লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা উদ্বোধন

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক  মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ মাহফুজ্জামান আশরাফ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর।

বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দপ্তরকে স্ব স্ব সেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক উদ্ভাবনী বিষয়গুলো পরিচিত করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকেই ৩৫৯ টি ডিজিটাল সেবা দেয়া হয়।




৮০ হাজার টাকা বেতনে চাকরিতে যোগ দিলেন দুদকের সাবেক কর্মকর্তা শরীফ

অবশেষে চাকরিতে যোগ দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরি খোয়ানো উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করে বুধবার শরীফ উদ্দিন জানান, ‘একটি ভেটেরিনারি মেডিসিন কোম্পানির হেডঅফ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। তার বেতন ৮০ হাজার টাকার মতো।’

শরীফ উদ্দিন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়ালেখা করেন।

এর আগে ২০১৪ সালে দুদকে যোগ দেওয়ার আগে তিনি চার বছর ধরে বিভিন্ন ফিড কোম্পানিতে চাকরি করেছিলেন।

তিনি জানান, ‘গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সমর্থনকারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণে মহান আল্লাহ আমাকে দেশ ও বিদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহকর্মী হিসেবে পেতে চাইছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।’




ভর্তি আবেদন শুরু মাধ্যমিক বিদ্যালয়ে

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার-১৬ নভেম্বর চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে।

সরকারি বিদ্যালয়

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে (httpsgsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

বেসরকারি বিদ্যালয়

ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে (httpsgsa. teletalk.com.bd) আবেদন করা যাবে।

ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি হবে ১৩ ডিসেম্বর।




বেগমগঞ্জের একলাশপুরে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সড়কের উদ্বোধন

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন মিয়ার বাড়ির সামনে রাস্তা সিসি করণের শুভ উদ্বোধন করা হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি একলাশপুর ইউপি চেয়ারম্যান সাহেদুর রহমান দীপু ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ আলম ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




অবৈধ জাল বন্ধের লক্ষ্যে এমপি শাওনের মেঘনা নদী পরিদর্শন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

ভোলার মেঘনা নদী থেকে অবৈধ জাল বন্ধ করার লক্ষ্যে নদীতে পরিদর্শনে নেমেছেন এমপি আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।

মঙ্গলবার সকালে তিনি তজুমদ্দিনের স্লুইসগেট এলাকা থেকে স্পিডবোট যোগে জেলেদের সাথে সরাসরি কথা বলার জন্য নদীতে পরিদর্শনে নামেন। এ সময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্ল্যাহ ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম তার সাথে ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ জাল ধ্বংস করার উদ্দেশ্যে অভিযান চলমান আছে। এ নিয়ে কিছু জেলে বিভিন্ন ভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ায়। যে কারনে মাছ ধরারত জেলেদের মতামত গ্রহন ও জাল পরিদর্শনে উদ্দেশ্যে এমপি মহোদয় ও জেলা মৎস্য কর্মকর্তা পরিদর্শনে আসেন।

এসময় পরিদর্শনে আরো অংশ গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, প্রেসক্লাব সভাপতি রফিক সাদি, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল আলীম টুটুল, শশীগঞ্জ মাছঘাট সমিতির সভাপতি আবুল হাশেম মহাজন, বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন প্রমূখ।




বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্ধোধন

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
বানিয়াচংয়ে ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
১ কোটি ৯৯ লক্ষ টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতির মধ্যে সরকার ভর্তুকি মূল্যে দিচ্ছে ১ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার টাকা। আর কৃষক দিচ্চেন মাত্র ৬৯ লক্ষ ৬৫ হাজার।
১৫ নভেম্বর মঙলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পিকার এডঃ মোঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।
সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাদিকুর রহমান, এরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, শাহ সুমন।
একই অনুষ্ঠানে রবিশষ্য’র বীজ এবং সার বিতরণ কার্যক্রম ও উদ্ভোধন করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মোঃ আব্দুল মজিদ খান বলেন, এই সরকার জনগণের সরকার।
জনগণের সরকার হওয়ার কারণে সরকার জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
কৃষি প্রধান দেশ বাংলাদেশ আর বাংলাদেশের কৃষক দের জন্য কৃষিবান্ধব প্রতিটি পদক্ষেপ সরকার গ্রহণ করছে।
অতীতে কোন সরকার কৃষকদের কে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করে নাই।
আওয়ামী ক্ষমতায় না থাকলে এই ধরনের পদক্ষেপ থাকবে কি না সন্দেহ আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের সার ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
এই সরকার কৃষকদের সীমিতভাবে বিনামূল্যে বীজ দিচ্ছে, সার দিচ্ছে, কৃষি যন্ত্রপাতি দিচ্ছে যাতে করে উৎপাদন বাড়ে।
উৎপাদন বাড়লে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং কৃষক স্বাবলম্বী হবে।




আগামী মাসে খুলে দেওয়া হবে ভারত-বাংলা বর্ডার হাট

সাব্বির মামুন, কুড়িগ্রাম সংবাদদাতাঃ

দীর্ঘ তিন বছর পর খোলা হচ্ছে বাংলাদেশ-ভারত বর্ডার হাট। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাট খুলে দেয়া হচ্ছে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

আজ (১৫ নভেম্বর২২)মঙ্গলবার বাংলাদেশ- ভারত দুই দেশের যৌথ আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে।আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতের দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাংওবাংলাদ­েশ কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম। পৃথক সংবাদ ব্রিফিংয়ে তারা জানান অফিসিয়ালি কাগজ পত্রের সাক্ষরতা শেষ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাট খুলে দেওয়া জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের পক্ষে আলোচনা সভায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, রাজিবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস,রাজিবপুর উপজেলাও ভারতের পক্ষে থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাং,অতিরিক­্ত জেলাপ্রশাসক
কে সাংমা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
শ্রীমতী লিনা সহ দুই দেশের বিজিবি বিএসফ বর্ডার হাটের ব্যবসায়ী বৃন্দ।

বর্ডার হাটের ব্যবসায়ী বলেন, যখন বর্ডার হাট চলতো তখন আমাদের সাংসারিক জীবনটা ভালো ভাবে চলতো হঠাৎ করোনা কালিন সময় বন্ধ হয়ে যাওয়া আমরা বিপাকে পড়েছি, বর্ডার হাটটি যদি খুলে দেওয়া হয় সুন্দর ভাবে চলতে পারবো।




নরসিংদীতে ত্রিমূখী সংঘর্ষে নিহত-৩, আহত ৯

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে । এসময় আহত হয়েছে আরও ৯ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর  পৌনে চারটার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মোঃ রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৩৫) ।

হাইওয়ে পুলিশ জানায় , ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো । এমন সময় ,কিশোরগঞ্জের ভৈরব মুখী একটি যাত্রিবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয় । ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলা গামী একটি মাছভর্তি একটি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। একইসাথে দুই বাস এবং ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন ও  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে আরো  ১ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৯ জন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান , নিহতদের মরদেহ এখনও ভৈরব হাইওয়ে থানায় আছে । ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।গাড়ী তিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




বীরত্বপূর্ণ অবদানের জন্য পদক পেলেন ৪৫ফায়ার ফাইটার

অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় ৪৫ ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। চার ক্যাটাগরিতে এসব ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান।

প্রতি বছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।




আজ থেকে নতুন সময়সূচিতে চলছে সরকারি অফিস

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরুর প্রথম দিন চাকরিজীবীদের বেশিরভাগকেই সময়মতো অফিসে আসতে দেখা গেছে। সবার মধ্যে প্রাণোচ্ছ্বল ভাব লক্ষ্য করা গেয়ে। প্রথম দিনেই সংশ্লিষ্ট দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তাদের সময়মতোই আসতে দেখা গেছে। প্রতিটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেও এমন চিত্র দেখা গেছে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান। তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’