কেন রাতেই আমেরিকায় উড়াল দেবেন সাকিব

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দুবাই থেকে শনিবার সকালে সরাসরি বাংলাদেশে এসেছিলেন সাকিব আল হাসান।

দেশে ফেরার পরই গুঞ্জন ছিল পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিব চলে যাবেন সুদূর আমেরিকায়। অবশেষে গুঞ্জন সত্য হলো, আজ সোমবার দিবাগত রাত ৩:২০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করবেন এই তারকা অলরাউন্ডার।

তার আগে সোমবার ফ্রাঞ্চাইজি হকি লিগের সঙ্গে জড়ালেন তিনি। সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট হকি লিগের দল নিয়েছে।

দেশে না থাকায় স্বাভাবিকভাবেই আসন্ন ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্যাম্পে থাকবেন না সাকিব। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে ৪ দিনের এ ক্যাম্প অনুষ্ঠিত হবে মিরপুরে। যেখানে প্রাধান্য পাবেন ব্যাটার এবং পেসাররা।

জানা যায়, আমেরিকা থেকেই ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে ক্যারিবিয়ান যাবেন সাকিব আল হাসান। শেষ করেই বাঙলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক।

ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগেই ঘোষিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড। সবকিছু ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে টি-টোয়েন্টি দল নিয়ে।




মুশফিকের অবসর নিয়ে মুখ খুলতে চান না সাকিব

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ থেকে ব্যর্থ হয়ে ফিরে গণমাধ্যমে কথা বলেনি।

এরই মধ্যে গতকাল রোববার মুশফিকুর রহিম টি- টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। মুশফিকের অবসরের পর মাহমুদউল্লাহ সামাজিক মাধ্যমে তার মনোভাব পোষণ করেছেন। বলেছেন, মুশির অবসর ঘোষণায় হৃদয় ভেঙে গেছে তার।

টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান মুশফিকের অবসর নিয়ে এখনো কিছু বলেননি। আজ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগের ফ্র্যাঞ্চাইজদের নাম প্রকাশ করেছে। সাকিব সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজ নিয়ে উপস্থিত ছিলেন।

সাকিব অনুষ্ঠান শেষে হকি ও অন্য খেলা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। এক পর্যায়ে সাংবাদিকরা মুশফিকের অবসর নিয়ে জানতে চান তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।

আবার মুশফিক ও ক্রিকেট প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘আজ হকি নিয়েই বলব। ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে।’

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই’র আনুষ্ঠানিক চুক্তি হবে।

সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরাও। অনেকটা ক্রিকেটের বিপিএলের আদলে আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা।




যে কৌশলে ভারতকে হারিয়েছে পাকিস্তান

গ্রুপ পর্বে না পারলেও সুপার ফোরে ঠিকই শেষ হাসি হেসেছে পাকিস্তান। এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ৫ উইকেট হারানো ম্যাচটায় মূল টার্নিং পয়েন্টই ছিল মোহাম্মদ রিজওয়ান-মোহাম্মদ নওয়াজ জুটি।

১৮২ রান তাড়ায় প্রথমজন শুরু হতে একটা সময় পর্যন্ত দলকে আগলে রাখলেন। পরেরজন তার সঙ্গী হয়ে পাকিস্তানকে ছোটালেন দুরন্ত গতিতে।

নওয়াজ ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেছেন ৪২ রানের ইনিংস। রিজওয়ান মোক্ষম সময়ে ফেরার আগে খেলেছেন ৫১ বলে ৭১ রানের অসাধারণ একটি ইনিংস ।

 পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, ‘আমাদের চেষ্টা ছিল সব কিছু স্বাভাবিক রাখতে। উত্থান-পতন হবে সেটা জানা ছিল। রিজওয়ান-নওয়াজের পার্টনারশিপই আসলে মূল টার্নিং পয়েন্ট।’

অবশ্য এই জুটি গড়া গেছে ওই সময় নওয়াজের ব্যাটিং অর্ডারে প্রমোশনের কারণে। তাকে ৪ নম্বরে নামানোর ব্যাখ্যায় বাবর বলেছেন, ‘আসলে তখন ভারত দুই লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল।

আমার ধারণা ছিল নওয়াজ লেগস্পিন খুব ভালো খেলবে। সে কারণেই তাকে আগে পাঠাই।’




হকির বিপিএলে দল কিনতে হাজির সাকিব আল হাসান

বাংলাদেশের হকির আজ বিশেষ দিন। প্রথমবারের মতো বাংলাদেশে আসছে ফ্র্যাঞ্চাইজ হকি, আর আজ সেই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির দিন।

হকির এই বিশেষ দিনে উপস্থিত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তিনি সশরীরে উপস্থিত থাকায় এই অনুষ্ঠান নিয়ে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই’র আনুষ্ঠানিক চুক্তি হবে। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরাও। অনেকটা ক্রিকেটের বিপিএলের আদলে আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা।

সাকিব বিশ্ব তারকা হলেও তার বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে তিনি ক্রিকেটের শিক্ষা নিলেও অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গেই বিকেএসপিতে বেড়ে উঠেছেন।

সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্টের মাধ্যমে ক্রিকেট সহ অন্য খেলাকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সাকিবের প্রতিষ্ঠান মোনাক মার্ট লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজ।




পাকিস্তানকে ১৮২ রানের চ্যালেঞ্জ ভারতের

ভারত যেভাবে শুরু করেছিল তাদের ইনিংস, তাতে ২০০ রান তো বটেই, ২২০-২২৫ কেও মনে হচ্ছিল হবে।

তবে এরপরই পাকিস্তান লাগাম টেনে ধরে। বিরাট কোহলি অবশ্য একপাশ আগলে রেখেছিলেন, তাতেই পাকিস্তানের বিপক্ষে মহারণের দ্বিতীয় কিস্তিতে ১৮১ রানের লড়াকু এক পুঁজি পেয়ে যায় ভারত।

বিস্তারিত আসছে…




ছক্কা মেরে কোহলির অর্ধশতক, চাপে পাকিস্তান

দারুণ শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে বিরাট কোহলির ফিফটিতে সে চাপটা উল্টো ফেরত গেছে বাবর আজমদের ওপরই! পাকিস্তানের বিপক্ষে শেষ ৩ টি-টোয়েন্টির দুই ম্যাচেই ৫০ রান করেছেন কোহলি।

গেল সপ্তাহে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই ধারায় ছেদ পড়েছিল। তবে আজকের ম্যাচে আবারও সেই ধারায় ফিরলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

বিস্তারিত আসছে…




কোহলি-পান্তের ব্যাটে বড় সংগ্রহের দিকে ভারত

পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে ষষ্ঠ ওভারে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক রোহিত শর্মা।

পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। রোহিতের বিদায়ের পর আরেক ওপেনার লোকেশ রাহুনও ফিরে যান। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ভারতকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন বিরাট কোহলি ও ঋশভ পান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে ভারত।

বিস্তারিত আসছে…




মুশফিকের অবসরের আবেদন গ্রহণ করেনি বিসিবি

সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম জানা গিয়েছিল । মুশফিকুর রহিম জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলবেন না তিনি। ওই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানান মুশফিক। তবে এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, ‘আমরা একটা ই-মেইল পেয়েছি, আমাকে একটা দিয়েছে, বোর্ড সভাপতি, সিইও আর প্রধান নির্বাচককে দিয়েছে। মুশফিক জানিয়েছে, সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়। তবে টেস্ট ও ওয়ানডের জন্য সে অ্যাভেইলেবল আছে।

কারণ হিসেবে জানিয়েছে এই দুইটা ফরম্যাটে সে ফোকাস করতে চায়। এটা আমাদের জানিয়েছে, আমি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেইনি, তাকে একসেপ্ট করেছি কী করিনি। ’

কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে জালাল বলেছেন, ‘এটা আমাদের মধ্যে আলাপ করতে হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে বিশ্বকাপে নিশ্চিতভাবে আমরা তাকে মিস করব।

বিশ্বকাপের জন্য কিছু প্লেয়ার আমরা ঠিক করেছি, সে তার মধ্যে একজন। টিম ম্যানেজমেন্ট থেকে ২০ জনের মতো প্লেয়ারের একটা সেট করা হয়েছে সে ওই ২০ প্লেয়ারের একজন। ’

মুশফিকের অবসরের ধরনও বিসিবির খুব একটা পছন্দ হয়নি। জালাল বলেছেন, ‘এ ধরনের অবসর না হলেই ভালো। আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, একটা ক্রিকেটার যখন সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে যখন তার ক্যারিয়ার শেষের দিকে চলে আসে, তারা জানেই যে কোন ফরম্যাট কতদিন খেলবে না খেলবে। ’
‘তারা কিন্তু ৬ মাস ১ বছর আগে বলে দেয়, যে অমুক সিরিজে লাস্ট ম্যাচ হবে আমার।

আমি রিটায়ার করব। আমাদের ক্ষেত্রেও যদি কোনো প্লেয়ার বলে দেয় যে অমুক সিরিজে আমি রিটায়ার করব, আমাদের ক্ষেত্রে ভালো হয় যে তাদেরকে সম্মান ও তাদের রিটায়ারমেন্টটা একসেপ্ট করতে পারি। সম্মানের সঙ্গে যেন তাদের বিদায় জানাতে পারি। ’




রাহুল-রোহিতের উড়ন্ত সূচনা

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে গ্রুপ পর্বের ম্যাচে ইনিংসের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ের দেখা যায় নি।

আজ সুপার ফোরের লড়াইয়ে আগে ব্যাটিং নেমে রীতিমত ঝড় তুলেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার লোকেশ রাহুলের ঝড়ে পাওয়ার প্লেতেই কোন উইকেট না হারিয়ে দলীয় অর্ধশতক পূরণ করেছে টিম ইন্ডিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৫৪ রান সংগ্রহ করেছে ভারত।

বিস্তারিত আসছে……




বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারী দল ঘোষণা

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের এই দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।

বাছাইয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপ থেকে একটি করে দল খেলবে বাছাইপর্বের ফাইনাল, ওই দুই দলই ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থানের ভিত্তিতে এবার সরাসরি বাছাইপর্বে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড। বাকিরা নিজেদের অঞ্চলের সেরা দল হিসেবে বাছাই খেলবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল :

নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার