টসে হেরে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

প্রথম পর্বের ধাক্কা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের লড়াই করতে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

হোবার্টে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি।

বিস্তারিত আসছে……




বিশ্বকাপের প্রথম ম্যাচেই সাকিবকে ছাড়িয়ে শীর্ষে সাউদি

বিশ্বকাপ শুরুর আগে যৌথভাবে শীর্ষে ছিলেন দুজন। সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় উঠে গেলেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ উইকেটের মালিক।

সিডনিতে শনিবার (২২ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড।

স্বাগতিকদের ১১১ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে ২.১ ওভারে মাত্র ৬ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন সাউদি। এই সংস্করণে ৯৯ ইনিংসে তার উইকেট এখন ১২৫টি।




রোনালদোবিহীন ম্যাচে চেলসির সাথে ইউনাইটেডের ড্র

ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই মাঠে নতুন মোড়, গোল করে জয়ের সম্ভাবনা জাগাল চেলসি। তবে তখনও বাকি শেষের নাটকীয়তার।

অতিরিক্ত সময়ে নিশ্চিত হার থেকে দলকে ফেরালেন কাসেমিরো। এক পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ল ম্যানইউ।

চেলসির বিপক্ষে ম্যাচে নামার আগেই মাঠের বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল এক ভিন্ন রকম লড়াই। লড়াইটা কোচ এরিক টেন হাগের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর।

অবশ্য চেলসির বিপক্ষে ম্যাচে রোনালদোকে স্কোয়াডে না রেখে লড়াইটা জিতেছেন টেন হাগই। কিন্তু চেলসির বিপক্ষে মাঠের লড়াইয়ে আর জিততে পারলো না টেন হাগের ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করেও কাজের কাজ করতে পারেনি শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালদোকে বাদ দিয়ে খেলতে নামা ইউনাইটেড। বিরতির পর তাদের খেলায় গতিও কমে আসে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি চেলসি।




অ্যালেন-কনওয়ে ঝড়ে ২০০ রানের পুঁজি নিউজিল্যান্ডের

সিডনিতে তাসমান পারের দুই দেশের মধ্যে বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হয়েছে আজ। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওপেনাররা উড়ন্ত সূচনা করে। চতুর্থ ওভারেই ওপেনার ফিন অ্যালেনের তান্ডবে দলীয় অর্ধশতক পূরণ করে ফেলে কিউইরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বোলাররা সুবিধা আদায় করতে পারেনি। পুরো ইনিংস জুড়ে কেন উইলিয়ামসনদের দাপট দেখেছে এসসিজির দর্শকেরা। নির্ধারিত ২০ ওভার শেষে ডেভন কনওয়ের ৯২ রানের ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।

বিস্তারিত আসছে…..  




টি-স্পোর্টসে আজকের খেলা

বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেশের খেলাধুলার পাশাপাশি এই চ্যানেল সার্বক্ষণিকভাবে সম্প্রচার করে যাচ্ছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।

আজ টি স্পোর্টসে যা দেখতে পারবেন…

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

সরাসরি, দুপুর ১টা

ইংল্যান্ড-আফগানিস্তান
সরাসরি, বিকেল ৫টা

 




এবার বিপিএল মাতাবে আফ্রিদি, রিজওয়ানরা

অন্য দেশের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সঙ্গে ছিল সূচির গড়মিল। যে কারণে আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সংশয় তৈরি হয়েছিল। তবে সে সংশয় কেটে যাচ্ছে ধীরে ধীরে।

আসন্ন বিপিএলে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান কিংবা মোহাম্মদ নওয়াজসহ একঝাঁক পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে দেশের মাটিতে।

বুধবার দুপুরে লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সিলেট স্ট্রাইকার্স। এই দলে মাশরাফি বিন মর্তুজাকে আইকন খেলোয়াড় ঘোষণার পাশাপাশি চারজন বিদেশি ক্রিকেটারেরও নাম ঘোষণা করে তারা। যার মধ্যে পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের নামও রয়েছে।পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সাথেও বিপিএলের সূচির সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু জানা যায়, পিএসএলের সূচি পিছিয়ে দেয়া হবে।

তাছাড়াও জানুয়ারির শেষের দিকে ওয়েস্টি ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের।




টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব। মোহাম্মদ নবিকে হটিয়ে ফের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন টাইগার দলপতি।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। সিরিজের বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুই ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। আর তাতেই আফগান অধিনায়ক নবিকে পেছনে ফেলে বিশ্বকাপের আগে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন তিনি।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট ২৪৬ এবং ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নামিবিয়ার জেজে স্মিট চার ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে এবং চার ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান।




ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমার হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। দুই যুগ পর ব্যালন ডি’অর জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। বেনজেমার আগে সবশেষ ১৯৯৮ সালে জিতেছিলেন জিনেদিন জিদান।

সোমবার রাতে প্যারিসের শ্যাতলে থিয়েটারে বেনজিমার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বর্ষসেরার এই ট্রফিটি জিতলেন ফরাসি স্ট্রাইকার।




টিভিতে আজকের যত খেলা

আজ মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২, ২ কার্তিক ১৪২৯। প্রতিদিনের মতো আজও বেশ কিছু খেলা প্রচারিত হবে টিভির পর্দায়। চলুন এক নজরে দেখে নেয়া যাক কোন টিভি চ্যানেলে কোন খেলা প্রচারিত হবে।

ক্রিকেট:

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়া-নেদারল্যান্ডস

সকাল ১০টা, গাজী টিভি ও টিভি স্পোর্টস

শ্রীলঙ্কা-আরব আমিরাত বেলা ২টা, গাজী টিভি ও টিভি স্পোর্টস

সৈয়দ মুশতাক আলী ট্রফি

অন্ধ্র প্রদেশ-বিহার

বেলা ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

হিমাচল-সৌরাষ্ট্র

বিকেল ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুটবল:

অ-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল

চীন-স্পেন

সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস

কলম্বিয়া-মেক্সিকো রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

লা লিগা

সেভিয়া-ভ্যালেন্সিয়া

রাত ১১টা, র‍্যাবিটহোলবিডি

হেতাফে-বিলবাও

রাত ১২টা, র‍্যাবিটহোলবিডি

আতলেতিকো-ভায়েকানো

রাত ১টা, র‍্যাবিটহোলবিডি

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-উলভারহ্যাম্পটন

রাত ১-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২




৪৭ রানে ৭ উইকেট হারালো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে হারের পথে এগোচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১২ রানেই উইকেট হারান নাজমুল হাসান শান্ত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সৌম্য সরকার ১ রান করে ফেরেন মুজিব উর রহমানের বলে। এরপর ব্যাট করতে নামা সাকিব আল হাসান ১ ও আফিফ হোসাইন ০ রানে পরপর দুই বলে উইকেট হারান।  একপ্রান্তে থিতু হয়ে থাকা মিরাজকে সঙ্গ দিতে নেমে কিছুক্ষণ টিকে থাকেন নুরুল হাসান সোহান। ৮ বলে ১৩ রান করে তিনিও বিদায় নেন ফরিদ আহমেদের বলে। এরপর মিরাজও আর থিতু হতে পারেননি। ৩১ বলে ১৬ রান করে নাভিন উল হকের শিকার হন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।