সেমিফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছে ব্রাজিল!

ব্রাজিলের মিশন হেক্সা মাঝপথে থেমেছে। তবে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে এখনও টিকে আছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ফুটবল মাঠে দুই দেশ চির-বৈরি হলেও, লাতিন প্রসঙ্গে তারা একাট্টা।

তার নজির আবারও দেখা যায়। নিজেরা আসর থেকে বাদ যাওয়ার পর এবার আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছে ব্রাজিল। কারণ, তারা চায় বিশ্বকাপের শিরোপা লাতিনদের হাতেই উঠুক।

স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন বলেন।
তিনি বলেন,‘আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি লাতিন আমেরিকায় নিয়ে আসবে।’ বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন, যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন।




বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু সেই জয়রথের দৌড়ে বাধা হয়ে দাড়ায় সৌদি আরব। অপরদিকে সেই ম্যাচে লিওনেল মেসিদের হোচটের পরের সৌদি কোচ হার্ভি রেনারে জানিয়েছিলেন, ‘আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার করবে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে।’ হয়তো শেষ পর্যন্ত তার কথায় সত্য হতে যাচ্ছে। সেই ভবিষ্যৎ বাণীকে সত্য প্রমাণ করার একদম দ্বারপ্রান্তে আলবিসেলেস্তারা।

আর মাত্র ২টি ম্যাচ পার করতে পারলেই মরুর বুকে সোনালী ট্রফি উঁচিয়ে ধরবেন মেসি-ডি মারিয়ারা। আপাতত সেমিফাইনাল বাধা টপকাতে হবে স্কালোনিদের। যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। তবে অতীতের পরিসংখ্যান বলছে ‘সেমিতে কখনো হারেনি আলবিসেলেস্তারা।’ কারণ, সেমিফাইনাল মানেই আর্জেন্টিনা ফেবারিট! অন্তত অতীত পরিসংখ্যান সেই কথা বলে আর্জেন্টাইনদের। কাতার বিশ্বকাপের আগে এ পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে মেসিরা। যার একটিতেও হারের মুখ দেখতে হয়নি তাদের। প্রথমে ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে এরপর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে ও সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের প্রত্যেকটিতে সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। যার কোনটাতেই পরাজয়ের নাম নেই লাতিন আমেরিকার দেশটি।

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ

সেইবার আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেছিলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে সেই বিশ্বকাপে হট ফেবারিট ছিলেন মার্কিনরা। লড়াইয়ে আগে তারাই ছিল এগিয়ে। কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে যুক্তরাষ্ট্র হেরে যায় ৬-১ গোলের বড় ব্যবধানে।

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ

এই আসরে বেলজিয়ামের বিপক্ষে শেষ চারে লড়েছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। তবে ফুটবলের বরপুত্রের অনন্য ফুটবল প্রদর্শনীতে ‘রেড ডেভিলদের’ বিপক্ষে ২-০ গোলের জয় পায় আলবিসেলেস্তারা। সেবার ম্যারাডোনা একাই আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ।

১৯৯০ ইতালি বিশ্বকাপ

ইতালি আসরে স্বাগতিক ইতালির বিপক্ষে সেমিফাইনালের পুরো ১২০ মিনিটে ১-১ গোলের ব্যবধানে ড্র করে আর্জেন্টিনা। তবে পেনাল্টি শুট আউটে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও গয়কোচিয়ার অসাধারণ নৈপুন্যে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় তারা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ

নেদারল্যান্ডসের সাথের সেমিফাইনালের ১২০ মিনিটই ছিল পুরোপুরি গোলশূন্য। অরেঞ্জদের বিপক্ষে পুরো খেলায় নিজের ছায়াকেই যেন খুঁজে ফিরছিলেন মেসি। তবে গোলরক্ষক সার্জিও রোমেরোর নৈপুণে সেদিনের দারুণ সব সেভের পর টাইব্রেকারে ঠেকিয়ে দেন দু-দুটি শট। তাতেই আলবিসেলেস্তাদের জন্য খুলে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের দরজা। আগামী ১৩ নভেম্বর রাত ১ টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া মহারণ দিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপের শেষ চারের প্রথম লড়াই।




