যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, খুলছে হরমুজ প্রণালি!



বুন্ডেসলিগার আসরের শেষ ম্যাচটায় দারুণ এক হ্যাটট্রিক করলেন হ্যারি কেইন। ইংলিশ তারকার নৈপুণ্যে কোলনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার তাদের অন্য দুটি গোল করেন টম বিশফ ও নিকোলাস জ্যাকসন।জসুয়া কিমিখের হেড পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ভলিতে দলকে এগিয়ে নেন কেইন। তিন মিনিট পর তিনিই দারুণ ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন।
পাঁচ মিনিট পর একটি গোল শোধ করেন সাইদ এল মালা। তবে, ২২তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান করেন বিশফ। ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। আর ৮৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জ্যাকসন।
বুন্ডেসলিগার এক আসরে রবের্ত লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ডে দৃষ্টি রেখেছিলেন কেইন, ২০২০-২১ মৌসুমে গড়েছিলেন পোলিশ তারকা। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ না হলেও, মৌসুমটা কেইনের দুর্দান্ত কাটছে। এবারের বুন্ডেসলিগায় তার গোল হলো ৩৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৮টি।

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলমান রয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে সবাই শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত ব্যক্তিদের নিয়ে ছাত্রদল তাঁদের ওপর হামলা চালিয়েছে এবং পুলিশ তাঁদেরকে প্রশ্রয় দিচ্ছে। সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাঁদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
একাধিক ভিডিওতে দেখা গেছে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদল বহিরাগত ব্যক্তিদের নিয়ে এসে হামলা করেছে। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি।
গাজীপুর মেট্রোপলিটন জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে রয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

সাম্প্রতিককালে বিভিন্ন দল থেকে অনেককেই যুক্ত হতে দেখা যাচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পাটি -এনসিপিতে। কেউ এসেছেন বিএনপি থেকে, কেউ জাতীয় পার্টি, আবার জামায়াত ঘরানার সংগঠন থেকেও কেউ কেউ ঘটা করে যোগ দিয়েছেন এনসিপিতে।
গত এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা তো বটেই, ঢাকার বাইরেও রীতিমতো আয়োজন করে এসব ‘যোগদান অনুষ্ঠান’ করেছে এনসিপি। এরমাধ্যমে দলকে ‘বড় করে তোলার’ একটা চেষ্টা আছে এনসিপির মধ্যে। যদিও ভিন্ন ভিন্ন দল থেকে লোক যুক্ত করলে সেটা আদর্শিকভাবে দলটিকে টানাপোড়েনের মধ্যে ফেলতে পারে এমন আশঙ্কাও আছে। —- বিবিসি বাংলা
এরমধ্যেই এগার দলীয় জোটে থাকা এবং সাবেক শিবির নেতাদের অনেকের এনসিপিতে যুক্ত হওয়ার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এনসিপি কি আদর্শিকভাবে ডানপন্থার দিকে ঝুঁকছে কি-না। কেউ কেউ এনসিপিকে এমনকি ‘জামায়াতের বি-টিম’ হিসেবেও অভিযোগ করছেন।

বিবিসি বাংলার প্রতিবেদন।। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছেবিশেষ করে কয়েক মাস আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বছরে ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনতে বাংলাদেশ সম্মত হওয়ার পরে এখন আবার নতুন করে জ্বালানি খাতের সমঝোতা কেন এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে “জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা” এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে “বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের” বিষয়টি উঠে এসেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিবিসি বাংলাকে বলেছেন এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে এলপিজি ও এলএনজির জন্য যুক্তরাষ্ট্র বড় একটি বিকল্প উৎস হতে পারে।

মঙ্গলবার (১২ মে) সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ রুস্তম আলীর ধান ক্ষেতে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।

সোমবার (১১ মে) সন্ধ্যায় শফিকুল ইসলামের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম।নিহত শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা-মা, স্ত্রী ও সন্তানদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পাড়া-প্রতিবেশীরাও এসে ভিড় করছেন শোকাতুর ওই বাড়িতে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের বাবা দিনমজুর আফসার আলী কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘পরিবারে সুখ ফেরাতে এনজিও আর মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। মাত্র দুই মাস হলো সে গেছে। এখন ঋণের টাকা শোধ করা তো দূরের কথা, ছেলের লাশটা কীভাবে পাব তা জানি না।’ তিনি সরকারের কাছে ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
শফিকুল ইসলাম ছিলেন তার বাবা-মায়ের একমাত্র ছেলে। বাড়িতে তার অসুস্থ মা আজেয়া খাতুন, স্ত্রী রুমা খাতুন এবং দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে তামান্না আকতার মৌ স্থানীয় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে তন্বী আকতার বৃষ্টি বুধহাটা কাউছানিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ে। বাবার মৃত্যুতে দুই মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।


