ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে হবে না কোনো পরীক্ষা নিরীক্ষা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। যদিও এ বিশ্বকাপ খেলার আগে ৭ অক্টোবর থেকে টাইগারদের রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ।  নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই সিরিজকে সামনে রেখে দুই একদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। তবে দল ঘোষণার আগে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে সাকিব আল হাসানদের দলে পরীক্ষা নিরীক্ষার জন্য হবে না।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচক সুমন স্পষ্ট করে বলেছেন ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারাই থাকবেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে। এনিয়ে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল।

তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

বিশ্বকাপে দলের ওপেনিং পজিশনে খেলার জন্য কয়েকজন ক্রিকেটারের নামই রয়েছেন নির্বাচকদের তালিকায়। যারা আগেও জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে খেলেছেন। তবে সেসব সিদ্ধান্ত একটু ভেবে চিন্তেই নিতে চান নির্বাচকরা এমনটাই জানালেন বিসিবির অন্যতম নির্বাচক সুমন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে এবার ঘাম ছুটছে বিসিবির নির্বাচকদের। কেননা ইনজুরি কাটিয়ে দলে ফেরা ক্রিকেটারের সংখ্যা বেশ কয়েকজন। যে কারণে নির্বাচকদের মুখ থেকে বারবারই শোনা যাচ্ছে তারা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়ে দল ঘোষণা করবেন।




বিশ্বকাপে প্রত্যাশার চাপ না নিয়েই খেলবে বাংলাদেশ

১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের এশিয়া কাপে টাইগারদের ভরাডুবির ফলে বর্তমান সময়ে বেশ অস্বস্তিতে আছে টিম ম্যানেজম্যান্ট। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই খোলা মন নিয়ে যেতে চায় বাংলাদেশ। এমনকি প্রত্যাশার চাপও দেখছেন না জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপে সব দলই তাদের সেরা ক্রিকেট খেলতে চায়।

যদিও সুমন বলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে কোনো প্রত্যাশার চাপ দিতে চান না তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে এ কথা বলেন জাতীয় দলের নির্বাচক।

সুমন আরো বলেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, আমাদের অনেক কিছুই করতে হবে, বিষয়টা এমন নয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর বিশ্বকাপ অনেক প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট। সবাই সেখানে সেরাটা দেওয়ার জন্যই আসে। সে কারণেই আমরা খোলা মন নিয়ে যেতে চাই এবং সেরা ক্রিকেটটাই খেলতে চাই। আমি দলকে কোনো প্রত্যাশার চাপ দিতে চাই না এই বিশ্বকাপে।’

বিশ্বকাপ দল কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্নের উত্তরে এই নির্বাচক বলেন, ‘আমরা এখনো আলাপ আলোচনার মধ্যেই আছি। যারা আসেননি কিংবা সিনিয়র আছে, সবাইকে নিয়েই আলোচনা করব। আলোচনা শেষ করতে পারলেই দল দিয়ে দেবো।’

জানা গেছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাননি সুমন।




অবসরের ঘোষণা দিলেন অ্যারন ফিঞ্চ

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা জানান তিনি। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টি-টোয়েন্টি খেলা।

আজ শনিবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার।

ফিঞ্চ ১৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন অজি অধিনায়ক। সর্বশেষ ৭ ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছেন ডানহাতি এই ওপেনার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সাংবাদ বিজ্ঞপ্তিতে ফিঞ্চ বলেন, কিছু অবিশ্বাস্য স্মৃতিসহ চমৎকার একটি যাত্রা ছিল।

তিনি জানান, এখনই সময় এসেছে একজন নতুন নেতাকে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এবং জেতার সর্বোত্তম সুযোগ দেওয়ার। আমার যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।




রামগঞ্জে অবৈধভাবে মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ সুলতান মাহমুদের বিরুদ্ধে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থাকার সুবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা গেজেটে নিজের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ উঠেছে।

এবিষয়টি ৯সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় রামগঞ্জ উপজেলা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের মধ্যে এসংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাব্যাপী সর্ব মহলে চরম ক্ষোভ এবং নানান সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয় একাধিক বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়,জামুকা,লক্ষ্মীপুর জেলা প্রশাসক, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল চেয়ে আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক ১৪ আগষ্ট ২০২২ইং এক স্বারক পত্রে  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটিকে তার মুক্তিযুদ্ধের সকল বিষয় যাচাই বাচাই করে দ্রুত রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

সূত্রে জানাযায়, তালিকাভূক্ত বীর মুক্তিযুদ্ধা তোসাদ্দেক হোসেন ও আবদুর রব গত ২ আগষ্ট ২০২২ইং সাবেক করকমিশনার সুলতান মাহমুদের মুক্তিযুদ্ধের গেজেট বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও জামুকা বরাবর আবেদন। তারা অভিযোগে উল্লেখ করেন স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে একে অপরের সাথে চেনাজানা রয়েছে। কিন্তু সুলতান মাহমুদ তখন নোয়াখালীর মাইজদীতে অবস্থান করেছেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতাও করে নাই।

তারপরও সে দেশের সর্বচ্চ করকর্মকর্তা কর কমিশার থাকার সুবাদে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে নিজের নাম মুক্তিযোদ্ধা তালিকার গেজেট নং ৫৪ এ অন্তর্ভূক্ত করে নেয়। যাচাই-বাছাই কমিটির সদস্য তোসাদ্দেক হোসেন মানিক মাল বলেন, আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ আমাদের চেতনা,স্বাধীনতার লাল-সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছি অনেক ত্যাগের মধ্য দিয়ে,এই স্বাধীন বাংলার ৫৬ হাজার বর্গমাইলের কেথাও মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত করতে দেয়া হবেনা। সুলতান মাহমুদ মুক্তিযুদ্ধ করেননি,মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অনৈতিকভাবে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আকম রুহুল আমিন বলেন, সুলতান মাহমুদ কোথায় যুদ্ধ করেছে তাহা আমার জানা নেই। যুদ্ধ চলাকালীন ডিপুটি কমান্ডার আবুল হোসেন সুফি বলেল,যুদ্ধের সময় আমি রামগঞ্জ- চাটখীল এলাকার সকল ক্যাম্প এবং গ্রুপের সাথে সার্বক্ষিক যোগাযোগ ও নির্দেশা দিয়েছি। কিন্তু সুলতান মাহমুদ কোথায়ও ছিলো না। অভিযুক্ত সাবেক করকমিশনার সুলতান মাহমুদ দেশের বাহিরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা বলেন, জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক সুলতান মাহমুদ প্রকৃত মুক্তিযুদ্ধা কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারের নেতৃত্বে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




অস্ট্রেলিয়ার কাছে ১১৩ রানে হার নিউজিল্যান্ডের!

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে আজ ১১৩ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে কিউইদের ১৯৬ রানের টার্গেট দেয় অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে ৮২ রানেই গুটিয়ে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

বিস্তারিত আসছে..




সুপার টুয়েলভের আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি রয়েছে। বরাবরের মতো এ বিশ্বকাপের মূল পর্বের আগেও প্রস্তুতি ম্যাচ খেলবে সবগুলো দেশ।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে। বিশ্বকাপের প্রস্তুতিতে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ফলে এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। এবার বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অ্যালান বোর্ডার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ প্রোটিয়ারা। ১৯ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কেবল একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে ১৭ অক্টোবরে তাদের এ লড়াই সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস। ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচগুলো।




সুপার ফোরে টস জিতে ফিল্ডিং করছে পাকিস্তান

শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান। এরই মধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। জয়ের লক্ষেই এমন সিদ্ধান্ত বাবর আজমদের। জিততে মরিয়া হয়ে খেলবে পাকিস্তান—এ কথা বলাই যায়।

কারণ জিতলেই ফাইনাল। হারলেও সুযোগটা থাকছে, তবে সেক্ষেত্রে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে।

আবার মেলাতে হবে সমীকরণও। পাকিস্তান নিশ্চিতভাবেই সেই সমিকরণের দিকে যেতে চাইবে না। আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই নিশ্চিত করে ফেলতে চাইবে এশিয়া কাপ ফাইনাল।




চেলসির কোচ টুখেল বরখাস্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শুরু থেকে চেলসির পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। যার দরুন চাপ তৈরি হচ্ছিল লন্ডনের ক্লাবটির উপর। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্লুজরা। এমন পারফরম্যান্সে হতাশ ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করেই ছাড়ল কোচ টমাস টুখেলকে। চেলসির ওয়েবসাইটে আজ বুধবার এক বিবৃতিতে টুখেলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানানো হয়। এর আগের দিন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামোর মাঠে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারে চেলসি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি ব্লুজদের। দলবদলের বাজারে কাড়ি কাড়ি টাকা খরচের পর লিগের প্রথম ছয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিন ম্যাচে। দুই হারের পাশাপাশি ড্র করেছে এক ম্যাচে।  পিএসজির চাকরি হারানোর মাসখানেকের মধ্যে ২০২০ সালের জানুয়ারিতে চেলসির দায়িত্ব নেন টুখেল। ওই সময়ে ধুঁকতে থাকা দলটি জার্মান এই কোচের হাত ধরে খুঁজে পায় সাফল্যের দেখা।

পরের চার মাসে তাদের পারফরম্যান্স ছিল বিস্ময় জাগানো। লিগের প্রথম ভাগে পয়েন্ট তালিকার নিচের দিকে নেমে যাওয়া দলটি ঘুরে দাঁড়িয়ে আসর শেষ করেছিল শীর্ষ চারে থেকে।




‘গোলমেশিন’ হলান্ডে সেভিয়ার মাঠে সিটির দাপুটে জয়

আর্লিং হলান্ডকে যেন থামানো যাচ্ছেনা কিছুতেই। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে আবারও করলেন জোড়া গোল। তার দল ম্যানচেস্টার সিটিও পেল ৪-০ গোলের সহজ জয়।

গতকালকের আগুন পারফরম্যান্সের পর সিটির জার্সিতে হলান্ডের গোলসংখ্যা দাঁড়ালো ১২তে। এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন নরওয়েজিয়ান তারকা।

এই মুহূর্তে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় হলান্ডের গোলসংখ্যা ২৫। এই কীর্তি গড়তে তার লেগেছে মাত্র ২০ ম্যাচ যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম। গতকাল মাত্র ২০ মিনিটেই নিজের ও দলের গোলের খাতা খুলেন হলান্ড। কেভিন ডি ব্রুইনের ক্রসকে দেন গন্তব্য। কিছুক্ষণ বাদে গোলরক্ষককে একা পেয়ে যান ডি ব্রুইনে। তবে দারুণ সেফ করে বেলজিয়ান তারকাকে হতাশ করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বুনো।

লা লিগার বাজে ফর্ম এখানেও সঙ্গী হয়েছে তাদের, সিটির নান্দনিক ফুটবলের কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ দলটি।




ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী তারকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় এ ব্যাটার। আইপিএলের শেষ মৌসুমে তাকে দলে ভেড়ায় নি কোনো ফ্রাঞ্চাইজি।

এবার আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন রায়না। সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও জানালেন সেই একইভাবে।

ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন রায়না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার ছিলেন রায়না। ২০৫ ম্যাচে ৩২.৫ গড়ে ও ১৩৬.৭ স্ট্রাইক রেটে করেছেন ৫৫২৮ রান।

এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়ে রায়না বলেন, ‘দেশ এবং আমার রাজ্য উত্তর প্রদেশের খেলাটা অনেক গর্বের ছিল। এখন আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস এবং রাজীব শুক্লাকে ধন্যবাদ জানাতে চাই। আর আমার ওপর বিশ্বাস রাখার জন্য সমর্থকদেরও ধন্যবাদ।’