বিশ্বকাপ থেকে বিদায়ে জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় নেইমার

নাটকীয়তায় শেষ হল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের লড়াই। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে যার শেষ হাসি হাসলো ক্রোয়েশিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটের এই লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ক্রোয়েশিয়া। অপরদিকে এমন হারের পর নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইএসপিএনের এক বিবৃতিতে জানায়, এমন হৃদয়বিদারক বিদায়ের পর সাংবাদিকদের নেইমার বলেন, আর জাতীয় দলের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নন।

সাবেক বার্সা তারকা বলেন, সত্যি বলতে কী আমি জানি না। আমার মনে হয় এমন পরিস্থিতিতে এখন কথা বলা ঠিক হবে না। হয়ত আমি ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করছি না। যদি বলি আর জাতীয় দলের হয়ে খেলব না, তাহলে এটি তড়িঘড়ি সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু আমি কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছি না। কী হয় সেজন্য অপেক্ষা করছি।

ব্রাজিলের পোষ্টারবয় আরও বলেন, আমি বিষয়টি নিয়ে ভাবতে এই সময়টাকে কাজে লাগাতে চাই। আমি কী করতে চাই, তা এখন ভাবব। এখনই হয়ত ব্রাজিলের জন্য আমার দরজা বন্ধ করব না, তবে আমি যে জাতীয় দলের হয়ে খেলব সেটাও শতভাগ বলতে পারছি না।




পেনাল্টির নাটকীয়তা শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা

গোল করানোর পর গোল করে আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে ওঠেন মেসি। দলকে যখন তিনি সেমিফাইনালে নিয়েই যাচ্ছিলেন, ঠিক তখনই খলনায়ক হয়ে আসেন বদলি হয়ে নামা ডাচ স্ট্রাইকার ভুট ভেগহোর্স্ট।

পরপর দুই গোল করে ড্র এনে স্বস্তি ফেরান তিনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ড্র হলে পেনাল্টিতে যায়।
পেনাল্টিতে ম্যাচের নায়ক হয়ে ওঠেন আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। শুরুতেই ভার্জিল ফন ডাইকের গোল ঠেকিয়ে শুরু করেন টাইব্রেকার। পরেরবার ঠেকান স্টিফেন বার্গভিনের শট। মাঝে মেসি এসে সফল স্পট কিক নেন।

পারেদেস ও মন্তিয়েল এসেও হন সফল। তিনে স্পট কিক নেওয়া ডাচ ফুটবলার সফল স্পট কিক নিলেও চারে আর্জেন্টাইন এনসো ফার্নান্দেস এসে পারেননি। এদিকে নেদারল্যান্ডসের ভুট ভেগহোর্স্ট ও লুক ডি জং সফল হন। বাকি ছিলো আর্জেন্টাইন কারও সফল কিক নেওয়ার। সেটিই করে দেখালেন লাওতারো মার্তিনেস।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে নির্ধারিত ৯০ মিনিট শেষ করে আর্জেন্টিনা। মেসির সহায়তায় প্রথমার্ধে দলকে এগিয়ে নেন নাহুয়েল মোলিনা। বিরতির পর পেনাল্টি করে গোল ব্যবধান আরও বাড়ান পিএসজি ফরোয়ার্ড। শেষদিকে পরপর দুই গোল করে ম্যাচে রোমাঞ্চ তৈরি করেন বদলি হয়ে নামা ডাচ স্ট্রাইকার ভুট ভেগহোর্স্ট।

বিস্তারিত আসছে….




ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার একাদশ

বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামছে এই দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ডি মারিয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনইয়া, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), ইউলিয়ান অ্যালভারেজ।




পেনাল্টিতে ব্রাজিলের স্বপ্ন ভেঙ্গে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

নাটকীয়তায় শেষ হল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের লড়াই। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে যার শেষ হাসি হাসলো ক্রোয়েশিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটের এই লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

বিস্তারিত আসছে…




টাইব্রেকারে ব্রাজিল-ক্রোয়েশিয়া লড়াই

ক্রোয়েশিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল ব্রাজিলের। অবশেষে অতিরিক্ত সময়ে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাতিন আমেরিকার দলটি। দলের প্রাণভ্রোমরা নেইমার জুনিয়র গোল করে সেলেসাওদের এগিয়ে দেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তিতের দল।

ক্রোয়েট ফরোয়ার্ড পেটকোভিচের গোলে ম্যাচে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আর এতেই অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

বিস্তারিত আসছে…




দারুন গোল দিয়ে সমতায় ফিরলো ক্রোয়েশিয়া

বিস্তারিত আসছে…




নেইমারের গোলে এগিয়ে গেল ব্রাজিল

কাতার বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধ থেকে দুই দলই সমানে-সমান লড়াই করলেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যার শুরু থেকেই ক্রোয়েট রক্ষণকে চেপে ধরে ব্রাজিল। আর এতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তিতে বাহিনী। প্রথম অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নেইমারের গোলে লিড পেয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ম্যাচের পঞ্চম মিনিটে গোলমুখে প্রথম শট নেয় ব্রাজিল। তবে ভিনিসিয়াস জুনিয়রের সেই শট সহজেই রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক লিভাকভিচ। এর ঠিক আট মিনিট পর প্রথমবারের মতো ভালো সুযোগ পায় ক্রোয়েশিয়া। বল পায়ে নিজেদের অর্ধ থেকে ডি-বক্স পর্যন্ত চলে যান ইউরানোভিচ। তার বল পেয়ে ক্রস করেন পাসালিচ। দারুণ জায়গায় বল পেয়ে যান পেরিসিচ। তবে মিলিতাওয়ের চাপের মুখে শট রাখতে পারেননি লক্ষ্যে। এই যাত্রায় রক্ষা পায় ব্রাজিল।

ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ভিনিসিয়াসের শট ব্লক করেন সোসা। কয়েক সেকেন্ড পর গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন নেইমার। ৩০তম মিনিটে পেরিসিচের দূরপাল্লার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এরপর আর কোনো দলই ভালো সুযোগ না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে এই দুই দল।

বিস্তারিত আসছে…




অপরিবর্তিত একাদশ নিয়ে লড়াইয়ে ব্রাজিল

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ আটের লড়াই। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামছে এই দুই দল। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে সেলেসাওরা। অন্যদিকে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপানকে হারিয়ে শেষ আটে এসেছে ক্রোটরা।

ব্রাজিল একাদশ

অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়া একাদশ

দমিনিক লিভাকভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োস্কো গাভারদিওল ও ইয়োসিপ ইউরানোভিচ।




কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সম্ভাব্য একাদশ

মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে সেমিফাইনালে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে অবশ্যই রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হারাতে হবে। আর সেলেসাওদের হারিয়ে ২০ বছরের ইউরোপ বাধা বজায় রাখতে চাইবে ক্রোয়াটরা। কারণ, বিশ্বমঞ্চে গত ২০ বছরে নক-আউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ :

অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।




ব্রাজিল-আর্জেন্টিনাসহ টিভিতে আজ যেসব খেলা

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম দিন ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, দিনের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

২০২২ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-ক্রোয়েশিয়া

রাত ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

অ্যাডিলেড টেস্ট-২য় দিন
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ১০টা, সনি লিভ

মুলতান টেস্ট-১ম দিন
পাকিস্তান-ইংল্যান্ড

বেলা ১১টা, সনি স্পোর্টস টেন ৫

২য় বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

মেয়েদের টি-টোয়েন্টি
ভারত-অস্ট্রেলিয়া
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ১