সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী: সভা ডাকলেন প্রধান বিচারপতি

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভা ডাকলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।  দুই দিনব্যাপী এ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাজেস কমিটি গঠন করা হয়েছে। এজন্য  ২২ সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হলেন প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী।

কমিটিতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরকে রাখা হয়েছে।




বেগমগঞ্জের কাদিরপুরে স্বেচ্ছাসেবক দলের তারেক জিয়ার ৫৮তম জন্মদিন পালিত

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নংকাদিরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৪ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের শাহজালাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা কাজী আবুল বাসার, উদ্বোধক বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ির যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন নাজিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সুমন।

আরো বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল মুসা, কাদিরপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর জুয়েল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান, জেলা যুবদল সদস্য ফজলুল হক( বিটু) কাদিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা পিয়াস, আরফান,হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার সহ প্রমুখ নেতৃবৃন্দ।




দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ২৪ নারী-পুরুষ

বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হওয়া ২৪ নারী-পুরুষকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেছে। ফেরত আসা নারী-পুরুষদের আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও  বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করেছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে।

খবর পেয়ে  পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে  ভারতের কলকাতার লিলুয়া হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে  তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল কালাম বলেন, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২৪ নারী-পুরুষকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার,  রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।




ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক পিংকু। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম।

কমিটিতে সহ-সভাপতি হন সফিকুল ইসলাম ও ডা. এহসানুল কবীর জগলুল। তারা দুইজনেই আগের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, ২০১৫ সালের ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। দ্বিতীয় মেয়াদের শীর্ষ এ দুই নেতা আবারও দায়িত্ব পেয়েছেন।




ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে: শেখ হাসিনা

শুধু ফসল উৎপাদন নয়, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে।

শুধু খাদ্য প্রাণ নয়, পুষ্টি নিশ্চিত কতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভাশেষে ব্রিফিংয়ে সাংবাদিকদেও এসব তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না। তিনি বলেছেন, কোনোমতেই পরিবেশকে ডিস্টার্ব করা যাবে না।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যে কোনো প্রকল্প বাস্তবায়নেই ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন। এর বাইরে প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।




হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন: হত্যাকারী গ্রেফতার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ক্লুলেস ও চাঞ্চল্যকর অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান প্রেস ব্রিফিংয়ে বলেন, বিয়ে করতে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মী কমলা খাতুনকে (২৬) শ্বাসরোধ ও দা দিয়ে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে।

নিহত কমলা খাতুন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করত।

এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় গার্মেন্টস কর্মী নেত্রকোনা জেলার পূর্বধলার আগিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ নিজামকে (৩০) ২০ নভেম্বর দিবাগত রাতে গাজীপুর জেলার মীরের বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, আসামী নিজাম বিবাহিত এবং দুই সন্তানের জনক। আসামী ও ভিকটিম একই গার্মেন্টসে কাজ করার সুবাদে তাদের মধ্যে চার মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আসামী কমলাকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে কমলা রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জেলার পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গত শনিবার রাতে তাকে প্রথমে শ্বাসরোধ পরে ভূড়ি কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যায়।




সোনাইমুড়ী থানাপুলিশের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি –

পুলিশি হেফাজতে গ্রেপ্তার ডাকাতরা। বাংলাদেশ পুলিশ।
নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ সম্প্রতি ওই থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২১ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই ডাকাতির ঘটনা, সাত ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

তিনি জানান, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক সোয়া ২টা থেকে ৩ টার মধ্যে অজ্ঞাতনামা ১০/১৫জন মুখোশধারী অস্ত্রধারী ডাকাত সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড সোনাইমুড়ী পূর্বপাড়া চাঁদ মিয়ার বেপারী বাড়ীতে ডাকাতি করে। ডাকাতরা বসতঘরের দরজার ছিটকিনি ভেঙে দেশি ধারালো ছেনি,চাকু, চাপাতি নিয়ে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকদের মুখ হাত-পা বেঁধে আলমারির তালা ভেঙে ৩০.৭ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড সেট ২টি ও নগদ ৬ লাখ ৮৫ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ লাখ ৯৩ হাজার ১০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।

