নরসিংদীতে “পজেটিভ বাংলা টিভি’র” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

” সত্যের পথে অবিরাম যাত্রা’ স্লোগানকে সামনে রেখে ” নরসিংদীর পলাশে “পজেটিভ বাংলা টিভি’র” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর ) সন্ধ্যা ৬টায় পলাশ উপজেলা প্রেসক্লাবে অনলাইন চ্যানেলটির দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

“পজেটিভ বাংলা টিভির” সম্পাদক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ (মনা) দৈনিক পাবলিক বাংলার সম্পাদক কবি শাহ্ বোরহান মেহেদী,দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর কবির,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আক্তারুজ্জামান, মানবকণ্ঠ প্রতিনিধি হাজী জাহিদ, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মাহাবুব সৈয়দ, দৈনিক স্বপ্ন প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ সফিকুল ইসলাম, নরসিংদীর কন্ঠস্বরের সম্পাদক মোঃ সাব্বির হোসেন, দৈনিক অধিকারের প্রতিনিধি নাসিম আজাদ, মানবজমিনে প্রতিনিধি রুবেল সারোয়ার, খোলা কাগজ প্রতিনিধি সিয়াম সরকার, নরসিংদী টিভির প্রতিনিধি তাহমিনা শশি, দৈনিক মতপ্রকাশ প্রতিনিধি নাজমুল হক মনি, ভোরের ধনীর স্টাফ রিপোর্টার মুঞ্জুর হোসেন খান, সাংবাদিক কামরুল সহ এশিয়ান টিভির, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন ‘সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতির কাছে মুখোশ উন্মোচন হয়। কোনো প্রকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবাজ আছে কিনা তার সকল তথ্য আমি জানি না। আপনাদের মাধ্যমে জানতে পারি।’

পজেটিভ বাংলা টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। উক্ত অনুষ্ঠানের লেখক, কবি, সাহিত্যিক, কলামিস্টসহ বিভিন্ন শ্রেণি পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




নোয়াখালীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ কহিনূর বেগম (৩০) হত্যার দায়ে তার স্বামী মো.মিল্লাদের (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো.মিল্লাদ সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মো.শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী শিশু ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মর্তুজা আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, আসমি মিল্লাদ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২০১৭ সালের ২ মার্চ বিকালে রিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় তার স্ত্রী তাকে পান আনতে বলেন। একই দিন রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরেন তিনি। বাড়ি ফেরার পথে পান না নেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাদ তার স্ত্রীর ওড়না দিয়ে তাকে গলায় প্যাঁচ দিয়ে হত্যা করে। শেষে বসত ঘরে স্ত্রীকে মাটি চাপা দিয়ে সে জেলা শহর মাইজদী গিয়ে গা ঢাকা দেয়। মিল্লাদের বাড়ির পাশে তার শ্বশুর বাড়ি। সেখান থেকে তার বাচ্চা এসে মাকে ঘরে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে।

খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে বসত ঘর থেকে গৃহবধূ কহিনূরের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস দিয়ে মিল্লাদকে ডেকে এনে পুলিশে সোপর্দ করে সমাজের লোকজন। ঘটনার পরদিন নিহতের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে মিল্লাদকে আসামি করে চরজব্বর থানায় হত্যা মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী মো.মিরাজ উদ্দি জুয়েল বলেন, আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। কোন সাক্ষী সংজ্ঞায়িত ভাবে বিষয়টি প্রমাণ করতে পারে নাই। তারা বিষয়টি দেখেনি,শুনেছেন। কিন্তু আসামি ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত শুনানি শেষে মিল্লাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি উচ্চ আদালতে আপিল করবে।




কবিরহাটে ৪ নারী উদ্ধার পাচারকারী আটক

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
প্রতারণার মাধ্যমে ভোটার করে বিদেশে পাচারকালে সিলেটের সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক সোহেল (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে আটক ছিদ্দিককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক সোহেল আন্তর্জাতিক মানব পাচার দলের সদস্য। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকার হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক স্বচ্ছলতা এনে দিবে বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত ১২ নভেম্বর শনিবার বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তারপর পাচারকারী চক্রের সদস্য সোহেলের মাধ্যমে তার বাড়িতে রেখে জাতীয় পরিচয় পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে তাদের কৌশলে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনায় উদ্ধার করা ভুক্তভোগী ছামিরা আক্তার বাদী হয়ে আটক ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ সকালে আটকদের ছিদ্দিককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




