে রামগতিতে ধান কেটে নবানন উৎসবের উদ্ভোধন করেন আবদুল্লাহ আল মামুন এমপি।

অন্যদিকে লক্ষ্মীরে এর আগে মাঠের ধান মাড়াই দিয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শহওকত হোসেন, সিভিল সার্জন ডাঃ গোলাম মোস্তফা খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. শফি উদ্দিন, বিএম সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ মামুন প্রমূখ।

এদিকে নতুন ধানের চালের বিভিন্ন ধরণের পিঠাফুলীর পসরা সাজিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় কয়েকটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।




লক্ষ্মীপুরে শিশু শ্রমিক সোহেলকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক :
লক্ষীপুরে অপকর্মের অভিযোগ তুলে সোহেল মিয়া নামের ১০ বছরের এক শিশু শ্রমিককে গাছের সাথে বেঁধে লাঠি ও ঝাঁড়ু দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারীর বিরুদ্ধে।

মঙ্গলবার সদর উপজেলার মান্দারীতে এ ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নির্যাতনের শিকার সোহেল চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের শহিদুল হোসেনের ছেলে ও মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানের শ্রমিক।

নির্যাতনের শিকার শিশু সোহেল ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টায় দোকান মালিক বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাগানেই মলত্যাগ করে। এসময় পাশের আমির উদ্দিন পাটোয়ারি বাড়ির মৃত সানু পাটওয়ারীর ছেলে জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারী সোহেলকে ধরে নিয়ে যায়। তাদের গরুর সাথে অপকর্ম করেছে এমন অভিযোগ তুলে শিশু সোহেলকে লাঠি ও ঝাঁড়ু দিয়ে বেধম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

পরে খবর পেয়ে সোহেলের কর্মরত দোকান মালিক মো. বাবুল স্থানীয় মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সোহেলকে ছেড়ে দিতে বলে। এসময় তারা অপকর্মের জরিমানা বাবদ বাবুলের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ করেন বাবুল। পরে বিকেল ৪টায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এই ব্যাপারে জানতে নির্যাতনকারী অভিযুক্ত জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারীকে খোঁজ করেও পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম জানান, শিশু সোহেলকে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ শুনে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




রামগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, জীবন বৃত্তান্ত আহবান

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সে সাথে আগ্রহী পদ প্রত্যাশিদের জীবন বৃত্তান্ত ২০১৭ সালের ২৮ নভেম্বরের মধ্যে নাম উল্লেখিত জেলা ছাত্রলীগের ৪ নেতার নিকট জমা দেওয়ার আহবান জানায়।

যাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে.এম বাপ্পি কবির, মনোয়ার হোসেন জাবেদ, কামরুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সুজন।




ইবতেদায়ী ও প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সুচি

 

২০১৭ খ্রিস্টাব্দের ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সুচী প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানাযায়, আগামী ১৯ নভেম্বর (রোববার) থেকে পরীক্ষা শুরু হয়ে ২৬ নভেম্বর (রোববার) শেষ হবে।

পল্লী নিউজের পাঠকদের জন্য সময়সুচী হুবহু তুলে ধরা হলো।

 

ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর সময়সুচী

 

তারিখ ও দিন সময়

 

পরীক্ষার বিষয় প্রাথমিক শিক্ষা সমপানী ইবতেদায়ী শিক্ষা সমপানী
১৯/১১/২০১৭

রবিবার

১১.০০-১.৩০ ইংরেজী ইংরেজী
২০/১১/২০১৭

সোমবার

১১.০০-১.৩০ বাংলা বাংলা
২১/১১/২০১৭

মঙ্গলবার

১১.০০-১.৩০ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান
২২/১১/২০১৭

বুধবার

11.00-1.30 প্রাথমিক বিজ্ঞান আরবি
২৩/১১/২০১৭

বৃহস্পতিবার

১১.০০-১.৩০ ধর্ম ও নৈতিক শিক্ষা কুরআন মজিদ ও তাজবীদ এবং আকাই ও ফিকহ
২৬/১১/২০১৭

রবিবার

১১.০০-১.৩০ গণিত গণিত

 

