রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক শতাধিক শিক্ষাথীদের প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে ওই শিক্ষকের কোচিং বানিজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। ২৮অক্টোবর বিদ্যালয়ের এসএমসি কমিটির অভিভাবক সদস্য রূপা বনিকের দেওয়া অভিযোগটি বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক তদন্ত চলমান রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক ২০১৮ইং সালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার করে শিক্ষকদের মাঝে গ্রুপিং এবং স্কুল সংলগ্ন ভবনে কোচিং সেন্টার গড়ে তুলেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে নানা প্রলোভন ও পরিক্ষায় কম নম্বরের ভয় দেখিয়ে কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রাইভেট ও কোচিং বানিজ্য। স্কুলের বাহিরে আলাদাভাবে কোচিং সেন্টার থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানও করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, পরীক্ষিত বনিক স্যারের কাছে প্রাইভেট না পড়লে ওই শিক্ষক কৌশলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি প্রদানও করে থাকেন । ক্লাশে ওই শিক্ষার্থীদেরকে অবহেলার দৃষ্টিকোন থেকে দেখেন৷তাই শিক্ষার্থীরা তাঁর কাছে কোচিং সেন্টারে বা প্রাইভেট পড়তে বাধ্য। তিনি সকাল বিকাল কোচিং ও প্রাইভেট নিয়েই ব্যাস্ত থাকেন৷ এত পরিশ্রমের পরে ক্লাশে মনোযোগ দিতে পারছেন না।

 

অভিযুক্ত শিক্ষক পরীক্ষিত বনিক জানান, আমার পাশের রুমে জাহাঙ্গীর স্যার,স্কুলের ভিতর শেখ জাহাঙ্গীর আলম,মিজান স্যারসহ সবাই যার যার মতে প্রাইভেট পড়ান। কিন্তু আমার বিরুদ্ধে কে বা কারা হিংসা পরায়ন হয়ে অভিযোগ করেছে। এ সব ষড়যন্ত্র।

 

প্রধান শিক্ষক এমরান হোসেন জানান, অভিযোগ হয়েছে সত্য, বিষয়টি নিয়ে শিক্ষা অফিসার তদন্ত করছেন। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও কাউন্সিলর রাশেদুল আলম জানান, শিক্ষকরা প্রাইভেট ও কোচিং করায় এটা সত্য। তবে স্কুলে অথবা ক্লাশ টাইমে পড়ান কিনা সেটা আমাদের দেখার বিষয়। শিক্ষক স্কুল টাইমের আগে ও পরে কি করেন সেটাতো আমাদের দেখার বিষয় নয়। পরীক্ষিত বনিকের ব্যাপারে অভিযোগ হয়েছে সেটা জেনেছি।

 

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মোহাইমেন জানান, স্টেশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষিত বনিকের বিরুদ্ধে প্রাইভেট ও কোচিং করানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে জেলা শিক্ষা অফিসার নিকট অভিযোগ হয়েছে। আমি জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে তদন্ত করছি। শীঘ্রই তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জমা দেব।

 

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মুনছুর আলী জানান, অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




লক্ষ্মীপুরে ৬ মামলার আসামি আটক

লক্ষ্মীপুরে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ ওসমান গণি ওরফে পিয়াস (৩০) নামের এক যুবককে আটক করছে পুলিশ।

গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়।

পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নবীনগর গ্রামের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পিয়াস অস্ত্রটি লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পিয়াস পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ জানান, আটক পিয়াস লক্ষ্মীপুর পৌর শহরে অস্ত্রটি বিক্রি করতে এসেছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।




কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পেলেন এবিএম নুরুজ্জামান

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবিএম নুরেজ্জামান।
নতুন এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ।



মনছুরিয়ায় টমটম গাড়ি উল্টে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে টমটম গাড়ি উল্টে গেলে মো. সাকিব (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার সড়কে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহত মো. সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নং ওয়ার্ড রঙ্গিয়াঘোনা এলাকার টুনা মিয়া সাওদাগরের বাড়ির মোজাম্মেল হক এর ছেলে। নিহত সাকিব বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতক্ষ্যদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে দুষ্টুমি করে টমটম গাড়িতে উঠে তারা ৪ থেকে ৫ জন। টমটম নিয়ে ঘোরাঘুরিতে একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।

এতে মো. সাকিব নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, টমটম গাড়ি উল্টে সাকিবের মুখে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।




রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি জেলা উপজেলা তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে খুব শীঘ্রই জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহবান জানান।




জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সংগ্রামী ইতিহাস রয়েছে তার। সকল গণ আন্দোলনে তার ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং সরব উপস্থিতি। এছাড়া এলাকার আঞ্চলিক সমস্যা নিয়েও তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এলাকার মানুষের সুখে দু:খে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন অনন্য ভূমিকা। কর্মীদের বিপদে-,আপদে এগিয়ে জায়গা করে নিয়েছে কর্মীদের হৃদয়ে স্থান, তিনি অসংখ্য সামাজিক সংগঠনের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা। ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী এই বিষয়ে জানতে রামগতি উপজেলা আওয়ামী যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক শাহ্ মোঃ রাকিব বলেন, আমরা রামগতি উপজেলা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ। আমাদের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন। আমরা সকলে মিলে তার ভোট করবো।

