ফরিদপুর পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুর পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি জেলার সদর সার্কেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভুঁইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুমন রঞ্জন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় সুমন রঞ্জনকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।
এই পুরস্কার পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।




পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত, পেলেন ১ লাখ করে আর্থিক সহায়তা

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার। ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়।

নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।




সোনাইমুড়ী জয়াগ উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর কবির ভবন উদ্বোধন করেন এমপি ইব্রাহিম

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭ ডিসেম্বর শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও জাহাঙ্গীর কবির একাডেমিক ভবনের ভিওি প্রস্তর স্হাপন করেন নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

এ সময় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইটি বিতরণ শেষে শিক্ষার্থীদের বঙ্গ বন্ধুর আদর্শ ও দেশ প্রেম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয় এবং বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করা হয়।




ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ মামুন কাজী (৩৪) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিজ্ঞাসাবাদে মামুন জানায়, ইয়াবাগুলি তিনি ছোট পলিথিনে ক্যাপসুলের আকারে পাকা কলার মধ্যে ঢুকিয়ে সে কলা খেয়ে পেটে করে নিয়ে আসেন।

মামুন ভাঙ্গা উপজেলার কোর্টপাড় এলাকার জনৈক আলী হোসেন সেন্টুর বাড়িয় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোর্টপাড় এলাকায় মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এ ইয়াবাগুলি জব্দ ও মামুনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তকরের একটি দল।
মামুন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া বাদী হয়ে মামুনকে আসামি করে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেছেন মঙ্গলবার বিকেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাজা মিয়া মামুনকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, ভাঙ্গা থানায় এ মামলাটি হলেও এ মামলার তদন্ত কাজ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরই করবে।




আল্লাহর সবচেয়ে পছন্দের দুই বাক্য

ছোট কিংবা বড় প্রত্যেকটি নেক আমলই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। কোনো আমল ছোট বলে অবহেলা বা উপেক্ষা করা সমীচীন নয়। কেননা ইখলাসের সঙ্গে করা ছোট আমলও এনে দিতে পারে বড় প্রাপ্তি। কেয়ামতের দিন ওই ছোট আমলটিই হয়ে যেতে পারে নাজাতের ওসিলা। তাই আল্লাহর পছন্দনীয় আমল ও জিকির যতই ছোট হোকনা কেন, তার প্রতি অবহেলা নয়, বরং গুরুত্ব দিয়ে করাই হবে প্রকৃত মুমিনের কাজ।

হাদিসে মহান আল্লাহর এমন দুটি পছন্দনীয় আমলের উল্লেখ রয়েছে, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলার কাছে বড় বিনিময় আশা করা যায়। সেগুলো হলো—

১) ওজনে সবচেয়ে ভারী কালেমা
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন, ‘দুইটি বাক্য এমন রয়েছে— যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো- سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ অর্থ: ‘মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।’ (বুখারি: ৬৪০৬)

২) যে জিকিরে জান্নাতে খেজুরগাছ রোপণ হয়
জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়’ (তিরমিজি: ৩৪৬৪)। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক জয়িফ হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ১০০০ বার এই জিকির পাঠ করবে সে ওই দিনের জন্য আল্লাহর নিকট থেকে নিজেকে কিনে নিল। দিনের শেষ পর্যন্ত সে (জাহান্নাম থেকে) মুক্তি লাভ করল।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ১০/১১৩, ১১৪)

অতএব উল্লেখিত জিকির দুটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, জিকির যেকোনো জায়গায় ও যেকোনো মুহূর্তে করা যায়। এতে তেমন কোনো সময়ক্ষেপণ হয় না। কাজ-কর্মেও কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত মর্যাদাপূর্ণ ও বিশেষ ফজিলতপূর্ণ দুই বাক্য বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।




দৃঢ় সাংস্কৃতিক বন্ধন তৈরি করবে পদ্মাসেতু

পৃথিবীর ইতিহাসে সভ্যতাগুলো গড়ে উঠেছে নদী কেন্দ্রিক। নদীর অববাহিকায় গড়ে উঠেছে সমৃদ্ধ নগরী। প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে মানুষ নদীর উপরই সেতু তৈরি করছে। এই সেতু নদীর সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে। এভাবে দু’পারের মানুষের মধ্যে আত্মীকরণের ফলে দৃঢ় সাংস্কৃতিক বন্ধন তৈরি করবে পদ্মাসেতু।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘পূর্বাপরে পদ্মা সেতু: সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত’ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এ সব কথা বলেন।

বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের ফলে যোগাযোগের ক্ষেত্রে সাংস্কৃতিক বিপ্লব হবে। সবার মধ্যে যখন ভাবের আদানপ্রদান ঘটবে তখন মনোজগতেও এর পরিবর্তন আসবে। পদ্মাসেতুর ফলে দুই পাড়ের মানুষদের মধ্যে একটি বৈপ্লবিক দেওয়া-নেওয়া ঘটবে। সহজ যোগাযোগের কারণে উভয় প্রান্তে বসবাসকারী মানুষদের মধ্যে আচার আচরণ, রীতিনীতি আদান প্রদান হবে।  

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঐতিহাসিক সংস্কৃতির ভাণ্ডার বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলো। লোকসাহিত্য ও সংস্কৃতির অজস্র উপকরণ, আঙ্গিক এবং লোকপ্রিয় ধারা-উপধারা রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে। পদ্মা সেতুর সফল উন্মোচনের পর এখন দক্ষিণের সঙ্গে উত্তরের, পশ্চিমের সঙ্গে পূর্বের সংস্কৃতি চর্চার আদানপ্রদান হবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পদ্মাসেতু সামগ্রিকভাবে দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এর ফলে দুই পাড়ের মধ্যে যে সংযোগ স্থাপন হয়েছে। এই সেতু উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার।




প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন সোনাইমুড়ী পৌর মেয়র ভিপি নুরুল হক

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর অফিসের সামনে ৬ ডিসেম্বর ৪২০ জন কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সার এবং বীজধান বিতরণ করেন সোনাইমুড়ী পৌরসভা মেয়র প্রবীণ আওয়ামীলীগ নেতা ভিপি নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ। আসন্ন বোরো মৌসুমী চাষযোগ্য ১ইঞ্চি জমি ও যাতে খালি না থাকে সে উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




মাদারীপুরে আগুনে পুড়ে ২ শিশু মৃত্যু, মা গ্রেফতার

মাদারীপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মা পূর্ণিমা বৈদ্যকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানী ঢাকার কাকরাইল এলাকা থেতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ণিমা সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্যর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ঝিকরহাটি এলাকার সাবেক সেনা সদস্য গোলাম মাওলা মাতুব্বরের মালিকাধানী একতলা টিনশেট ঘর ভাড়া থাকতের সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্য। মানিক তার স্ত্রী পূর্ণিমা রানী বৈদ্য ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।

বাড়ির মালিক গোলাম মাওলা মাতুব্বর তার স্ব-পরিবার নিয়ে ঢাকায় থাকেন। এক মাস দিন আগে মানিককে একটি চুরির মামলায় পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। সোমবার ১২টার দিকে মানিকের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশি লোকজন।

পরে ঘরের দরজা ভেঙ্গে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে নেওয়া হলেও ঘরের ভিতরেই পুড়ে মারা যায় দেড় বছর বছরের শিশু মানদ। এ সময় গুরুতর আহত আড়াই বছর বসয়ী সহোদর ভাই রুদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।




রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এইচ এম ইব্রাহিম এমপি

মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

চাটখিলে বাংলা বাজার থেকে মমিনপুর মাদ্রাসার পাকা রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এইচ এম ইব্রাহিম এমপি।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নের বাংলাবাজার টু মমিনপুর মাদ্রাসা সড়কের নির্মান (পাকা) কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যে এইচ এম ইব্রাহীম এমপি বলেন, আমি মমিনপুর বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এ রাস্তাটার ব্যাপারে। দীর্ঘদিন পরে হলে ও আমি মমিনপুর বাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। তিনি বলেন, সরকারি একটা বরাদ্দ এনে একটি প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগে। মমিনপুর বাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারায় আজ আনন্দ বোধ করছি বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১ নং সাহাপুর ইউনিয়নের উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার কাজ করা হয়েছে বলে এইচ এম ইব্রাহিম এমপি মন্তব্য করেন।

তিনি বলেন, এ রাস্তাটির পর সাহপুর ইউনিয়নের কাঁচা রাস্তার কাজ শেষ। আর সামান্য একটু কাঁচা রাস্তা রয়েছে মমিনপুরের শেষ সীমানায়। কোনভাবে সম্ভব হলে আমি আমার দায়িত্ব পালন কালে এটুকু করে দিব। আর না হলে পরবর্তীতে করতে হবে।

রাস্তার পাকা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদা ইকবাল রিপন।

উপস্থিত ছিলেন সোমপাড়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রহমান মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজল হোসেন রাশেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




নেত্রকোণায় আদিবাসীদের গায়ে শীতবস্ত্র তুলে দিলেন পুলিশ সুপার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

ভারত সীমান্তবর্তী অঞ্চল নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আদিবাসী বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে রানীখং মিশন স্কুলে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ।

পুলিশ সুপার নিজ হাতে আদিবাসী নারী-পুরুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন। এতে উপকার ভোগীরা বেশ আনন্দিত বোধ করেন।

কম্বল বিতরণে এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এসোসিয়েশনের চেয়ারম্যান সাইমন তজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক প্রমুখ।