এ ঘটনায় বেপারী বাড়ির বাসিন্দা মো.জাকির হোসেন মানিক সোনাইমুড়ী থানায় মামলা করেন। এরপর এ মামলার তদন্তভার এসআই মো. জামাল হোসেনের উপর অর্পণ করা হয়। তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সম্প্রতি অভিযান চালিয়ে সাত ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান, ৩ রাউন্ড রাবার কার্তুজ,দুটি লোহার শাবল,৪টি চিকন দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা হলেন- খোরশেদ আলম টিপু (৩৭),
মো. ফারুক (৪০), নুর কাশেম,
মো. ইউসুফ (৩৫), মুরাদ হোসেন(২৫), রুবেল ও
নুর ইসলাম।




লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

পুলিশের ওপর হামলা করে আদালত প্রাঙ্গণ থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি সদস্যদের ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। আমরা এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর মাস আসছে। অপশক্তি মাঠে নেমেছে। অপশক্তি-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোর থেকে ডাক দেবেন। আপনারা প্রস্তুত হয়ে যান।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে পারবেন না। আল্লাহ যারে রাখে তারে মারে কে? ২০ বার চেষ্টা করেছে শেখ হাসিনাকে মারতে, পারেনি। আল্লাহ তাকে বাঁচিয়েছেন। মানুষ তার পক্ষে আছে, তাকে মারবেন কীভাবে!

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেছেন, ফখরুল ভাই, দেখে তো মনে হয় ভালো মানুষ। আপনার মুখে মধু, অন্তরে এত বিষ কেন?

কাদের আরও বলেন, মুখের কথায় জনগণ ভোট দেবে না, কাজ দেখে ভোট দেবে।

‘আদালতের ঘটনায় বিএনপি বলেছে আওয়ামী লীগ জঙ্গিবাদ করে। এ ঘটনা কারা ঘটিয়েছে, তদন্ত হচ্ছে, অপেক্ষা করুন। শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই কার সময়ে সৃষ্টি হয়েছে, কখন সৃষ্টি হয়েছে, মনে হয়েছে? জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছি।’

বাংলাদেশে যদি আইন করে মিথ্যাচার নিষিদ্ধ করা হয়, তাহলে বিএনপির অস্তিত্বই টিকিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। কাদের বলেন, বিএনপির রাজনীতি মিথ্যাকে পুঁজি করে।

তিনি বলেন, সারা বিশ্বে সংকট। আমরা কিছুটা বিপদে পড়েছি, অস্বীকার করি না। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। শেখ হাসিনার মুখের কথা। তাই বলে তিনি দুর্ভিক্ষ বলেননি। তিনি বলেছেন, বিশ্ব নেতাদের বলেছি, সারা পৃথিবীতে দুর্ভিক্ষের পদধ্বনী। বাংলাদেশের কথা তিনি বলেননি। তারপরও বিএনপি মহাসচিব বারবার মিথ্যাচার করেই যাচ্ছেন। শেখ হাসিনার রাতে ঘুম হয় না মানুষকে বাঁচাতে। আমরা কিছু সময়ের জন্য বিপদে পড়েছি। এ বিপদ থেকে শেখ হাসিনার নেতৃত্বে, তিনি চেষ্টা করছেন, আমরা সমালে উঠবো। কিন্তু ফখরুলের মিথ্যা কথা কি বন্ধ হবে? মানুষকে বাঁচাতে আমাদের আমদানি করতে হচ্ছে। বিএনপি এটা নিয়ে অপপ্রচারে মেতে উঠেছে। এখনো ৩৬ বিলিয়নের কাছাকাছি আমাদের রিজার্ভ। ৬ মাসের আমদানির টাকা আছে। সংকট মোকাবিলায় ৩ মাসের থাকলেই হয়। আমরা এটাকে অত সংকট মনে করছি না।

পোস্টার-ব্যানার তৈরি করায় নেতা-কর্মীদের সমালোচনা করে কাদের বলেন, অনেক মানুষ এখন কষ্ট পাচ্ছে। সংসার চালাতে পারছে না। গরিব মানুষ বৈশ্বিক সংকটের শিকার হয়েছে। এদের মধ্যে টাকাটা দিয়ে দিতে পারতেন।

ব্যানার-বিলবোর্ড প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ্মীপুরে এসে এত ছবি দেখলাম। হায়রে আল্লাহ!

তিনি আরও বলেছেন, কাগজের ছবি ছিঁড়ে যাবে। বিলবোর্ডের ছবি মুছে যাবে। ব্যানারের ছবিও ছিঁড়ে যাবে। হৃদয়ে নাম লেখাতে হবে। সেই নাম কেউ মুছতে পারবে না। মঞ্চ তো ভরপুর, নেতা আর নেতা। বড়, মাঝারি, পাতি নেতা; সব নেতাই মঞ্চে। নেতার ভিড়ে কর্মী চিনতে কষ্ট হয়। কর্মী তাহলে কারা? লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন দেখে মনে হচ্ছে, লক্ষ্মী যেন ফিরে এসেছে। ফিরে যেন না যায়। অকাম-কুকাম, অপকর্ম…শুধরে যান। কে কী করেন, সবার এসইআর শেখ হাসিনার কাছে আছে। কাজেই ভালো হয়ে যান। না হলে খবর আছে।




হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা ব্যাপী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার নেত্রকোনা জেলার দশটি থানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার অফিসার ইনচার্জরা রাস্তায় নামেন।

এ সময় মোটরসাইকেল আরোহী যারা হেলমেট ব্যবহার করছেন তাদেরকে ফুল, চকলেট দিয়ে ধন্যবাদ জানানো হয় এবং যারা হেলমেট ব্যবহার করছেন না তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। হেলমেট ব্যাবহার না করলেই মামলা ও জরিমানা আদায় করা হবে।

সমগ্র নেত্রকোনা জেলার ১০ টি উপজেলায় প্রায় ১১শ মোটরসাইকেল আরোহীদের মধ্যে ফুল,চকলেট বিতরণ করা হয়। নেত্রকোনা জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।




অবশেষে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার করে “রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগারের নামে সাইনবোর্ড টাংগানো হয়েছে ।
২১ নভম্বর সোমবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম ও চেইনম্যান নূরুল আমীন উপস্থিত হয়ে খুটি পুতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন।
এ সময় বানিয়াচং থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা প্রশাসকের নামে রেকর্ডভূক্ত ১/১ নং খতিয়ানের ১ একর ১৬ শতাংশ ভূমি রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগারের জন্য প্রস্তাবিত ভূমি উল্লেখ করে সাইনবোর্ড টানানো হয়েছে।
সূত্রে জানা যায়,বানিয়াচং উপজলার আমীরখানী মৌজায় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পারিবারিক ভূ-সম্পত্তির প্রায় সাড়ে ৪ একর ভূমি দখল করে রেখেছে স্থানীয় ভূমিদূস্য ওয়াহেদ গং।
ইতিমধ্যে ৩ একরের চেয়ে বেশি ভূমি দখলদার ওয়াহদ গং বিভিন্ন জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেদের নামে রেকর্ড করে ফেলেছে।
এরমধ্যে মোট নয়টি দাগর ১ একর ১৬ শতাংশ ভূমি রেকর্ডভূক্ত করতে পারে নাই।
সেই ভূমি হবিগঞ্জ জেলা প্রশাসকের নামে রেকর্ডভূক্ত হয়েছে।
বিশ্ববিখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নর বিদ্যাভূষন পাড়ায়। তিনি বাইসাইকেলে বিশ্বভ্রমন করেছিলেন। তার লেখা ভ্রমনবিষয়ক বই রয়েছে প্রায় ৪০টির মত।
রামনাথ বিশ্বাসের বসতভিটা দেখতে সারাদেশ থেকেই পর্যটক,সাইক্লিস্ট ও সাংবাদিকরা আসেন। কিন্তু দখলদার ওয়াহেদ ও তার লাঠিয়াল বাহিনীর দূর্ব্যবহার ও হামলার কারণে বাড়িটি ঘুরে না দেখতে পেরে সবাই হতাশ হয়ে ফিরে যান।
সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর ৪ সাংবাদিক ওই বাড়িটিতে গিয়ে দখলদার ওয়াহেদ গংদের হামলার শিকার হয়েছিলেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলন, এই ভূমি আমাদের ১/১ খতিয়ানভূক্ত। এই ভূমি আমাদের দখলে রয়েছে
সময় সুযাগ এবং বরাদ্ধ সাপেক্ষে এই ভূমিতে রামনাথ বিশ্বাসের নামে স্মৃতি পাঠাগার স্থাপন করা হবে।