এ প্রসঙ্গে ভিপি হেলাল বলেন, গণ মানুষের জনগুরুত্বপূর্ণ সমস্যা এবং উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই আগামী দিনে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য একটি প্লাটফর্ম দরকার। এজন্যই আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছি। সকলের সহযোগীতা নিয়ে বিজয়ী হতে পারব ইনশাল্লাহ।




তজুমদ্দিনে চোরাই গরুসহ দুই জন আটক

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন থানা পুলিশ দুটি চোরাই গরু উদ্ধার করেছেন। এ সময় চুরির সন্দেহে দুই জনকে আটক করে।

তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় পাইয়া দুটি গরু উদ্ধার করেন।

এ সময় গরু চুরির অভিযোগে চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিন ও কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে মোসলে উদ্দিনকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন জানান,১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার নং ০৮




নোয়াখালী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে পিন্টুর মতবিনিময়

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগ থেকে মনোনয়ন পাওয়া নোয়াখালী মাইজদী শহর আ.লীগের সভাপতি সংগ্রামী ত্যাগী নেতা আবদুল ওয়াদুদ পিন্টু।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ৭টায় সহিদ উদ্দিন ইস্কান্দার ( কচি) হল রুমে এ সভায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু, বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাবেক নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার শিকদার,দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।

আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা জেলার বিশেষ প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পল্লী নিউজ জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান (তুহিন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




নোয়াখালী পুলিশ সুপার মহোদয়ের কাছে মানবিক আবেদন 

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগের সেবারহাট বাজারের গুটি কয়েক চিহ্নিত ভূমিদস্যু চাঁ-দাবা-জ, স-ন্ত্রা-সী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এম এসসির মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠান আজ তালা বন্ধ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) তদন্ত করে চূড়ান্ত রিপেোর্ট প্রদান করেছেন । পিটিশন মামলাটি বিজ্ঞ  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ( ৪) নোয়াখালী তদন্তের জন্য পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)  নোয়াখালী কে নির্দেশ প্রদান করেন। পিবিআই তদন্ত করেন।  ৫/ ৬ জন ভূমিদস্যু চাঁদাবাজ স-ন্ত্রা-সী ব্যবসায়ী আবুল  খায়ের  এমএসসির কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন । দাবীকৃত চাঁদা না দেয়া ভূমিদস্যু চাঁদাবাজ-সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসির মালিকীয় দোকানে তালা ঝুলাইয়া দেয় এবং ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে প্রানে হত্যা  করার হুমকি দেয়।
যার মৌজা নং ৪২০ হাল ৭৯ বিএস খতিয়ান নং ২৫০ হাল  ৬২০৩ দাগের অন্দরে মালিকীয়  জমা খারিজ ২৩৯৮/ ৩২৯৮ নং  খতিয়ানে  ০.৩১০ শতাংশ। দোকানে কিছু বহিরাগত স-ন্ত্রা-সীদের সহায়তায় তালা বন্ধ করে ও দোকানের নেমপ্লেট পরিবর্তন করে অবৈধভাবে দোকান ঘরটি জবর দখল করে নিয়েছে। উল্লেখ্য উক্ত দোকান ঘরটি ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি ওয়ারিশ সূত্রে ভ্রাতা, ভগ্নি,  মাতা, ভ্রাতৃবধূ হইতে খরিদ সূএে এবং  ভ্রাতা আবুল বাসার এর ওয়ারিশ হইতে ভাড়া নিয়া  ভোগ দখলকার হন। ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা স্হানীয় বখাটে সন্ত্রাসী ,  কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ব্যবসায়ী আবুল খায়ের এম এস সির মালিকীয় দোকানে শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করিতে প্রতিবন্ধকতা ও  চাঁদা দাবি করিয়া আসিতেছে।
ভূমি দস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে  হত্যা করার হুমকি দিচ্ছে।ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা হলো ঃ(১) সাইফুল ইসলাম  ( সৌরভ) ৩০ (২) শহিদুল ইসলাম সৈকত (৩৩) (৩) আবুল কালাম সহ  আদা ডজন স-ন্ত্রা-সী  ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে ৪ শতাংশ  জায়গা রেজিস্ট্রি করিয়া দিবার জন্য  হুমকি দিচ্ছে।  ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের  বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করে ব্যর্থ  হন। এমতাবস্হায় ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি প্রাণনাশের শঙ্কায় দ্বারে দ্বারে  ঘুরছে। এ  ব্যাপারে  সেনবাগ থানায় ব্যবসায়ী আবুল খায়ের লিখিত অভিযোগ দায়ের করিলে ঘটনার সত্যতা পাইয়া নন.ই. আই  নং ২৪/ ১/ ২২  / ২৮/ ১/ ২০২১ বিবাদীদের বিরুদ্ধে প্রসিকিউশান দাখিল করে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি নোয়াখালী এসপি মো. শহীদুল ইসলামের কাছে অভিযোগ  দায়ের করেছেন। সেবার হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ   ভূমিদস্যু চাঁদাবাজ-স-ন্ত্রা-সীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।



নামাজরত অবস্থায় পড়ে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায় পড়ে গিয়ে ‘স্ট্রোক’ করে রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে।
 
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছন স্বজনরা। তার শোকে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে। রিদমি একই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে ও উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পরিবার ও স্কুল শিক্ষকরা জানায়, বেলা ১১ টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।
 
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠির সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ হয়নি। এরপর বাড়িতে গিয়ে রিদমি প্রচুর কান্না করে। পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি। রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, পরীক্ষা নিয়ে রিদমি হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি।