মেয়েদের বরণ করতে অপেক্ষায় সালাউদ্দিন

ইতিহাস রচনা করে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ১৯ বছরের আক্ষেপ ঘুচানোর পর জমকালোভাবে বিমানবন্দরে সাবিনা খাতুন্দের বরণ করা হয়।

কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। অপরদিকে বাফুফে ভবনে অধির আগ্রহে অপেক্ষা করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাংলাদেশের নারী ফুটবলারদের বিমানবন্দরে বরণের পর এবার বাফুফে ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাংলার কৃতিসন্তানদের সংবর্ধনা দিতে অপেক্ষার প্রহর গুনছেন বাফুফে বস।

বিস্তারিত আসছে… 




জমকালোভাবে বরণ করা হলো বাংলাদেশ মেয়েদের

দীর্ঘ ১৯ বছর পর সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালে আলফাজ আহমেদদের হাত ধরে লাল-সবুজের দেশ দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আর শিরোপার দেখা পায় নি বাংলাদেশ। অবশেষে নেপালের কাঠমুন্ডুতে সেই আক্ষেপ ঘুচিয়েছে বাংলার মেয়েরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ দুপুর ১ টা ৪০ মিনিটে দেশে অবতরণ করেছে নারী ফুটবলরা। কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এরপর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেছে সাফজয়ী কৃতিসন্তানরা।

দেশকে গর্বিত করা যোদ্ধাদের সাদরে বরণ করে নিতে সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। রূপনা চাকমা, মারিয়া মান্ডা, সিরাত জাহান স্বপ্নাদের এক নজর দেখতে সকাল থেকেই অপেক্ষা করছেন সব বয়সের অসংখ্য মানুষ।




চ্যাম্পিয়ন সাবিনাদের বরণের প্রতীক্ষায় বাংলাদেশ

প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে, বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরেই কাঠমান্ডু থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আসছেন সাবিনা খাতুনরা। ট্রফির উল্লাসে মাতবে গোটা বাংলাদেশ।

সাবিনাদের ট্রফি বরণের জন্য প্রস্তুত বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয় ও ফেডারেশনের কর্মকর্তারা। ম্যাচের আগে সানজিদা তার সামাজিক মাধ্যমে ছাদ খোলা বাসের কথা বলেছিলেন। তার এই স্ট্যাটাসটি পুরো দেশ আলোড়ন তুলে। বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই তিনি বাংলাদেশ নারী দলের ইচ্ছে পূরণের জন্য এ উদ্যোগ নেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাবিনারা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  সংবাদ সম্মেলন শেষ করে ছাদখোলা বাসে উঠবেন সানজিদা-কৃষ্ণারা। বাসটি নারী দলের জন্য সুসজ্জিত করা হয়েছে। এই বাসে দাঁড়িয়ে মেয়েরা ট্রফি হাতে নগরবাসীর সঙ্গে ট্রফির আনন্দ ভাগাভাগি করবেন। বাসটি বিকেলের দিকে বাফুফে ভবনে আসবে। বাফুফে ভবনে ফুটবলারদের গ্রহণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনেও আরেকটি সাংবাদিক সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনের পরই দিনের পর্ব শেষ হবে।




টি-টেন লিগে খেলবেন মুস্তাফিজ

সাকিব , তামিমের পর টি-টেনে নাম লেখালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে টে-টেন কর্তৃপক্ষ।  কয়েকদিন আগেই নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।

সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠলো মুস্তাফিজের। টি-টেন কতৃপক্ষ তাঁদের পেজে এ বিষয় নিশ্চিত করে বলেন, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি, এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬ খসড়ার তালিকায় জন্য যোগ দিয়েছেন!’

তামিম-মুস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারা।

এদিকে জাতীয় দলের খেলা না থাকায় তামিম নিজের ফিটনেসের উন্নতির কথা চিন্তা করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন চালাচ্ছেন। মুস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে করছেন কঠোর অনুশীলন।




নেপালকে হারিয়ে শিরোপ জিতেছে বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ।

বিস্তারিত আসছে…




এবার যাদের প্রথম বিশ্বকাপ

টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্তের জায়গা হয়েছে পারফরম্যান্সের জন্য নয়। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেটে হরিজেন্টাল শট খেলার বিবেচনায় তাকে নিয়েছেন ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ শ্রীধরন শ্রীরাম। শ্রীরামের গুডবুকে জায়গা পাওয়া নাজমুল শান্ত ক্যারিয়ারে মাত্র ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।

১০৪.২২ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪৮। এই প্রথম তিনি সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপে।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসছে ২০ ওভারের বিশ্বকাপ। আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তাতে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ছন্দ হারানোয় সাবেক অধিনায়কের দলে জায়গা হবে না এটা অনুমিতই ছিল। কিন্তু চমক ছিল নাজমুল শান্তের অন্তর্ভুক্তি। বাঁ-হাতি ব্যাটারের মতো প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলবেন ডান হাতি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি এবং দুই ডান হাতি পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেট এই চার তরুণ কতটা পারফরম্যান্স করেন এবং দলের পারফরম্যান্সের ওপর কতটা ইমপ্যাক্ট ফেলেন, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগে ইনজুরিতে পড়েন ইয়াসির আলী। এর ফলে তিনি বেশ অনেকদিন খেলার বাইরে ছিলেন। সুস্থ হয়ে ফিরেছেন জাতীয় দলে। এবারই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবেন ইয়াসির। তরুণ মির্ডার ব্যাটারের ক্যারিয়ার খুব সমৃদ্ধ নয়। মাত্র ৫টি টেস্ট খেলে রান করেছেন ১৯৬। ৬ ওয়ানডেতে ৫৩ রান। টি-২০ ম্যাচ খেলেছেন মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচে ৮ রান করেছিলেন। তাকে মূলত খেলানো হবে সাবেক অধিনায়কের ব্যাটিং অর্ডারে।

