তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নতুন কমিটি

ভোলা প্রতিনিধি:

তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোলার সরকারী শেখ ফজিলেতুন্নেছা কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম হালিম-কে আহবায়ক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, নুরুন্নবীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স-এ বক্তব্য রাখেন বিডিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এম জহিরুল ইসলাম, বিডিএফ এর ভোলা জেলা সভাপতি রাজীব হায়দার, সাধারন সম্পাদক মীর মোসারফ অমি, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আব্দুল জলিল ও সাবেক সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসাইন প্রমূখ।

সভায় সর্বসম্মতিতে গঠিত ২১ সদস্যের কমিটিতে অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মিরাজ হোসাইন, গিয়াস উদ্দিন মমিন, মহিবুল্যাহ ফিরোজ ও সালাউদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, ভোলার এই সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিয়ে কাজ করছে।




নরসিংদীতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় ৫০জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে চক্ষু, ডেন্টাল ও শিশুরোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ আবু কাউছার সুমন এর প্রতিনিধি, ডাঃ সঞ্জয় কুমার সাহা। শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য অংশগ্রহণ করেন, ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার দাস ।

ক্যাম্পে শিক্ষার্থীদের মাঝে চুক্ষ রোগীদের বিনামূল্য ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালশের প্রধান শিক্ষক, মোঃ জসিম উদ্দিন সরকার। সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ আঃ রহিম, ইনক্লুশন অফিসার, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল।




নরসিংদীতে তরুণীর রহস্যজনক মৃত্যু

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। কএর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসে তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী গতকাল বৃহস্পতিবার দুপুরে তার দুস্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনীতে বেড়াতে আসে। ভোরে, দুস্পর্কের চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে, স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। এদিকে, বাড়ির মালিক তরুণীর দুস্পর্কের চাচা বাহাদুর পলাতক আছে। আসল ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে ।




ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৪৬০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৫১০ গ্রাম গাঁজা ও ২১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।




চাকরিতে মূল সনদ জমা রাখা নিয়ে রিটের শুনানি আজ

বেসকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেস কর্তৃক জমা রাখা চাকুরিচ্যুত ব্যক্তির মূল সনদ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার (৪ নভেম্বর) এ বিষয়টি শুনানির জন্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চের তালিকায় রয়েছে।

চাকুরিচ্যুত হওয়ার পর বার বার আবেদন করেও সাড়া না পাওয়ায় মো. শাহান শাহ নামে এক ব্যক্তি গত ২৯ নভেম্বর রিট দায়ের করেন।

রিটকারির আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসে চাকরি করতেন আমার মক্কেল মো. শাহান শাহ। গত বছর তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির পর তিনি তার মূল সনদ ফেরত চেয়ে আবেদন করেন প্রতিষ্ঠানটির কাছে।

কিন্তু প্রতিষ্ঠানটি তাকে জানায়, তার বিরুদ্ধে একটি অভিযোগ আছে, সেই অভিযোগ তদন্তের পরে তার সনদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপর আমার মক্কেল ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রোগ্রেসকে চিঠি দিয়ে মূল সনদ ফেরত দিতে কয়েক দফায় চিঠি পাঠায় কিন্তু তাতে সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।

এ কারণে আমরা হাইকোর্টে রিট দায়ের করেছি। মো. শাহেন শাহ ২০১৭ সালে এনজিও প্রোগ্রেস এর ক্রেডিট অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগের সময় এনজিওটি তার কাছ থেকে এসএসসি, এইচএসসির মূল সনদ ও ব্ল্যাংক চেক জমা রাখে। চার বছর কাজ করার পর ২০২১ সালে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তুলে তার মূল সনদ আটকে রাখে।




আজ ২৯টি প্রকল্প ও ৪টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বন্দরনগরী চট্টগ্রাম সফর করছেন আজ রোববার (৪ ডিসেম্বর)। এই সফরকালে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯টি প্রকল্প উদ্বোধন করবেন। নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চারটি প্রকল্পের। সব প্রকল্পের আর্থিক মূল্য ৩৩ হাজার কোটি টাকার বেশি।

চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে এসব তথ্য জানা গেছে। রোববার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। এরপর বিকেলে হাজির হবেন পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায়।

জানা গেছে, তিনি যেসব মন্ত্রণালয়ের অধীন প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য, কৃষি, নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়। আর যেসব মন্ত্রণালয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হলো ধর্ম মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।




জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরেছে পুলিশ

জঙ্গি সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, সেখানে জঙ্গি সদস্য রয়েছে।

তিনি আরও বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।




সেনবাগে আ. লীগ সম্পাদক কে ফুলের শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান কাজল

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেঘনা ব্যাংকের চেয়ারম্যান সানজি ষ্টীল লিঃ কর্ণধার দেশের খ্যাতনামা শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেনবাগের ৮ নং বিজবাগ ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন ( কাজল)।




নোয়াখালী সেনবাগ উপজেলা আ.লীগের সভাপতি মোরশেদ আলম, সম্পাদক মানিক

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি কে সভাপতি এবং লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় সহ-সভাপতি বাহার উল্লাহ বাহার, শওকত হোসেন কানন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. গোলাম কবিরের নাম ঘোষণা করা হয়।
শনিবার (৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা হলরুমে এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোরশেদ আলম এমপি।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও শওকত হোসেন কাননের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খাঁন সোহেল, সদস্য ড. জামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো.জাহাঙ্গীর আলম, সেনবাগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো.বাহার উল্ল্যা বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল প্রমূখ।




সোনাইমুড়ী অম্বরনগরে বীজধান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান দুলু

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৫ নং অম্বরনগর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বীজধান ও সার বিতরণ করলেন বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু। ৩ নভেম্বর বীজধান ও সার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা মঈনুল হাসান অম্বরনগর ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন বোরো মৌসুমে চাষযোগ্য ১ইঞ্চি জমি ও যাতে খালি না থাকে সে উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।