দেশের ফুটবলভক্তদের জন্য ৩০ ফ্লাইট চালু করছে মরক্কো

কাতার বিশ্বকাপের বিস্ময় মরক্কো। গত শনিবার কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে ইয়াসিন বোনের দল।

এরই সঙ্গে বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিতের গৌরব অর্জন করল দলটি।তবে মরক্কোর স্বপ্ন আরও বড়। ফাইনালে খেলার স্বপ্নে বিভোর তারা। আর দলের স্বপ্নে সঙ্গী হতে কাতারে যোগ দিতে চান বহু মরক্কান।

নিজ দেশের ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে চান তারা। দলের ১১ তারকাকে দিতে চান উৎসাহ ও সমর্থন। আর সেজন্য অতিরিক্ত ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কোর সরকারি বিমান পরিষেবা সংস্থা রয়েল এয়ার মারোক। যাতে সেমিফাইনাল পর্বে নিজেদের দেশের প্রথম ম্যাচ যেন মরক্কোর ফুটবলভক্তরা মাঠে গিয়ে সরাসরি উপভোগ করতে পারেন।

সোমবার এক বিবৃতিতে রয়েল এয়ার মারোক জানিয়েছে, আগামী মঙ্গল ও বুধবার দোহার উদ্দেশে মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা থেকে এসব ফ্লাইট ছেড়ে যাবে। সেমিফাইনালে আগামী বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নামবে মরক্কো। তার আগেই দোহায় পৌঁছে যাবেন ‘মারোকরা’। মরক্কোর জনগণরা ‘মারোক’ নামে পরিচিত।

কাতার বিশ্বকাপে চমকের পর চমক দেখিয়ে যাচ্ছে মরক্কো দলটি। উত্তর আফ্রিকার এই দেশের রক্ষণ সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। প্রথম পাঁচ ম্যাচে মরক্কোর জালে প্রতিপক্ষ কোনো বল জড়াতে পারেনি। একটি গোল হয়েছে অবশ্য, তবে সেটা আত্মঘাতী।




সেমিফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টিনার দুই তারকার

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

এদিন কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান রেফারি আন্তোনিও মিগেল মাতেউ লাহোজ।

লিওনেল মেসিসহ আর্জেন্টিনার ৮ জন খেলোয়াড় ও কোচ স্কালোনি আর কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েল হলুদ কার্ড দেখেন। খেলোয়াড়দের দেখা ৮টি হলুদ কার্ডের মধ্যে দুটি নিয়ে অস্বস্তি রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে এর আগে আরেকটি হলুদ কার্ড দেখার কারণে মার্কোস আকুনিয়া ও গনসালো মনতিয়েল বিপদে পড়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তারা খেলতে পারবেন না।

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিও চলতি বিশ্বকাপে প্রথম হলুদ কার্ড দেখছেন শুক্রবার। ফিফার বাইলজ অনুযায়ী গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেকোনো দুই ম্যাচে হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় হলুদ কার্ড দেখার পরের ম্যাচটি মিস করবেন খেলোয়াড়। এই নিয়মের কারণে সেমিফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টিনার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আকুনিয়া ও মনতিয়েলের।




মরক্কোর জয়ে যা বললেন ইমরান খান

শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। চলতি বিশ্বকাপে মরক্কোর রূপকথা ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে চলেছে। এমন জয় ছিনিয়ে আনায় মরক্কোকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব ও আফ্রিকান দেশ শেষ চারে পৌঁছেছে। গোটা মরক্কো যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। তবে শুধু মরক্কোয় নয়, আরব বিশ্বেই চলছে খুশির আমেজ।

টুইটবার্তায় ইমরান খান বলেন, ”ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনাল এবং তারপরও তাদের সাফল্য কামনা করছি।”




ইতিহাস গড়ে সেমিফাইনালে মরক্কো

অঘটনের কাতারে নতুন এক ইতিহাসের জন্ম দিয়ে বিশ্বকাপের শেষ চারে উঠল মরক্কো। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের কোলঘেঁষা উত্তর আফ্রিকার দেশটি।

