গোল না করেই ম্যাচ জয় লিভারপুলের

বিশ্বকাপের উন্মাদনা শেষে মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবলের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে লিস্টার সিটির বিপক্ষে মাঠে নামে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে অলরেড ফুটবলাররা একটি গোল না করেও জয়ের মুখ দেখেছে।

লিগ টেবিলের ১৩ নম্বর অবস্থানে থাকা লিস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ সালাহরা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইয়ুর্গন ক্লপের দল। প্রথমার্ধের চতুর্থ মিনিটেই পাটসন ডাকারের অ্যাসিস্টে কিয়েরনান ডিউসবারি-হল লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে লিস্টারকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়াতে থাকে জর্দান হেন্ডারসনের দল।




ফুটবল কিংবদন্তি পেলে আর নেই

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময়) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পেলের মেয়ে কেলি নাসিমেন্তোর বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে।

ফুটবল বিশ্বে পেলেই একমাত্র খেলোয়াড় যার তিনটি (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরনের রেকর্ড করে বসেন তিনি। এমনকি সেই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান তিনি।




আশা জাগিয়েও দ্বিতীয় টেস্টে হারলো বাংলাদেশ

পুঁজিটা ছিল মাত্র ১৪৪ রানের। সেটা নিয়েই দারুণ লড়াই করেও ভারতের বিপক্ষে হার এড়াতে পারল না স্বাগতিক বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সফরকারীদের বিপক্ষে তিন উইকেটে হেরে গেছে সাকিব আল হাসানের দল। এই হারে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হল বাংলাদেশকে।

তবে চতুর্থ দিনের শুরুতে দারুণ সূচনা করে টাইগাররা। জয়ের জন্য আজ মাত্র ১০০ রানের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে আসলে শুরুতেই গতকালের অপরাজিত ব্যাটার জয়দেব উনাদকাতকে হারায় সফরকারীরা। সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন উনাদকাত।

এরপর মিরাজের বলে লেগ বিফোরের শিকার হন ঋষভ পান্থ। পান্থ সাজঘরে ফেরার পর অক্ষর প্যাটেলকে বোল্ড করেন মিরাজ। আর এতেই স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে লোকেশ রাহুলের দল।




উড়ছে বাংলাদেশ, ২ উইকেট নেই ভারতের

তৃতীয় দিনের শুরুতেই যেন আবারো চিরচেনা রূপে ফিরে যায় সাকিব আল হাসানরা। ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। কিন্তু উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের সঙ্গে নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ।

শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় টাইগাররা। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অষ্টম ওভারের ভেতর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

বিস্তারিত আসছে…




পাকিস্তানের প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

তিন সদস্যের এই নির্বাচক কমিটিতে আরও আছেন আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পিসিবি জানিয়েছে, আফ্রিদির ভয়ডরহীন ক্রিকেট খেলার ২০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা। শহীদ আফ্রিদিকে এই সিরিজের পরও প্রধান নির্বাচকের দায়িত্বে দেখা যাবে কিনা সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।




আইপিএলে দল পেলেন লিটন দাস

চলছে ২০২৩ সালের আইপিএলের ‘মিনি নিলাম’। আসন্ন আইপিএলের আগে দল গোছানোর লক্ষ্যে চলছে এই লড়াই। ভারতের কোচিতে আজ বেলা ৩টায় শুরু হয় ক্রিকেটারদের নিজ নিজ দলে ভেড়ানোর এই প্রক্রিয়া। এবারের মিনি নিলামে নাম ছিল চার বাংলাদেশি ক্রিকেটারের। তবে প্রথম দফায় টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসকে কোনো ফ্যাঞ্চাইজি না কিনলেও, নিলামের শেষ ধাপে এসে তাকে ৫০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত আসছে…




আইপিএল নিলামে অবিক্রিত সাকিব

শুরু হয়েছে ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম। আসন্ন আইপিএলের আগে দল গোছানোর লড়াইয়ে চলছে এই নিলাম। ভারতের কোচিতে আজ বেলা ৩টায় শুরু হয় এই নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও, চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।

