আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তন, নেই ডি মারিয়া

গুঞ্জন ছিল আগেই। অবশেষে তা সত্য হল। মহাগুরুত্বপূর্ণ নক আউট পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আর কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ রয়েছে। শুরুর একাদশে নেই আনহেল ডি মারিয়া।

আল রাইয়ানের আহমদ বিন আলি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাকে ছাড়াই প্রথমার্ধে মাঠে নামছে লিওনেল মেসিরা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পাপু গোমেজ।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনইয়া, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), আলেহান্দ্রো পাপু গোমেজ ও ইউলিয়ান অ্যালভারেজ।




প্রথম দল হিসেবে কোয়ার্টারে নেদার‌ল্যান্ডস

বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হয়েছে আজ। হারলেই বিদায় বলতে হবে ফুটবলের ২২তম আসরকে। আর জয় পেলে পরের পর্বের জন্য পা বাড়াবে সাথে রঙিন হয়ে উঠবে শিরোপা ছোঁয়ার স্বপ্ন। সে লক্ষ্যে শেষ ষোলোর লড়াইয়ে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় নেদার‌ল্যান্ডস- যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধের ২-০ গোলে এগিয়ে থাকা ডাচরা দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে ডেনজেল ডামপ্রিস গোলে ৩-১ জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রাং ডে বুর শিষ্যরা।

বিস্তারিত আসছে…




যেভাবে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

সমীকরণ অনুযায়ী মাত্র দুই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার।এই বিশ্বকাপে দুদলের একই সঙ্গে ফাইনালে খেলার কোনো সুযোগই নেই। ফলে অনেক ভবিষ্যদ্বাণীই এখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলে কোয়ার্টারফাইনালে দেখা হবে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রের। এটিও হবে সহজ প্রতিপক্ষ। ফলে দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া ও কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রকে হারালেই মেসিরা চলে যাবে সেমিফাইনালে। আবার আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় পর্বের এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে জাপান/ক্রোয়েশিয়ার। এবার যদি ব্রাজিল কোয়ার্টারফাইনালেও জয় পায়, তবে উঠে যাবে সেমিতে। এখানেই দেখা হবে আর্জেন্টিনার বিপক্ষে।

ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখতে হলে ভক্তদের দুটি জয় কামনা করতে হবে। আর এমন সেমিফাইনাল হলে ফুটবল ইতিহাসে কাতার এক অনন্য সময়ের সাক্ষী হতে পারবে। তবে দুর্ভাগ্য এতটুকু যে, ব্রাজিল-আর্জেন্টিনা একই সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে না। আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।




দ্বিতীয় রাউন্ডে; জেনে নিন কোন দলের খেলা কখন

কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। সুপার সিক্সটিনের ১৬ দল র্ধারিত হয়ে গেছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কোন দলের খেলা কখন?

দ্বিতীয় রাউন্ড

৩ ডিসেম্বর, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র রাত ৯টা
৩ ডিসেম্বর, আর্জেন্টিনা- অস্ট্রেলিয়া রাত ১টা
৪ ডিসেম্বর, ফ্রান্স- পোল্যান্ড রাত ৯টা
৪ ডিসেম্বর, ইংল্যান্ড- সেনেগাল রাত ১টা
৫ ডিসেম্বর, জাপান- ক্রোয়েশিয়া রাত ৯টা
৫ ডিসেম্বর, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া রাত ১টা
৬ ডিসেম্বর, মরক্কো- স্পেন রাত ৯টা
৬ ডিসেম্বর, পর্তুগাল- সুইজারল্যান্ড রাত ১টা

আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানকার সেরা চারে হবে সেমিফাইনাল। আর সেমি জয় করা সেরা দুই লড়বে ট্রফির জন্য।

১৮ ডিসেম্বর পর্দা নামবে বিশ্বকাপের এবারের আসরের।




ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের

এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল শুধু পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য আজ মাঠে নামে বাকি ৩ দল। ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে।

সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লুইস সুয়ারেজের দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরো বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না লাতিন আমেরিকার দেশটি।

ম্যাচের যখন ৯০ মিনিট ঠিক তখনই এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে খবর এলো দক্ষিণ কোরিয়া পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে। অতিরিক্ত সময়ের আটটি মিনিট আর কাজে লাগাতে পারে নি কাভানিরা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে।

বিস্তারিত আসছে…




নাটকীয়ভাবে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। তার উপর আবার নির্ভর করতে হবে ঘানা-উরুগুয়ে ম্যাচের ফলাফলের উপর। এমন সমীকরণে মাঠে নেমে পর্তুগালের বিপক্ষে সমানে সমান লড়েছে এশিয়ার জায়ান্টরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ১-১ ব্যবধানে ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচের একেবারে শেষ সময়ে নাটকীয়ভাবে গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

বিস্তারিত আসছে…




পাতানো নির্বাচনের পায়তারা, অবশেষে স্থগিত

মইনুল আবেদীন খান, জেলা প্রতিনিধি, বরগুনা :

৩ ডিসেম্বর রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে একক প্রার্থী ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব মিয়া। তবে তার বিরুদ্ধে পাতানো নির্বাচনের পায়তারায় সাধারণ সদস্য ও আজীবন সদস্য করার বিষয়ে স্বজনপ্রীতি এবং সেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।