বাড়ল চিনি ও তেলের দাম

সয়াবিন তেল ও চিনির দাম আরও বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির সংকটের মধ্যেই দাম বাড়ানোর ঘোষণা এলো। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৯০ টাকা। আগের চেয়ে কেজিতে বেড়েছে ১২ টাকা। আর প্যাকেটজাত চিনি কেজিতে ১৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ১০৮ টাকা।

আজ থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বুধবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। একইভাবে গতকালই চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

এতোদিন বোতলজাত সয়াবিন ১৭৮ টাকা কেজিতে বিক্রি হতো। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা, তার মানে নতুন করে বাড়ছে ৪৫ টাকা।

অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা। এ ক্ষেত্রে প্রতি কেজি খোলা চিনির দাম পড়বে ১০২ টাকা।




সেনবাগের বিজবাগে জামায়াত শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী গুরুতর আহত

বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জয় নগর উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন শিবু (২২) কে কুপিয়ে গুরুতর আহত করেন জামায়াত নেতা হারুনুর রশিদ গ্রুপ এর সেকেন্ড ইন কমান্ড ছানা উল্যা সহ ৮-১০ জন অস্ত্রধারী ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ভিকটিম আমজাদ হোসেন শিবুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

স্হানীয়রা এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। স্হানীয় সূত্রে জানা যায় ছানা উল্যা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এ ঘটনায় সেনবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে। ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান আহতের খবর শুনেছি ঘটনার স্থানে পুলিশ তদন্ত করছেন এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।




নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ মহড়া

মোঃ বদিউজ্জামান তুহিন, প্রতিনিধি  নোয়াখালী :
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’—এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও অগ্নিনির্বাপনসহ বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 (১৬ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ছাড়াও, রেডক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম,উপস্থিত ছিলেন  গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব।
ফায়ার সার্ভিসে সহকারি পরিচালক বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত জেলায় গ্যাসের চুলা থেকে ১১৮টি, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ২৩২টি, বিড়ি-সিগারেট থেকে ১০৩টি ও বজ্রপাতসহ নানা কারণে ২৭১টি সহ মোট ৭২৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩১ কোটি ১১লাখ ৭৩হাজার টাকার মালামাল উদ্ধার করেছে। জেলার ৯টি উপজেলায় ৯টি ফায়ার স্টেশনের পাশাপাশি সুবর্ণচরের জোবায়ের মিয়ার বাজার ও সদরের উদয় সাধুর হাটে আরও একটি স্টেশনের কাজ চলমান রয়েছে, অস্থায়ী একটি স্টেশন করা হয়েছে হাতিয়ার ভাসানচরে। মানুষের সেবায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ 

মোঃ বদিউজ্জামান  (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগন্জের  রাজগঞ্জ মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম এর পরিকল্পনায় স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
করেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ  বেগমের  সুযোগ্য  সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি সহ এলাকার  গণ্যমান্য  ব্যক্তিবর্গ।



লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা উদ্বোধন

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক  মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ মাহফুজ্জামান আশরাফ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর।

বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দপ্তরকে স্ব স্ব সেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক উদ্ভাবনী বিষয়গুলো পরিচিত করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকেই ৩৫৯ টি ডিজিটাল সেবা দেয়া হয়।




৮০ হাজার টাকা বেতনে চাকরিতে যোগ দিলেন দুদকের সাবেক কর্মকর্তা শরীফ

অবশেষে চাকরিতে যোগ দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরি খোয়ানো উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করে বুধবার শরীফ উদ্দিন জানান, ‘একটি ভেটেরিনারি মেডিসিন কোম্পানির হেডঅফ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। তার বেতন ৮০ হাজার টাকার মতো।’

শরীফ উদ্দিন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়ালেখা করেন।

এর আগে ২০১৪ সালে দুদকে যোগ দেওয়ার আগে তিনি চার বছর ধরে বিভিন্ন ফিড কোম্পানিতে চাকরি করেছিলেন।

তিনি জানান, ‘গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সমর্থনকারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণে মহান আল্লাহ আমাকে দেশ ও বিদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহকর্মী হিসেবে পেতে চাইছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।’




ভর্তি আবেদন শুরু মাধ্যমিক বিদ্যালয়ে

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার-১৬ নভেম্বর চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে।

সরকারি বিদ্যালয়

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে (httpsgsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

বেসরকারি বিদ্যালয়

ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে (httpsgsa. teletalk.com.bd) আবেদন করা যাবে।

ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি হবে ১৩ ডিসেম্বর।