২০২৩ আইপিএলের জন্য এবার নিলামের তালিকায় ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরের মতো এবারের আসরেও দল পাননি সাকিব।

বিস্তারিত আসছে…




বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর অনেকটা আড়ালেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের দীর্ঘ লড়াইয়ের পর এবার নিজ দেশের ব্যর্থতা ভুলে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন এই ব্রাজিলিয়ান।

কাতার বিশ্বকাপের এক মাসের উন্মাদনা শেষে ক্লাব ফুটবলের লড়াই শুরু হতে যাচ্ছে এই সপ্তাহে। ইউরোপের সবগুলো দল তাদের অনুশীলনে নেমে পড়েছে। ইতোমধ্যে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে সবার আগে পিএসজির অনূশীলনে যোগ দিয়েছেন।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তিন দিনের মাথায় মাঠে নেমে পড়েন এই ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই তারকার পর এবার ফ্রান্সে পোঁছালেন পিএসজি সতীর্থ নেইমার। ব্রাজিলের এই তারকা শুধু একাই নয়, ফরাসিদের মাটিতে পা রেখেছেন আরেক তারকা মার্কুইনোস।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরার পরই নেইমার ছুটে যান তার বোনের বাড়িতে। সেখানে টানা দুই রাত আয়োজন করেন পার্টিরও। ব্যাপারটি গোপন রাখার কথা থাকলেও, নেইমারের পার্টিতে আসা অতিথিরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় কিছু ছবি ও ভিডিও করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই এই পার্টির গোমড় ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমগুলোতে।




আর্জেন্টিনার ‘ ১০’ নম্বর জার্সি পরে অনুশীলনে সাকিব

দিন দুয়েক আগেই সাকিব আল হাসানের প্রিয় দল আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ শিরোপা। ৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে আলবিসেলেস্তেদের।

সমর্থকরাও পেলেন কাঙ্ক্ষিত ট্রফির দেখা। সাকিব আল হাসানও তাদের একজন। তিনি ভাসছেন উচ্ছ্বাসেও। মঙ্গলবার তো বাংলাদেশের জার্সি পরেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাকিব। প্রিয় ফুটবলার লিওনেল মেসির মতো ১০ নম্বর জার্সি ছিল তারও।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তার ওই ভিডিও। এবার তিনি হাজির হয়েছেন মাঠেও। ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত ঘটনা। সাকিব আজ ফুটবল খেলেছেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসির জার্সি পরে। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের আজ ঐচ্ছিক অনুশীলন ছিল। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর একটার দিকে ক্রিকেটারদের আসতে দেখা যায়।

মূলত ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিকে সামনে রেখেই এমন অনুশীলন করছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয় পায় স্বাগতিকরা। পরে অবশ্য চট্টগ্রাম টেস্টে হারে ১৮৮ রানের বড় ব্যবধানে।




আর্জেন্টিনায় পৌঁছাল মেসিরা

১৯৮৬ সালে ম্যারাডোনার অতিমানবীয় জাদুতে শেষবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর থেকে বিশ্বকাপ পাওয়া দেশটির জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ২০১৪ সালে জয়ের বন্দরে গিয়েও পূরণ হয়নি। অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করেছে আলবিসেলেস্তেরা। কোটি ভক্তদের স্বপ্নপূরণ করে অবশেষে নিজ দেশে পৌঁছাল মেসি-ডি মারিয়ারা।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ১১টা ২০ মিনিটে লিওনেল স্ক্যালোনিদের বিমান আর্জেন্টিনায় অবতরণ করে। অধীর আগ্রহে আলবিসেলেস্তেদের বরণ করার অপেক্ষায় রয়েছে কোটি আর্জেন্টাইন। মেসিদের জন্য তৈরি করা নান্দনিক এক ছাদখোলা বাসের। উৎসবের আমেজে থাকা আর্জেন্টিনায় আজ ২০ ডিসেম্বর সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ মঙ্গলবার লিওনেল মেসিদের বরণের জন্য পুরো দেশ জুড়ে সরকারি ছুটির আদেশ জারি করেছেন।

বিস্তারিত আসছে…