চরভদ্রাসনে এলজিইডি-এর বাস্তবায়নে সড়ক প্রশস্তকরণ কাজের ফলক উন্মোচন করেন নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে সাড়ে চারটার দিকে এলজিইডি-এর বাস্তবায়নে সড়ক প্রশস্তকরণ কাজের ফলক উন্মোচন করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
চৌধুরী নিক্সন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ইউএনও তানজিলা কবির ত্রপা, অ্যাসিল্যান্ড মো. খাইরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা,যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেন, দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে নেতা-কর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় করেন নিক্সন চৌধুরী বলেন, বাংলাদেশের যতো উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গায় রাস্তাঘাট, ব্রিজ, স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে।
শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দেবেন।
পরে চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবে ৫টি ফুটবল,ভলিবল ও একসেট ক্রিকেট খেলার সামগ্রী উপহার দেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে অর্থ বরাদ্দসহ দিক নির্দেশনা প্রদান করনে এমপি নিক্সন চৌধুরী।

জানা যায়, এলজিইডি এর বাস্তবায়নে সময়ানুক্রমিক রক্ষণাবেক্ষণের আওতায় ১ হাজার ৮৬০মিটার আরএইচডি সড়ক প্রশস্তকরণ কাজ এইচ-কিউ হইতে চরসুলতানপুর আরএইসডি ভায়া জাকিরের সুরা রোড পর্যন্ত ব্যয় ধরা হয়েছে ২কোটি ১৫ লাখ ষাট হাজার টাকা।




২শতাধিক অসহায় মানুষের মাঝে “সম্ভাবনা’র রামগঞ্জ গ্রুপের শীত বস্ত্র বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২শতাধিক অসহায়মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ও শীত নিবারণের উদ্দেশ্যে সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার, (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে গ্রুপের এডমিন মোঃ আনোয়ার হোসেন (আনু) এর সভাপতিত্বে ও শীত বস্ত্র বিতরনের উদ্যোক্তা ও গ্রুপ মডারেটর তাছলিমা আক্তারের সার্বিক সহযোগিতায় ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের উপদেষ্টা সভাপতি ও রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা সাধারণ সম্পাদক শামছুল আলম পাটোয়ারী, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক ফারুক, দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবু, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাকিল আহম্মেদ সহ এসময় আরো উপস্থিত ছিলেন, মডারেটর মোঃ রাসেল মিয়া, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, অর্থ সম্পাদক আবু তাহের, সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু, ফারুক পাটোয়ারী,পারভেজ হোসাইন, ইকবাল হোসেন, আব্দুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ উপস্থিত অতিথিরা সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের এরূপ উদ্যোগের জন্য প্রশংসা করেন। অতঃপর নেতৃবৃন্দ উপজেলার সকল ইউনিয়নের জন্য শীত বস্ত্র বিভিন্ন প্রতিনিধিদের হাতে তুলে দেন।




বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটায় তার নামে রামনাথ স্মৃতি পাঠাগার স্থাপনের কার্যক্রম চলমান আছে বলে সভাকে অবহিত করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন তৎপর থাকায় বিল-জলমহাল,জায়গা-জমি নিয়ে বিরোধ কমে গেছে বলে সভাকে জানানো হয়।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকায় এটা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান আহাদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দাস, মাওঃ আতাউর রহমান, শেখ শাহনেওয়াজ ফুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদেকুর রহমান,নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ।




নেত্রকোণায় ছিন্নমূল শিশুদের স্বপ্নের বিদ্যানীড় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি

❝দুস্থ শিশুর বিবর্ণ শৈশব, রঙিন করার প্রচেষ্টায়❞ এই স্লোগানকে সামনে রেখে ফুলের কলির মতো অপ্রস্ফুটিত কিছু সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে নেত্রকোণার রেল কলোনি এলাকায় ২০২০ সাল থেকে যাত্রা শুরু স্বপ্নের বিদ্যানীড় নামক একটি স্কুল ৷ একঝাঁক তরুণ-তরুণীর সহায়তায় ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে সুবিধাবঞ্চিত শিশুদের এই বিদ্যাপীঠ।
এর শিক্ষার্থী সংখ্যা এখন ৪০ এর অধিক।
২১ শে ডিসেম্বর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া৷ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ উল্লাহ আকাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন নেত্রকোণা পৌর শাখার সভাপতি আব্দুর রহমান ঈশান, সংগঠন এর কর্নধার কাজী আব্দুল গাফফার, মোস্তাইম বিল্লাহ,নাহিদ, সালেহীন নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র নেতা আবুল কালাম আজাদ, শিহাব আহাম্মেদ,বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যরা




নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) ১২তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের ১০ টি কক্ষের ১০ টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস।

তিনি জানান, নির্বাচনে দুই শ্রেনীর মোট ১৮টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১২ টি সাধারণ শ্রেনীর পরিচালক পদের বিপরীতে ২৪ জন এবং ৬ জন সহযোগী শ্রেনীর পরিচালক পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

সাধারণ শ্রেণীতে পরিচালক পদে, আব্দুল মোমেন মোল্লা (১০৭৬), কাজিম উদ্দিন (১০৪৭), নাজমুল হক ভুইয়া (১০৪৪), আল-আমিন রহমান (১০৪৩), মোতালিব হোসেন (১০৪০), এনামুল হক মনির (১০১০), দেলোয়ার হোসেন দুলাল (৯৯৭), রফিকুল ইসলাম (৯৯৩), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (৯৭১), রাসেল বিন হাসানাত (৬৯০), ফয়সাল আহমেদ (৯০৭) এবং পরেশ সূত্রধর (৯০৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহযোগী শ্রেনীতে পরিচালক পদে, হাসিব আহমেদ মোল্লা (৬৮৪), আনিসুর রহমান ভুইয়া (৬২৮), সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু (৬২৬), শহিদুল ইসলাম পলাশ (৬১৮), সাইফুল ইসলাম জাহিদ (৫৮২) এবং আসাদুজ্জামান (৫৬৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫ শত ৫৩ জন। এরমধ্যে সাধারণ শ্রেনীর পরিচালক পদে ভোটার সংখ্যা ১ হাজার ৫ শত ৬৬ ও সহযোগী শ্রেনীর পরিচালক পদে ভোটার ৯ শত ৮৭ জন। এরমধ্যে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কামরুল ইসলাম।




নোয়াখালী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কা জনপ্রিয়তা শীর্ষে

বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

২৯ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী সদরের ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের চলছে দৌঁড়ঝাপ প্রচার প্রচারণা। প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছে । জমে উঠেছে নির্বাচনী আমেজ। ৬ নং নোয়াখালী ইউনিয়নে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত চষে বেড়াচ্ছন গ্রাম থেকে গ্রামে। আনারস মার্কার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আনারস প্রতীক এর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন আনারস মার্কার প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত ।




চিত্রা নদীতে ধরা পড়ল ৬ ফুট লম্বা কুমির

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীতে ধরা পড়েছে প্রায় ছয় ফুট লম্বা একটি কুমির।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন চিত্রা নদী থেকে গ্রামবাসী জাল দিয়ে কুমিরটি ধরেন।

জানা গেছে, কুমিরটিকে জালে আটকে ডাঙায় তুলে পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে রাখা হয়। এসময় কুমির দেখতে সেখানে শতশত উৎসুক জনতা ভিড় করেন। পরে বনবিভাগে খবর দিলে সন্ধ্যায় এসে কুমিরটি নিয়ে যান কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার দুপুরে খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন নদীর চরে শ্রমিকরা বড় কুমিরটি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন মিলে জাল দিয়ে ঘেরাও করে কুমিরটি ধরেন।

এ ব্যাপারে পেড়লী ইউপি চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে ইটভাটার শ্রমিকরা কুমির দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে খড়রিয়া গ্রামের আজিমুল মোল্যাসহ ১০/১২ জন মিলে চারদিকে বড় জাল দিয়ে ঘেরাও করে কুমিরটি ধরেন। পরে সেটিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সতর্ক পাহারায় রাখা হয়। সন্ধ্যার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।

কালিয়া উপজেলা সামাজিক বনবিভাগের ফরেস্টার আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, কুমিরটিকে বন্যপ্রাণী সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার রেঞ্জ অফিসার মাহিনুর রহমান এসে নিয়ে গেছেন। এটি মিঠাপানির বিরল প্রজাতির ঘড়িয়াল বলে মনে করছেন তারা। ধারণা করা হচ্ছে, নদীতে পানি কমতে থাকায় এবং শীতকাল হওয়ায় রোদ পোহাতে সেটি ডাঙার দিকে চলে এসেছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করেছি। পরে কালিয়া উপজেলা সামাজিক বনবিভাগের মাধ্যমে খুলনা অঞ্চলের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করা হয়।




নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধ নারী রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ খন্ডবিখন্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন , খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে ।




সিভিটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিভিট ট্যাবলেটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সাজু (২৩) একই বাড়ির বাশার আমীনের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় ভুক্তভোগী শিশু একই বাড়ির সাজুদের ঘরের সামনে খেলাধুলা করছিল। এসময় তাকে ২টি সিভিট দিয়ে ঘরে নিয়ে যায় সাজু। সেখানে তাকে উলঙ্গ করে ধর্ষণ চেষ্টা করে সে। শিশুটি ভয় পেয়ে দৌড়ে তার ঘরে গিয়ে তার মাকে এ ঘটনা বলে। এসময় তার মা বাড়ির অন্যান্যদের জানালে সাজু পালিয়ে যায়। দুপুরে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও ভুক্তভোগী পরিবারের সাথে পুলিশ যোগাযোগ রেখেছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বিজয়ের আদর্শ থেকে বিচ্যুত হয় দেশ

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে স্বাধীনতার চেতনা ‍ও বিজয়ের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে শেখ হাসিনা বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও মানুষের জানমালের নিরাপত্তা আগের চেয়ে সহজ হয়েছে।

অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। যারা গৃহহীন আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। খাদ্য সংয়সম্পূর্ণ অর্জন করেছে দেশ।

করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মন্দা যেন আমাদের দেশে না আসে সেজন্য সবাইকে সতর্ক হতে হবে। দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খাদ্য উৎপাদন করে বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে চলতে হবে।

এর আগে সকাল ১০টার দিকে বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর তিনি পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন এবং উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি ডিজিসহ বিজিবি কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পরে শুরু হয় বিজিবির কুচকাওয়াজ। বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশ নেন সরকারপ্রধান।