 

 




শেখ হাসিনা সেনানিবাসসহ ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেকে

 

পায়রা নদীর লেবুখালী তীরে পৌনে ২ হাজার কোটি টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস নির্মাণসহ মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার একনেক সভায় ৩৩৩৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুমোদিত শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন প্রকল্পের আওতায় ৯৬৫ একর জমিতে নির্মিত হবে। ১৬৯৯ কোটি টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেনানিবাস ছাড়া নতুন ৮ প্রকল্প
মোংলা বন্দরের আউটার চ্যানেল ২০২০ সাল পর্যন্ত ড্রেজিং ৭১২ কোটি টাকা, মাগুরার শালিখা ঝিনাইদহ মহাসড়ক প্রশস্তকরণে শত কোটি টাকা, বরিশাল-দুমকি রোডে রাঙামাটি নদীতে ৫৭ কোটি টাকায় সেতু, খুলনা ও যশোরে ক্ষুদ্র সেচ উন্নয়নে সোয়াশো কোটি, বগুড়া-দিনাজপুরে ৮৯ কোটি, কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দ্বিতীয় সঞ্চালন লাইন স্থাপনে ১৮৯ কোটি, জাতীয় চিত্রশালা, সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের নির্মাণ কাজ সমাপ্তে ১৩৭ কোটি, ফার্মাসিউটিক্যাল ইন্সটিটিউট নির্মাণে ৯০ কোটি টাকা অনুমোদন হয় একনেকে।




লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ ভাই বোনের করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে তনু (৪) ও পিয়াস (৩) বছরের দুই ভাই বোনের করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরপলোয়ান গ্রামে। তারা উভয়ে সহোদর দিনমজুর হাসান চৌধুরীর সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর হাসান প্রতিদিনের মত তাদের বাড়ির পাশে তার দুই ছেলেমেয়েকে নিয়ে সুপারি বাগানে সুপারি পাড়তে যান। তিনি গাছে সুপারি পাড়ার কাজে ব্যস্ত থাকার ফাঁকে তনু ও পিয়াস বাগানের পাশে পুকুরে খেলা করতে যায়। তাদের না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুরে ২ শিশুর মৃত দেহ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার ২ শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
১০নং রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল আজম সুমন চৌধুরী শিশুদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, শিশুদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে আমরাও শোকাহত।




লক্ষ্মীপুরে হতদারিদ্রদের মাঝে নগদ টাকা ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে উপকূলীয় হতদরিদ্রদের হতদারিদ্রদের মাঝে নগদ টাকা ও ঘরসহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবারর দুপুরে জেলা পরিষদের সামনে প্রান্তিক জনগণের পে সোশ্যাল করেসপনডেন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সংগঠনটি বিতরণ করেন। এ সময় ৮ টি পরিবারের মাঝে নগদ টাকা, টিন, সিমেন্টেরর পালা ও ঘর তৈরির অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে আলোচনা সভায় জেলা পরিষদের হলরুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহ-সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কো-অডিনেটর আব্দুল্লাহ্ আল মামুন এর সঞ্চালনায় অন্যানের মধ্যে আরো বক্তব্য বক্তব্য রাখেন, অনুষ্ঠানেরর প্রধান অতিথি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা সমাজসেবা কার্যালয়েরর উপ পরিচালক আইয়ুব খান,জেলা তাঁতী লীগের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।




প্রেমিক যুগল উধাও কমলনগরে প্রেমিকের বাড়ীতে হামলা শিশুসহ আহত-৫

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমিক যুগল উধাও হওয়ার ঘটনায় প্রেমিকের বাড়িতে হামলা করেছে প্রেমিকার স্বজনরা। এতে শিশু ও নারীসহ ৫জন আহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে চর ঠিকা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে রোববার (১২ নভেম্বর) রাতে প্রেমিক মিলনের (২১) হাত ধরে প্রেমিকা সুরমি আক্তার (১৮) উধাও হয়।

প্রেমিক মো. মিলন উপজেলার চর ঠিকা গ্রামের নুরনবী ছেলে। প্রেমিকা সুরমি আক্তার একই প্রতিবেশী আবুল বাশারের মেয়ে।

প্রেমিক মিলনের পরিবারের অভিযোগ, সুরমি আক্তারে সাথে র্দীর্ঘদিন মিলনের প্রেম চলে আসছিল; তারা একে অপরকে বিয়ে করতে চায়। উভয় পরিবার বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক যুগল উধাও হয়ে যায়। এ ঘটনার জের ধরে প্রেমিকার বাবা, ভাইসহ স্বজনরা প্রেমিক মিলনের বাড়িতে হামলা চালায়। এতে ৫জন আহত হয়। আহতদের মধ্যে রোজিনা বেগম (২১), দুল্লবি বেগম (৩০), বকুল বেগমকে (২৭) সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। আসমা বেগম (১৯) ও শিশু জান্নাত (তিন মাস) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রেমিকার ভাই রাসেল হামলার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমার বোনকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এলো নতুন পালসার

বাজাজের স্পোর্টস বাইক পালসার ভক্তদের জন্য সুখবর! বাজারে এসেছে নতুন পালসার। এটি ২০০ সিসির। মডেল বাজাজ পালসার এন এস ২০০ এবিএস। এটি মূলত এনএস২০০ এর নতুন ভার্সন।

নতুন পালসারে যোগ করা হয়েছে ৩০০ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস।

দুই নভেম্বর থেকে পালসারের জন্মভূমি ভারতের এই বাইকটি বিক্রি শুরু হয়েছে। দেশটির বাজারে পালসার এনএস ২০০ এবিএস মডেলের মূল্য ১ লাখ ৯ হাজার রুপি।

জাজ পালসার এন এস ২০০ এবিএস বাজারে আসার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখী হয়েছে। বাজারে এই সেগমেন্টের অন্য বাইকগুলো হলো কেটিএম ২০০ ডিউক, টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ভার্সন ফোর এবং ইয়ামাহা এফজেড ২৫।

বাজাজ অটোর মোটরসাইকেল বিভাগের প্রধান এরিক ভাস বলেন, ‘আমাদের গ্রাহকরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে অনুরোধ জানিয়ে আসছিল এনএস২০০ এর এবিএস ভার্সন আনার। আমরা তাদের অনুরোধে সাড়া দিয়ে এনএস২০০ এবিএস ভার্সন এনেছি।’

বাজাজের নতুন বাইকটি মূলত নেকেড স্পোর্টস বাইক। এর মতমাতানো ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন এবং শক্তপোক্ত চেসিস একে অনন্যতা দিয়েছে। বিশেষ করে অ্যান্টি-লক বেকিং সিস্টেম বা এবিএস সংযোজনের ফলে এতে চমৎকার ব্রেকিং পারফর্মন্স পাওয়া যাবে।

বাইকটিতে আছে ১৯৯.৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। ৪ স্টোকের ইঞ্জিন ২৩.৫ বিএইচডি এবং ১৮.৩এনএম টর্ক উৎপাদন করতে পারবে।

নতুন পালসারের ইঞ্জিন বিএস-ফোর নীতিমালা মেনে তৈরি করা হয়েছে। এতে ট্রিপল স্পার্ক এবং ডিটিএস-আই টেকনোলজি সংযোজন করা হয়েছে।

ভারতের বাজারে বাজাজ পালসার এনএস২০০ এবিএস এর মূল্য এনএস২০০ এর চেয়ে ১৩ হাজার রুপি বেশি।




লক্ষ্মীপুরে আবারও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে ঘর তল্লাশীর পর আবারও সাংবাদিককে জড়িয়ে বোনকে দিয়ে মামলা দিয়েছে ভূমিদস্যু আজাদ। গত (৮ নভেম্বর) সাংবাদিক রাকিব হোসেন রনিসহ ৯ জনকে আসামী করে মামলাটি দায়ের করে আজাদের বোন আনোয়ারা বেগম। আজ (১৩ নভেম্বর) সোমবার সাংবাদিক রনি আদালতে আত্মসমর্থন করে জামিনের জন্য আবেদন করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মনছুর উদ্দিন জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক রাকিব হোসাইন রনি লক্ষ্মীপুর পৌর শহরের শিল্পী কলোনী এলাকার আবুল হোসেনের ছেলে। সে জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল (পত্রিকা) শীর্ষ সংবাদ ডটকম এর নির্বাহী সম্পাদক। ভূমিদস্যু আজাদ সোনালী কলোনী এলাকার মোহাম্মদ উল্যার ছেলে। সে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কিছু প্রভাবশালীর চত্র ছায়ায় এলাকায় সে ত্রাস সৃষ্টি করে আসছে।
এদিকে সাংবাদিকের বিরুদ্ধে একের পর এক মামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সাংবাদিক মহল। লক্ষ্মীপুর প্রেসক্লাব ও জেলা রিপোটার্স ক্লাবসহ কয়েকটি সংগঠন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে জোর দাবী জানান।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক রনি সহ অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোহাম্মদ উল্ল্যার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, নগদ অর্থ লুটপাট ও হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করার ঘটনা ঘটায়।
মূল ঘটনা হলো, ওই দিন আজাদ নিজের এবং পরিবারের লোকজনের শরীরের জামাকাপড় ছিড়ে মিথ্যা নাটোক সাজিয়ে পুলিশ দিয়ে সাংবাদিকের বাড়ি তল্লাশিও চালায়। অথচ ওই সময় সাংবাদিক রনি পেশাগত দায়িত্ব পালনে ফোকাস বাংলা ও বৈশাখী টিভির ক্যামেরা সাংবাদিক কিশোর কুমার দত্তের সাথে অবস্থান করছিলেন। মামলার ৬নং আসামী প্রবাসী জহির এমন ঘটনার পূর্বেই ওমান চলে যান। এছাড়াও মামলার অন্যান্য আসামীরা এ সময় পূর্বে আজাদের দেওয়া অভিযোগের জবাব দিতে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান করছিলেন। এমন ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমিদস্যু আজাদ পৌর শহরের সোনালী কলোনী এলাকায় জহির নামে এক প্রবাসীর ভাউন্ডারি দেওয়াল ভাংচুর, লুটপাট ও আহত করার ঘটনায় সাংবাদিক রনি তথ্য সংগ্রহ করে। এতে ক্ষিপ্ত হয়ে আজাদ ওই সাংবাদিককে পরপর দু’টি মিথ্যা সাজানো মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করছে।
সাংবাদিক রাকিব হোসাইন রনি বলেন, ওই সময় তথ্য সংগ্রহে সাংবাদিক কিশোরের সাথে অন্যত্র অবস্থান করছিলাম। মিথ্যা তথ্য দিয়ে পুলিশ এনে আজাদ আমার ঘর তল্লাশি চালায়। পরে বিষয়টি জানতে তদন্তকারী এএসআই মুকবুলের সাথে ফোন যোগাযোগ হলে তিনি জানান, বাড়িটি সাংবাদিকের কিনা তিনি তা জানেন না। তাছাড়া সাংবাদিক রনির বিরুদ্ধেও কোন অভিযোগ নেই। অথচ পরের দিন আমাকে জড়িয়েই হামলার ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করানো হয়। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবী জানাই।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, হামলার অভিযোগে এক মহিলা থানায় মামলা করেছেন। তবে এতে কোন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয় বলেন, সাংবাদিক ইসমাইল হোসেন জবুর পর এবার সাংবাদিক রনির বিরুদ্ধে পর পর দু’টি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহাম্মদ হেলাল বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উদিয়মান সাংবাদিক রাকিব হোসাইন রনির বিরুদ্ধে মামলা করেছে একটি কু-চক্রী মহল। এমন ষড়যন্ত্রমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তিনি।