প্রথমার্ধের ৪২ তম মিনিটে সেভিয়া স্ট্রাইকার ইউসেফ এন-নেসিরির একমাত্র গোলেই ভর করে কাতারে তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করল এবারের বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ খ্যাত মরক্কো।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় এই দুই দলের লড়াই। শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো আজকের ম্যাচেও পর্তুগিজদের শুরুর একাদশে ছিলেন না দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণভাগের ফুটবলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষনভাগ। পঞ্চম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল প্রায় পেয়েই যান ফেলিক্স। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সেই যাত্রায় দলকে রক্ষা করেন মরক্কো গোলরক্ষক বুনো।

অন্যদিকে পাল্টা আক্রমণে ভালোই জবাব দিচ্ছিল আফ্রিকার দলটি। ফলও পেয়ে যায় এ্যাটলাস লায়ন্সরা। ৪২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে আতিয়াতের ক্রস লাফিয়ে মাথা ছোঁয়ান এন-নেসেরি। আর এতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় দলটি। এরপর আর কেউ গোল করতে না পারায় পর্তুগাল শিবিরকে স্তব্ধ করে বিরতিতে যায় মরক্কো।

বিস্তারিত আসছে…




ভারতের কাছে বড় হার, সিরিজ বাংলাদেশের

ইশান কিশানের ডাবল সেঞ্চুরি অপরদিকে কোহলির শতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাহাড়সমান রান করে ৪১০ রানের লক্ষ্য বেধে দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকা টাইগাররা আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে লোকেশ রাহুলদের বিপক্ষে ২২৭ রানের হারলো টাইগাররা

বিস্তারিত আসছে…




বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে ৪০৯ রান সংগ্রহ ভারতের

অবিশ্বাস্যের দোলাই থাকলো ইনিংসজুড়ে। উইকেট, ক্যাচ মিসের পর শুরু হলো রীতিমতো তুলোধোনা।

বাউন্ডারি, ওভার বাউন্ডারি; কাভার ড্রাইভ, আপার কাট, এক হাতে সীমানা পাড়, সবই করলেন ভারতীয় ব্যাটাররা। ভিরাট কোহলি সেঞ্চুরি হাঁকালেন, ঈষাণ কিষাণ করলেন ডাবল সেঞ্চুরি।

তারা লিখলেন ইতিহাসও। তাতে বাংলাদেশের সামনে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশের সামনে ৪১০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। প্রথম দল হিসেবে ভিরাট কোহলিরা বাংলাদেশের বিপক্ষে ছাড়িয়ে গেছেন চারশ রানের সংগ্রহ। এর আগে ইংল্যান্ডের ৩৯১ রান ছিল টাইগারদের সবচেয়ে বড় সংগ্রহ।

বিস্তারিত আসছে




টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন হাতছানি দিয়ে ডাকছে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ।

যেটি আগে কখনো করতে পারেনি টাইগাররা। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দু দল।
যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। তিন ম্যাচের সবগুলোতেই তিনি জিতলেন টস।

বিস্তারিত আসছে…..




বিশ্বকাপ থেকে বিদায়ে জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় নেইমার

নাটকীয়তায় শেষ হল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের লড়াই। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে যার শেষ হাসি হাসলো ক্রোয়েশিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটের এই লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ক্রোয়েশিয়া। অপরদিকে এমন হারের পর নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইএসপিএনের এক বিবৃতিতে জানায়, এমন হৃদয়বিদারক বিদায়ের পর সাংবাদিকদের নেইমার বলেন, আর জাতীয় দলের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নন।

সাবেক বার্সা তারকা বলেন, সত্যি বলতে কী আমি জানি না। আমার মনে হয় এমন পরিস্থিতিতে এখন কথা বলা ঠিক হবে না। হয়ত আমি ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করছি না। যদি বলি আর জাতীয় দলের হয়ে খেলব না, তাহলে এটি তড়িঘড়ি সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু আমি কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছি না। কী হয় সেজন্য অপেক্ষা করছি।

ব্রাজিলের পোষ্টারবয় আরও বলেন, আমি বিষয়টি নিয়ে ভাবতে এই সময়টাকে কাজে লাগাতে চাই। আমি কী করতে চাই, তা এখন ভাবব। এখনই হয়ত ব্রাজিলের জন্য আমার দরজা বন্ধ করব না, তবে আমি যে জাতীয় দলের হয়ে খেলব সেটাও শতভাগ বলতে পারছি না।