কাজটি যে সহজ নয়, সেটা ভালো করেই জানেন ইয়াসির, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জিং ব্যাপার রিয়াদ ভাইয়ের জায়গা নেওয়া। সবাই জানে, উনি কী করেছেন দেশের জন্য। উনার জায়গাটা পূরণ করা অবশ্যই বড় চ্যালেঞ্জ হবে। সহজ নয় মোটেও। উনি যে স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছেন, ওটা আমাকে ধরে রাখতে হবে এবং আরও ভালো করতে হবে, নতুন জায়গায় নিয়ে যেতে হবে। শুধু নাজমুল কিংবা ইয়াসির নন, টি-২০ বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ইবাদত ও হাসান। দুজনেই ফাস্ট বোলার। ইবাদতের অভিষেক হয় এশিয়া কাপে। ৩ উইকেট নিলেও শেষ ২ ওভারে যাচ্ছেতাই বোলিং করেছেন।

হাসান মাহমুদ এশিয়া কাপ শুরুর আগে ইনজুরিতে পরে ছিটকে পড়েন। সুস্থ হয়ে ফিরেছেন। টি-২০ স্কোয়াডে। এই চার ক্রিকেটার এখন অপেক্ষায় থাকবেন টি-২০ বিশ্বকাপে অভিষেকের।




সাবিনার হ্যাটট্রিকে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

‘এই আনন্দ কেবল তাদেরই মানায়’- সাফ নারী চ্যাম্পিয়ভুটানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ দেখার সময় নারী ফুটবলারদের আনন্দ দেখে কেবল এই হেডিংটাই মাথায় ঘুরছিল।

তবুও খেলার শেষদিকে অধিনায়ক সাবিনা হ্যাটট্রিক করায় এবং ভুটানের জালে বাংলাদেশ ৮ গোল দেওয়ায় বদলাতে হলো শিরোনাম।

নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলো বাঘিনীরা।

বিস্তারিত আসছে…




বিশ্বকাপের দল ঘোষণা, ফিরলেন শান্ত

এশিয়া কাপ ব্যর্থতার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার দলে ফিরলেন তারকা ক্রিকেটার শান্ত।

স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের থাকা না থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেক। আজ মিরপুরে বিশ্বকাপের জন্য টাইগার ক্রিকেটের দল ঘোষণা করেছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৫ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়া যাবে সাকিব আল হাসানের দল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নি টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ককে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: 

সাকিব আল হাসান (অধিনায়ক),লিটন কুমার দাস, সাব্বির রহমান,মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হাসান শান্ত,মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই– শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, সৌম্য সরকার।




বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ

দল ঘোষণা কবে, কারা থাকছেন দলে, মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকবেন দলে? গেল এক সপ্তাহ ধরে ক্রিকেট পাড়ার সব থেকে আলোচিত এই তিন প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের সেসব প্রশ্নের উত্তর মিলবে আজ বুধবার ঠিক দুপুরে। কেননা নির্বাচকদের যাচাই বাচাই শেষে ১৪ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হবে।

টাইগারদের দল ঘোষণার আগে দলের কয়েকজনের জায়গা একেবারেই নিশ্চিত সেটা বলায় যাই। যদিও ২/৩টি জায়গাতে একটু পরিবর্তন আসতে পারে। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন লিটন দাস, নুরুল হাসান সোহান।  তবে মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকছেন দলে? এই প্রশ্নেরও উত্তরও আজ । এদিকে ইনজুরি কাটিয়ে ব্যাটার ইয়াসির রাব্বি এবং পেসার হাসান মাহমুদের স্কোয়াডে ফেরার জোর গুঞ্জন রয়েছে।

যেহেতু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে, সে কারণে একজন পেসার থাকবেন দলের সাথে অতিরিক্ত। শোনা গেছে দীর্ঘ বিরতির পর ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার সৌম্য সরকার। যদিও আজ  শ্রীরামের অনুশীলনে তেমন বড় কিছু করে দেখাতে পারেননি এ ওপেনার।

এছাড়া সম্প্রতি আরেকটি বিষয় বাতাসে ভাসছে ওপেনার লিটন দাস খেলবেন চার নম্বর পজিশনে। যদিও এ নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে নিদিষ্ট কোনো বার্তা এখনো পাওয়া যায়নি।

আগামীকাল সংবাদ সম্মেলনে দুপুরে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন। তাদের দল ঘোষণার পরই জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।




এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলংকা

টসে জিতেই যদি ম্যাচ জেতা হয়ে যেত তবে এশিয়া কাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতো পাকিস্তান। টস জয়ের ফলে ফেভারিট তকমা, পেসারদের এনে দেয়া আগুনে সূচনা ও স্পিনারদের সেই ব্যাটন হাতে সাফল্যের ধারা- কোনোকিছুই যথেষ্ট হয়নি পাকিস্তানের জন্য।

উল্টো, ধ্বংসাবশেষ থেকে উঠে এসে পাল্টা আক্রমণে নিজেদের হার না মানা মানসিকতার পরিচয় ক্ষণে ক্ষণে জানান দেয়া শ্রীলঙ্কাই জয় করলো দুবাইয়ের এশিয়া কাপ।

বাবর আজমের দলকে ২৩ রানে পরাজিত করে ৬ষ্ঠবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো দাসুন শানাকার দল।