এনিয়ে ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর বিষয়টি বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের দৃষ্টিতে আসে।

পরবর্তীতে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ৩ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির বলেন, রেডক্রিসেন্ট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ৭টি মূলনীতি নিয়ে চলে। এই ৭টি মূল নীতির বাইরে যাবার কোন সুযোগ নেই। তাই একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, সদস্য না হতে পারা অনেকে অভিযোগ করেছিলেন, নির্বাচনে এককভাবে বিজয়ী হওয়ার উদ্দেশ্যে নিজের মনগড়া সদস্য করেছেন বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব মিয়া। নির্বাচনে তফসিল ঘোষনার আগে সদস্য ফরম ক্রয় করতে গিয়ে পাওয়া না গেলেও তফসিল ঘোষণার পরই উন্মুক্ত করা হয় ফরম। এর ফলে নতুন করে সদস্য হওয়া কেউ এখন আর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালে বরগুনা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সবশেষ নির্বাচনে অ্যাড. মোতালেব মিয়া বিজয় লাভ করেন। এরপর থেকেই সদস্য করার বিষয়ে তিনি এককভাবে সিদ্বান্ত দিয়ে আসেন। তার সিদ্বান্তের বাইরে কেউই সদস্য পদ লাভ করতে পারেন না। এমনকি তার সাথে সহযোগী হিসেবে কর্মরত একাধিক আইনজীবী সহকারী (মহরার) সদস্য হয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন হওয়ার কথা ছিল।

রেডক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিট কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণত রেডক্রিসেন্টের তহবিল বৃদ্ধি করার উদ্দেশ্যেই সাধারণ সদস্য (বার্ষিক) ও আজীবন সদস্য অন্তরভুক্তি করে থাকে রেডক্রিসেন্ট সোসাইটি। সদস্য হওয়ার জন্য স্ব-স্ব জেলা কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করার পর যথাযথ নিয়মে পূরন করে জাতীয় পরিচয় পত্র, চারকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবিসহ বার্ষিক সদস্য পদের জন্য ২৩০ টাকা ও আজীবন সদস্যের জন্য ৩ হাজার ১৩০ টাকা সদস্য চাঁদা দিয়ে সদস্য হতে হয়।




মেসিকে নিয়ে যে বার্তা দিল অস্ট্রেলিয়া

  • দুর্দান্তভাবেই খেলায় ফিরেছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে তারা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    তবে ১৬ বছর পর প্রথমবার নকআউটে উঠে বড় পরীক্ষায় নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন মেসিকে নিয়ে আলাদা করে কথা বলতেই হয়। সকারুরা তার প্রশংসা করতে কুণ্ঠাবোধ না হলেও জানিয়ে দিল, আর্জেন্টিনা অধিনায়ককে ভয় পাচ্ছে না তারা।

    আগামী শনিবার শেষ ষোলোতে আবারও মেসি ঝলক দেখার অপেক্ষায় বিশ্ব। কিন্তু অস্ট্রেলিয়া তৈরি তাকে মোকাবিলায়। দলের ডিফেন্ডার মিলোস ডেগেনেক বলেছেন, ‘আমি সবসময় মেসিকে ভালোবাসি এবং আমি মনে করি ফুটবলের সেরা খেলোয়াড় সে। কিন্তু তার বিরুদ্ধে খেলা অসম্মানের নয়, কারণ সেও আমাদের মতো একজন মানুষ।’ শেষ ষোলোতে উঠে আপ্লুত এই সকারু খেলোয়াড়, ‘বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা সম্মানের। আমরা আর্জেন্টিনা কিংবা পোল্যান্ড যেই দলের বিপক্ষে খেলি না কেন, বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গর্বের।’

    ডেনমার্ক বধের নায়ক ম্যাট লেকিও মেসিকে নিয়ে উদ্বেগের মধ্যে নেই। তিনি বলেন, ‘এটা ৯০ মিনিটের খেলা, হয়তো বা ১২০ মিনিটের। এটা নকআউট ম্যাচ। কেউ আমাদের এখানে প্রত্যাশা করেনি, আমরা সবকিছু নিংড়ে দিব তাদের বিপক্ষে, আমাদের কোনো চাপ নেই।

    এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে, খেলতে হবে সম্ভবত সেরা ফুটবলারের বিরুদ্ধে। কিন্তু এটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। ওদের দলে ১১ জন মেসি নেই, একজনই।’




  • ২-০ গোলে জয় পেল আর্জেন্টিনা

    বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই বল দখলের লড়াই থেকে আক্রমণ সব কিছুতেই পোলিশদের থেকে এগিয়ে ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    তবে প্রথমার্ধের লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই চিরচেনা আর্জেন্টাইনদের দেখা মিলে। ম্যাকঅ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।




    ম্যাকঅ্যালিস্টারের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

    প্রথমার্ধের খলনায়ক ছিলেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে গোলশূন্য বিরতিতে থেকে ফিরে এসে যেন শুরুতেই চিরচেনা আর্জেন্টিনার দেখা পেল সমর্থকরা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ম্যাকঅ্যালিস্টারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    বিস্তারিত আসছে..