জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রতিবাদ সমাবেশ

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় বিশ্বকাপ ফুটবলের উন্মদনায়, আমাদের জাতীয় পতাকার বিধিমালা লংঘন করে জাতীয় পতাকার অমর্যাদাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনের নীরব ভূমিকা পালনের কারনে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ নভেম্বর) ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ফোরামের আয়জনে ও বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মোঃ হাসানুর রহমান ঝন্টু, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা জাগোনারী প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি, মুক্তিযুদ্ধ জাদুকরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ তার বক্তব্যে বলেন, সম্প্রীতি সারা বাংলাদেশ জুড়ে চলছে ফুটবল প্রেমি মানুষের ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মদনা এরই ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে তৈরি হয়েছে জাতীয় পতাকার অবমাননা যা মোটেই কাম্য নয়। প্রায় সব শ্রেনীর ফুটবল ভক্ত মানুষরা যে যার পছন্দ অনুযায়ী নিজ বাড়িতে অন্য দেশের জাতীয় পতাকা টানিয়েছে। কিন্তু তারা ভুলে গেছেন তাদের জন্মভূমি এই বাংলার মাটিতে। ফুটবলের তাদের এই ভালোবাসা কে ইস্যু করে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জায়গা হারিয়ে ফেলছে। বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি সম্মান অক্ষুন্ন রাখা সকলেরই দায়িত্ব।

মুক্তিযুদ্ধ জাদুকরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল বলেন, আমি একদিন বাড়ি ফেরার সময় রিকশায় উঠলে দেখতে পেলাম রিক্সার দু হেন্ডেলে অন্য দেশের পতাকা, তখন ওই রিক্সা চালকে পতাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন আমি সেই দেশের ফুটবলের ভক্ত তাই লাগিয়েছি। দেশে এত এমপি-মন্ত্রীরা আছে তাদের গাড়িতে যখন পতাকা লাগাতে পারে তাহলে আমি সামান্য রিক্সা চালক হয়ে কেন পারব না। আমি সেদিন তার কেন র উত্তর দিতে পারি না। তাহলে বুঝতেই পারছেন দেশের জাতীয় পতাকার সম্মান মানুষের কাছে কতটা নিচে নেমে যাচ্ছে। আমরা জাতীয় পতাকার প্রতি মানুষের সম্মান আবারও পুনরুদ্ধর করতে চাচ্ছি। এর জন্য প্রতিবাদ সমাবেশে প্রায় সকল শ্রেণীর মানুষ একত্র হয়েছি। দরকার হলে আমরা বাংলাদেশের সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনে নামবো।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রেরণ করেন বরগুনা প্রেসক্লাবের সদস্যরা। পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবরও এই স্মারক লিপি পাঠানো হবে বলে জানিয়েছেন তারা।




ফরিদপুরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে মো. কাউসার হোসেন খান (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাফায়েত ইসলাম সিফাত (১৬) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ওই তরুণকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি ও জেলা পুলিশের একটি টিম।

সিফাত নামের ওই তরুণ বালু ব্যবসায়ী মো. কাউসার হোসেন খানকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার রোববার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল জানান, নিহত কাউসার সিফাতের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার সাথে সমকামিতা করে আসছিলো।

ঘটনার দিনও শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কাউসার সিফাতকে ভয়-ভীতি দেখিয়ে উক্ত স্থানে নিয়ে গিয়ে সমকামিতার চেষ্টা চালালে দু’জনের মধ্যে ধ্বস্তাধস্তি হয় বলে জানান এই কর্মকর্তা।

ধ্বস্তাধস্তির এক পর্যায়ে কাউসারের সঙ্গে থাকা চাকু কাউসারের ঘারে আঘাত হানলে কাউসার মাটিতে লুটিয়ে পরে বলে জানান।

এসময় সিফাত কাউসারের পিঠের উপড় চরে ওই চাকু দিয়ে কাউসারের ঘারে ও পিঠের বিভিন্ন স্থানে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

শনিবার(২৬ নভেম্বর) সকালে স্থানীয়রা কাউসারের মৃত দেহ উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের জাকেরারসূরা ভাঙা মাথা নামক স্থানে পদ্মা পাড়ের বালুর ডিভিটে পরে থাকতে দেখে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি’ মেম্বারকে খবর দেয়। পরে ইউপি’ মেম্বার পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, হত্যায় ঘটনায় আটক সিফাতকে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে, জানান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু মন্ডল।




চর এলাহীতে ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) চর এলাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২ রা ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের দু’পক্ষের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই আব্দুল কাদের মির্জা।
জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান। সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। আওয়ামীলীগ নেতা পিপুল। আওয়ামীলীগ নেতা নাজমুল হক নাজিম। উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মহরম আলী। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মেম্বার। চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক। সাধারণ সম্পাদক আব্দুল মালেক। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মিজানুর রহমান

সভায় বক্তারা বলেন, গত দুইবছর উপজেলা আওয়ামীলীগের মধ্যে যে বিরোধ ছিল তা এখন শেষ হয়ে গেছে। উপজেলা আওয়ামীলীগের বিরোধ ইউনিয়ন গুলোতেও ছড়িয়ে পড়েছিল। সেটা নিষ্পত্তির লক্ষ্যেই আমাদের আজকের এই মত বিনিময়সভা।

ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, চর এলাহী ইউনিয়ন অতীতে ও আওয়ামীলীগের ঘাটি ছিল এখনো আছে, তবে মাঝখানে বিরোধের কারণে কিছুটা এলোমেলো ছিল। আজ থেকে তা আবার ঠিক হয়ে যাবে। এসময় তারা বলেন, আপনারা ভুলে গেলে চলবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিএনপি জামাত নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। এছাড়াও আগামী নির্বাচনে এ আসন থেকে পুনরায় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমাদের আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি। তাই তার সম্মান রক্ষার্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিশেষে সবাইকে আগামী ২ ডিসেম্বরের সম্মেলনে অংশগ্রহণ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এ সম্মেলন হবে কোম্পানীগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে আমরা

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নিকট আবারও আহবান জানাবো
আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে যেন তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু’র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রী অর্জন

মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার তুষি গ্রামের ডা. মোহাম্মদ আব্দুল মতিন ও মিসেস ফাতেমা বেগম-এর ৪র্থ পুত্র মোঃ নিজাম উদ্দিন (জিটু) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে SAFETY-NET PROGRAMS FOR WOMEN WORKERS IN READYMADE GARMENT (RMG) SECTOR IN BANGLADESH বিষয়ে এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন।

তাঁর এই ডিগ্রী গত ১২ অক্টোবর ২০২২ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার আদেশক্রমে প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় ২য় হয়ে ১ম শ্রেণিতে এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।




তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা , হাসপাতালে বাড়ছে রোগী

হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। বিগত কিছুদিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। ধীরে ধীরে এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, বিশেষ করে দিনে বেলা বাড়ার সাথে সাথে রোদে তাপমাত্রা সর্বোচ্চ ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ঘরে উঠে যায়। পঞ্চগড়ে এ কারণে দিনে গরম অনুভূত হয়। পরবর্তীতে শেষ বিকেল থেকে তাপমাত্রা নিচের দিকে কমতে শুরু করে এবং যা সকালে ১২-১৩ সেলসিয়াস নেমে যায়।

রাতে কোনও কোনও দিন কুয়াশা বেশি পড়ে। ঠাণ্ডা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত থাকে। দিনের বেলা সূর্যের তাপে ঠাণ্ডা কমে গিয়ে গরম অনুভুত হলেও সন্ধ্যার পর গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে। আর রাতে কাঁথা-কম্বল ছাড়া থাকা যাচ্ছে না।

আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বির্পযস্ত করছে। শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগবালাইয়ের প্রকোপ বাড়ছে। এ সময়ে বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, নিউমোনিয়া, ঠাণ্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়। এরই মধ্যে শীতজনিত নানা রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জনসাধারণকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।




কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু

সাব্বির মামুন, কুড়িগ্রাম সংবাদদাতাঃ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,রৌমারী উপজেলার বানছার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজিবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)।

ঘটনা ঘটে শনিবার (২৬ নভেম্বর২০২২) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী এলাকায় এক পুকুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলো।একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়।পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিক তাদের পুকুর থেকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুস সামাদ শিশু দুটিকে মৃত ঘোষণা করে।

এ প্রসঙ্গে রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন,শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে




নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামকে আধুনিকায়ন করার ঘোষণা

মোঃ বদিউজ্জামান( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে নব নির্মিত টেনিস কমপ্লেক্স উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরআগে শহীদ ভুলু স্টেডিয়াম পরিদর্শন করে সেটিকে আধুনিকায়ন করার ঘোষণা দেন।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে টেনিস কমপ্লেক্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ কোটির টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং।

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরো বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১০০টি সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি ৫ বছরেও এত সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন আপনাদের এলাকার কৃতিসন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব।

জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে। প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে ৩ তলা বিশিষ্ট মিডিয়া সেন্টার, ৩ তলা বিশিষ্ট ডরমিটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবনের অধিকতর উন্নয়ন কাজ।

জেলা প্রশাসক দেওয়ান মাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শহীদুল ইসলাম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১৮৬টি স্টেডিয়াম ১ হাজার ৬শ ৫০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে। নোয়াখালীর সোনাইমুড়ি, সুবর্ণচর, কবিরহাট, হাতিয়া ও কোম্পানীগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে




ভাসমান শীতার্তদের পাশে নেত্রকোণার পুলিশ সুপার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

