অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে।

১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে।

অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি।

১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু।

নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা।




যারা পারফর্ম করবে না তারা বিশ্বকাপ দলে থাকবে না: সাকিব আল হাসান

বৃহস্পতিবার বাঁচা–মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আরব আমিরাতে রেকর্ড ১৮৪ রানের লক্ষ্য দিয়েও শেষ ওভারে হেরে গেল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে শেষ দিকের খেই হারানো বোলিংয়ে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ল লাল-সবুজের দল।

আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখন সামনের দিকে তাকানোর ইঙ্গিত দিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেইসাথে জানালেন, দলে যারা পারফর্ম করবে না তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ পাবে না।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ ওভারে গিয়ে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল। টি-টোয়েন্টিতে সাকিবের অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর দুটি ম্যাচেই হেরেছ বাংলাদেশ।

এখন সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের সামনে। সে ভাবনায় প্রধান বিষয় বিশ্বকাপ। এ বিষয়ে একমত সাকিবও। 

আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব ফিরে পাওয়া ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া কথা বলেন সাকিব। সেইসাথে মিরাজকে ওপেনিং করানো ও সামনের অস্ট্রেলিয়া বিশ্বকাপে পেসারদের গুরুত্ব নিয়ে কথা বলেন টাইগার অলরাউন্ডার।

 

শুরুতেই সাকিব আল হাসান বলেন, ‘আসলে দেখুন আমি নতুন করে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি পেলাম। এই দুইটা ম্যাচ থেকে শুরু হলো। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ ছিল। শ্রীরামের জন্যও ফার্স্ট ম্যাচ ছিল। আমাদের যখন নতুন করে শুরু করতে হয়, অনেক কিছুই চিন্তা করতে হয়। এত ইজি নাহ। সব যদি পুরানো থাকতো। কিংবা আরো যদি চার পাঁচটা ম্যাচ কিংবা সিরিজ আগে থেকে ইয়ে থাকতো ( খেলা হতো) তাহলে হয়তো আগে থেকে প্ল্যান করতে পারতাম।

যেটা হয়েছে যে, এখন থেকে আমাদের প্ল্যানিংটা শুরু হয়েছে। সেটা ছিল আফগানিস্তানের সাথে। কিছু রাইট হবে, কিছু রং হবে। এখানে ভুল ডিসিশন, ঠিক ডিসিশন ইয়ে (বলে কথা) নাই।’




শ্রীলংকাকে ১৮৪ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে বাংলাদেশ।

সুপার ফোরে জায়গা করে নিতে হলে এখন শ্রীলংকাকে করতে হবে ১৮৪ রান, অন্যদিকে শ্রীলংকা এই রান করার আগেই তাদের আটকে দিতে হবে বাংলাদেশকে। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মেহেদি হাসান মিরাজ।

এরপর শেষ দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেকে হোসেন ঝড় তোলেন। যার ফলে লংকানদের সামনে শক্তিশালী লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সমর্থ হয় টাইগাররা।

মিরাজ ২৬ বলে ৩৮, আফিফ ২২ বলে ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ রান করেন। এর আগে অধিনায়ক সাকিব আল হাসান ২২ বলে ২৪ রান করেন।




টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত আজ

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ কতটা দুর্বল সেটা আফগান ম্যাচেই স্পষ্ট ফুটে উঠেছে। ব্যাটে-বলে এমন কি ফিল্ডিংয়েও।

এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা মরার’ ম্যাচ। কেননা, এটিই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

দলে পারভেজ হোসেন ইমন থাকলেও কেন নেয়া হয়নি এই ব্যাখ্যা অবশ্য দেয়া হয়নি দলের পক্ষ থেকে। তবে দুই ওপেনারের ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ হয়েও যেতে পারে এই ব্যাটারের। একাদশে ঢুকতে পারেন সাব্বির রহমানও।

বিসিবি’র দেয়া ভিডিওতে দেখা যায় দুবাইয়ের আইসিসি একাডেমিতে দুজনকে আলাদা সময়ও দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুজনেই অনেকক্ষণ ব্যাটিং করেন নেটে। এতে অনেকটা বোঝা যায়, অন্তত ওপেনিং পজিশনে পরিবর্তন আসছে। এদিকে আফগান ম্যাচে তিন পেসার খেলালেও কাজের কাজ কিছুই হয়নি। স্পিনারের অভাবে ভুগতে হয়েছে দলকে। ম্যাচের আগের দিন নাসুম আহমেদকে নিয়েও আলাদা কাজ করেছেন কোচ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।




সমাধান চান পাপন, চান শেষ দেখতে

আফগানিস্তান সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের মনে অনেক প্রশ্ন জন্মেছে। সেই প্রশ্ন আরও বেড়েছে। বিসিবি বস এর উত্তর চান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এমন বাজে পারফরম্যান্সের অবসান চান।

রোববার ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাপন বলেন, ‘এভাবে চলতে পারে না। এর একটা সমাধান হওয়া চায়। আফগানিস্তান সিরিজের পর আমি কিছু বলিনি। কিন্তু এখন এর শেষ দেখা দরকার।’

তিনি বলেন, ‘খেলা দেখে আমার মনেও অনেক প্রশ্ন জমেছে। প্রশ্নগুলো আমি ক্রিকেটারদের করতে চাই। এরপরই আমি আপনাদের জানাতে পারবো। টেস্টে প্রতি সেশনে, প্রতিদিন বিশেষ পরিকল্পনা দরকার। কিন্তু আমার মনে হয়েছে, যে যার মতো ব্যাটে নেমেছে এবং ইচ্ছা মতো খেলে মাঠ ছেড়েছে।’

বিসিবি সভাপতির মতে, যা চলছে তা চলতে দেওয়া যায় না। প্রথমে তিনি তাই জানতে চান সমস্যাটা কোথায়। বাংলাদেশের এখন টানা সিরিজ আছে। নিউজিল্যান্ড যেতে হবে। শ্রীলংকা সফর আছে। এর মধ্যে অনেক কিছুর সমাধান সম্ভব নয়। কিন্তু তিনি বিষয়টি নিয়ে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে চান।

এছাড়া তিনি ঢাকা টেস্টের দলে একজন পেসার দেখে খুবই হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন। বাংলাদেশ কেনো এমন স্পিন উইকেটে খেলছে সেটাও অজানা পাপনের, ‘আফগানিস্তান সিরিজ থেকে দেখছি, খুব বেশি স্পিনিং উইকেট বানানো হচ্ছে। একটা সময় ছিল, যখন আমাদের হাতে ভালো পেসার ছিল না। সেজন্য ঘরোয়া ক্রিকেটের উইকেট পেস সহায়ক করা হয়েছে। আমাদের পেসাররা ভালোও করছে। দলে পাঁচজন পেসার নিয়ে একজন দিয়ে খেলানো মেনে নেওয়া যায় না।’

সৌম্যকে দলে নেওয়া নিয়ে পাপন বলেন, ‘আমি শুনলাম যে, সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছে। তার বিকল্প দরকার দলে। আমার সামনে একটার পর একটা অনেকগুলো নাম বলে যাওয়া হলো। যেখানে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাসাররা ছিল। আমি তাদের চার-পাঁচটা অপশন দেই। প্রথমে মাহমুদুল্লাহ, এরপর মোসাদ্দেক, মাহেদি হাসান এবং চারে সৌম্যর নাম বলি। তারা সৌম্যকে বেছে নিয়েছে।’