কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সম্ভাব্য একাদশ

মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে সেমিফাইনালে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে অবশ্যই রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হারাতে হবে। আর সেলেসাওদের হারিয়ে ২০ বছরের ইউরোপ বাধা বজায় রাখতে চাইবে ক্রোয়াটরা। কারণ, বিশ্বমঞ্চে গত ২০ বছরে নক-আউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ :

অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।




ব্রাজিল-আর্জেন্টিনাসহ টিভিতে আজ যেসব খেলা

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম দিন ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, দিনের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

২০২২ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-ক্রোয়েশিয়া

রাত ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

অ্যাডিলেড টেস্ট-২য় দিন
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ১০টা, সনি লিভ

মুলতান টেস্ট-১ম দিন
পাকিস্তান-ইংল্যান্ড

বেলা ১১টা, সনি স্পোর্টস টেন ৫

২য় বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

মেয়েদের টি-টোয়েন্টি
ভারত-অস্ট্রেলিয়া
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ১




ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষনা

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিবি। চলতি ভারত সিরিজের আগেই চোটের জন্য ওয়ানডে থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। তবে অভিজ্ঞ এই ব্যাটারের ইনজুরি উন্নতি না হওয়ায় প্রথম টেস্টেও পাচ্ছে না তাকে।

অপরদিকে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকেও।

বিস্তারিত আসছে…




৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

প্রায় তিন মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ৭ বছর পর দেশের মাটিতে খেলতে আসা ভারতকে প্রথম ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। অপরদিকে আজ সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা টাইগাররা দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ১৪৮ রানের জুটিতে ভর করে ২৭২ রানের লক্ষ্য বেধে দেয় রোহিত শর্মাদের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরেছে ভারত।

বিস্তারিত আসছে…




মিরাজের শতকে বাংলাদেশের সংগ্রহ ২৭১

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বরাবরই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠে স্বাগতিক বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে বসছিল দলটি, সেই জায়গা থেকে টাইগারদের বড় সংগ্রহ এনে দিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।

এই দুইজনের ১৪৮ রানেই ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সম্মানজনক রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বিস্তারিত আসছে…




জেনে নিন, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ?

পর্তুগাল-সুইজারল্যান্ড লড়াই দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। গ্রুপ পর্বে নানা অঘটন ঘটলেও, দ্বিতীয় রাউন্ডে এসে তেমন কোনো অঘটনের দেখা পায়নি ফুটবল বিশ্ব। তবে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনকে হারিয়ে মরক্কোর জয় বাড়তি আমেজ জাগিয়েছে দর্শকদের মাঝে।

সদ্য সমাপ্ত দ্বিতীয় রাউন্ডের লড়াই শেষে এবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল যুদ্ধ। যার প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ৯ ডিসেম্বর (শুক্রবার) আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে এই দুই দল।

এক নজরে দেখে নেওয়া যাক শেষ আটের দলগুলোর লড়াইয়ের সময়সূচি:

কোয়ার্টার ফাইনালের সময়সূচি

প্রথম ম্যাচ

৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল : ক্রোয়েশিয়া)

রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

দ্বিতীয় ম্যাচ

৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস : আর্জেন্টিনা)

দিবাগত রাত ১টা, লুসাইল স্টেডিয়াম, লুসাইল

তৃতীয় ম্যাচ

১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল : মরক্কো)

রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম, দোহা

চতুর্থ ম্যাচ

১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স : ইংল্যান্ড)

দিবাগত রাত ১টা, আল বাইত স্টেডিয়াম, আল খোর




সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ

অসম্ভব সমীকরণকে সম্ভব করে প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ। এবার লক্ষ্যটা সিরিজ জয়ের। ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি সাকিব-লিটনদের সামনে।

বাংলাদেশ সময় দুপুর দুইটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল। মিরপুরের উইকেট ব্যাটিং নির্ভর হলেও এখানে স্পিনাররা সবসময় বাড়তি সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে দুই দলের কাছেই স্পিন বোলিং আক্রমণের মূল অস্ত্র হয়ে উঠতে পারে।

তাই আজকের ম্যাচে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাতে পারেন।




পেলের জন্য লড়বে ব্রাজিল, নেইমার খেলবেন

গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে নিতে গিয়ে ক্যামেরুনের কাছে হার। ওই ম্যাচে পাওয়া হাঁটুর চোটে স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার অ্যালেক্স তেলেসের বিশ্বকাপ শেষ। এর মধ্যে ব্রাজিল থেকে খবর আসে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা ফুটবলের রাজা পেলের অবস্থা সংকটাপন্ন।

কেমোথেরাপিতে সাড়া দিচ্ছে না তার শরীর। এমন একের পর এক দুঃসংবাদে শনিবার দিনটা ভীষণ উৎকণ্ঠায় কেটেছে ব্রাজিল দলের। রাতে সেই দমবন্ধ আবহ কেটে যায় দুটি স্বস্তির খবরে। দোহার ৯৭৪ স্টেডিয়ামে আজ রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে দলের প্রাণভোমরা নেইমার চোটকাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠায় গাঝাড়া দিয়ে উঠেছে ব্রাজিল। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে নিশ্চিত করেন, আজ খেলবেন নেইমার।

প্রথম ম্যাচে চোটে পড়ার পর শনিবার রাতে প্রথম অনুশীলনে নামেন নেইমার। এরপর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পেলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে তার ৮২ বছরের জীর্ণ শরীর।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সবাইকে শান্ত ও ইতিবাচক থাকার আহ্বান জানান পেলে নিজেই, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুন। আমি অনেক আশাবাদী। …. সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে শক্তি জোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো পেলের এই বার্তাই আজ সেলেকাওদের জন্য সবচেয়ে বড় প্রেরণা হতে পারে। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে তিতের দল আরেক ধাপ এগিয়ে গেলে আরও শক্তি ও উদ্দীপনা পাবেন পেলে। সব সমীকরণ একপাশে সরিয়ে রেখে ব্রাজিল আজ পেলের জন্যই লড়বে। শেষ ষোলোতে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় ব্রাজিল শিবিরে এখন প্রাণের উচ্ছ্বাস। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েও গ্রুপপর্বে তিন ম্যাচে মাত্র তিনটি গোল করেছে ব্রাজিল। কোচ তিতে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, নকআউট পর্বে দেখা যাবে ব্রাজিলের রুদ্ররূপ। ডিফেন্ডার দানিলো আজ চোট কাটিয়ে মাঠে ফিরছেন।




মিরাজ-মুস্তাফিজ জুটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

ঘরের মাটিতে ভারতকে হারিয়ে আবারাও ইতিহাস লিখল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে কোহলি- রোহিতদের বেঁধে দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। ম্যাচে জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিস্তারিত আসছে…




সাকিব ঝড়ে ১৮৬ রানে অলআউট ভারত

দীর্ঘ দিন পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া।

পাওয়ার প্লেতে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে দ্রুত উইকেট হারিয়ে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় ভারত।

বিস্তারিত আসছে…