শহর ঘুরে ঘুরে শীতবস্ত্রহীন ছিন্নমুল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন নেত্রকোণা জেলার মানবিক পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ। তিনি শহরের বড় স্টেশন ও কোর্ট স্টেশন এলাকায় মাঝরাতে শীতার্থ মানুষদের গায়ে জরিয়ে দিচ্ছেন কম্বল।

গত রাত শহরের দুটো স্টেশনের ৩০ জন ভাসমান শুয়ে থাকা অসহায়দের কম্বল পরিধানে সাথে ছিলেন সদর উপজেলার মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ। শীতের শুরুতেই শহর এবং গ্রামের ভাসমান শীতার্থদের মাঝে কম্বল বিতরণ দেখে অন্যান্য মানুষেরাও পুলিশের প্রশংসা করছেন। বিশেষ করে মানবিক সংগঠনগুলো বলছেন সমাজের উর্ধতন কর্মকর্তারা এভাবে প্রতিটি কাজে এগিয়ে আসলে বিত্ত বৈভবের মালিক যারা তারা অন্তত শিখবে।

এদিকে কম্বল পেয়ে দারুণ খুশি অসহায় শীতার্থরা। বয়সের ভারে অনেকে শীতে বেশি কাবু হয়ে পড়েন। তাদের কেথাও স্বজন আত্মীয় নেই। এদের পাশে এভাবে হঠাৎ শীত বস্ত্র নিয়ে হাজির হওয়ায় আনন্দে উদ্বেলিত তারাও। সদর উপজেলার মডেল থানাধীন শহরের বড় স্টেশন এবং কোর্ট স্টেশন এলাকায় শনিবার ভোর রাতে কম্বল এসকল বিতরণ করা হয় বলে জানান মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি বলেন, ঠান্ডায় স্টেশন চত্বরে কুকড়ে শুয়ে থাকা শীতবস্ত্রবিহীন ছিন্নমুল মানুষুগুলোর গায়ে পড়িয়ে দেয়া হয় কম্বলগুলো।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, দুটো স্টেশনে ঘুরে মাত্র ৩০ জন শীতার্থদের মাঝে দিয়েছি। একেবারে বেশি কিছু না। কিন্তু এই মানুষগুলো শীতে ভীষণ কষ্ট পাচ্ছিলো। এছাড়াও জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্র, মোহনগঞ্জ, কলমাকান্দা, বারহাট্টার ফকিরাবাজার পুলিশ ফাঁড়ির পাশে, পুলিশ লাইন্সে সর্বমোট আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে এরই মাঝে।

তিনি বলেন, শীত চলে আসছে পুরোপুরি। কিন্তু স্টেশনসহ বিভিন্ন জায়গায় দেখছি রাতে গায়ের পাতলা লুঙ্গি অথবা শাড়িটা প্যাচিয়ে খোলা জায়গায় মানুষ শুয়ে আছে। এটা খুব কষ্টের। যে কারণে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে এমন ছিন্নমুল অসহায়দের গায়ে অন্তত কিছুটা শীত নিবারনের জন্য একটি করে কম্বল দিয়ে আসছি।




অপহরণের পর শিশু আয়াতকে হত্যা

মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করে সাবেক ভাড়াটিয়া, বেশি চিৎকার করায় শ্বাসরোধ করে হ ত্যা করে আবির আলী নামক সাবেক ভাড়াটিয়া!

সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হ ত্যা র কথা স্বীকার করেছে।

চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডবি খ ণ্ড লা শ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লা শ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি পূর্বকোণকে বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামের তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হ ত্যা র কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানিয়েছে- মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে সে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হ ত্যা করা হয়। পরে ওই শিশুর লা শ নদীতে ফেলে দেওয়া হয়।

এর আগে ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় সে। একইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।




সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে : প্রধানমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তিনি সকল থানায় হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশু হাসপাতাল, নিটোরসহ গুরুত্বপূর্ণ হাসপাতাল ও প্রতিষ্ঠা করে যান। তিনি বিএমডিসি, নিপসম, বিসিপিএস প্রতিষ্ঠাসহ দেশের স্বাস্থ্যখাতের ভিত রচনা করে গেছেন।

সরকারপ্রধান আরো বলেন, মিডওয়াইফারি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। এরমধ্যে তিন হাজার মিডওয়াইফারি পদও তৈরি করেছি। আমরা কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন তৈরির মাধ্যমে গর্ভকালীন চিকিৎসা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসবের ব্যবস্থা করা হয়েছে। আমরা জাতীয় কৌশলপত্র তৈরি করে দিয়েছি। এতে গর্ভবতী মা থেকে নবজাতকের সকল চিকিৎসার বিষয়ে গাইডলাইন দেওয়া আছে।

এ সময় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে পর্যায়ক্রমে সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানান সরকারপ্রধান। সেই সঙ্গে জেলায় জেলায় মেডিকেল কলেজ করার কথা জানান তিনি।