ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভয়াবহ হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভয়াবহ হয়ে বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে সমুহে চার নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির প্রভাবে মাদারীপুরে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা সারাদিন থাকবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে মাদারীপুর সদর উপজেলা, কালকিনি, রাজৈর, শিবচর ও ডাসার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বৃষ্টির খবরও পাওয়া গেছে। এর ফলে ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে একপ্রকার বাধ্যহয়ে বৃষ্টিতে ভিজে বাহিরে বের হয়েছেন তারা। এছাড়া জেলার পৌর শহরের অনেক স্থানে বৃষ্টির পানি আটকে থাকার জন্য বেড়েছে দুর্ভোগ।

শহরের কলেজ রোড এলাকায় মাথায় প্লাস্টিক জড়িয়ে রিকশা নিয়ে ঘুরতে দেখা গেছে আব্দুল হক নামের একজনকে। তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, ‘সব জিনিস কিন্না খাইতে হয়। ঘরে বইসা থাকলে তো কেউ খাওনা দিয়া আসবো না। রিকশা লইয়া বের হইছি এখন আল্লাহ মিলাইলে যাত্রী পাইমু।’

শরীফ বাড়ি এলাকার চায়ের দোকানি সেলিম মোল্লা বলেন, ‘ভোর থেকে এই দুর্যোগ শুরু হইছে। সকাল থেকে দোকান খুলে বসে আছি। লোকজন তেমন বের হয় নাই। বৃষ্টি কমলে হয়তো লোকজন বের হইবো তখন হয়তো কিছু কেনাবেচা হইব।’ ডিসি ব্রিজ এলাকার লন্ড্রি ব্যবসায়ী উত্তম দাস বলেন, ‘মধ্যরাত থেকে শহরে কোনো বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকায় আমরাও দোকান খুলে বেকার বসে আছি। বিদ্যুৎ না থাকায় কাস্টমারের দেওয়া মালগুলো ডেলিভারি করতে পারছি না। বাতাস আর বৃষ্টি কমলে হয়তো বিদ্যুৎ আসবো।’

সকাল সাড়ে ৯ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির গতিবেগ কমে আসলেও বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে। এছাড়া দমকা হাওয়ার সঙ্গে আকাশে রয়েছে মেঘ।




মোংলা-পায়রায় ৭, চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত!

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভয়াবহ হয়ে বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে সমুহে চার নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ৮ নং বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় (অক্ষাংশ: ১৭.৮° উত্তর, দ্রাঘিমাংশ: ৮৮.৮° পূর্ব) অবস্থান করছে।

এটি আজ সকাল ০৬ টায় (২৪ অক্টোবর, ২০২২) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কি.মি. দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল ভোররাত/সকাল নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ (সাত) নম্বর বিপদ সংকেত (পুন:) ৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।




ফুটওভার ব্রিজ নির্মাণ চেয়ে, নোয়াখালী জেলা প্রশাসকের কাছে আকুতি

নোয়াখালী জেলা শহরের জন গুরুত্বপূর্ণস্হানে বড় মসজিদের পাশে ফুটওভারব্রিজ নির্মান জরুরি

নোয়াখালী সড়ক ও জনপথ কতৃপক্ষ গুরুত্বপূর্ণ স্থান মাইজদী বড় মসজিদ মোড় সংলগ্ন দক্ষিণ পাশে মাইজদী স্কুল হেলথ ক্লিনিক বরাবর স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ না করিয়া অপ্রোজনীয় স্থানে নির্মাণ করার পরিকল্পনা নিচ্ছে।

জনগুরুত্বপূর্ণ স্থানে ওভারব্রিজ নির্মাণ না করে অন্য জায়গায় নির্মাণ করলে জনগণ ব্যবহারে নিরুৎসাহিত হবে। জনসাধারণের আবেদন উক্ত ফুটওভার ব্রিজটি যদি জেলা জামে মসজিদ মোড় সংলগ্ন দক্ষিণ পাশে নির্মিত হয় তবে তাহা নোয়াখালী জেলা স্কুল বড় মসজিদ গার্লস স্কুল মহিলা কলেজ জজকোর্ট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট মাইজদী কোর্ট রেলওয়ে ষ্টেশন পাবলিক হেলথ জেলা খাদ্য অফিস সহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এবং পশ্চিম পাশে পাবলিক কলেজ হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজ আল ফারুক স্কুল এন্ড কলেজ মাইজদী হাউজিং এষ্টেট মাইজদী বাখরাবাদ গ্যাস অফিস লিংক রোড সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পথচারী যাত্রীদের পারাপারে বেশি সুবিধা হয়। ফুটওভার ব্রিজটি বখসি মিয়াজি পোলের দক্ষিনে ও সিনেমা হলের উওরে নির্মিত হয়।

তাহলে পূর্ব দিকে পৌরবাজার মাইজদী কোর্ট রেলওয়ে ষ্টেশন প্রভাতী স্কুল হরিনারায়নপুর হাইস্কুল এবং পশ্চিমে আল ফারুক স্কুল, কৃষ্ণরামপুর আবাসিক এলাকা রেসিডেন্সিয়াল স্কুল সহ আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং সদরের উদয় সাধুর হাটের লিংক রোডের পথচারীদের জন্য সুবিধা হবে। জনগনের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হজার ছাত্র ছাত্রীর নিরাপদে পথ চলাচলের সুবিধা হবে।এ ব্যাপারে এলাকাবাসী নোয়াখালী জেলা প্রশাসকের কাছে আকুতি জানিয়েছেন।




রায়পুরে জাতীয়পার্টির উপজেলা দিবস পালন

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য র্যালী করে উপজেলা দিবস পালন করেছে জাতীয়পার্টি।

সোমবার সকালে (২৩ অক্টোবর) জাতীয়পার্টির নেতা বোরহান উদ্দিন মিঠুর এতে প্রধান অতিথি ছিলেন।

জাপা নেতা বোরহান উদ্দিন মিঠু বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠো গোল দিতে দেয়া হবে না। তিনি সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সনের এই দিনে উপজেলা প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন সূচনা করেন উল্লেখ করে জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত ভাবে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

রায়পুর উপজেলা জাপার সভপাতি আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, রায়পুর উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, পৌরসভার জাপা সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল বাহাদুর ও যুব সংহতির সভাপতি জসিম উদ্দিনসহ ইউপির সভাপতি ও সাধারন সম্পাদক।




চাটখিলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মো বদিউজ্জামান ( তুহিন),নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল থানার উদ্যোগে রবিবার সকালে থানা চত্তরে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং সমাবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম।

উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্প্রতি পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব পিপিএম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারমান হায়দার কাজল, এমরুল চৌধুরী রাসেল, মজিবুর রহমান নান্টু, সাবেক পৌর কাউন্সিলর আহসান হাবীব সমির, ভিপি মিজানুর রহমান, মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকি ফরহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, চেয়ারম্যান বাহার আলম মুন্সী, মেহেদী হাসান বাহালুল, হারুনুর রশিদ বাহার, এস এম বাকী বিল্লাহ, আলমগীর হোসেন, মাহমুদ হোসেন তরুন, চাটখিল পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি
মমিনুল ইসলাম দুলাল, ইউপি সদস্য ওমর ফারুক প্রমুখ।




আরও অগ্রসর হলো নিম্নচাপ, আজ উপকূলে প্রভাব পড়তে পারে

পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার উপকূলে এর প্রভাব পড়তে পারে।

‘নিম্নচাপটি আজ রবিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মােংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।’

‘নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়াে হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।’ ‘চট্টগ্রাম, কক্সবাজার, মােংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।’




লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 জেলায় আজ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার সকালে বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত  হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

এসময় বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন মন্টু, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি মো: শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।




কক্সবাজার থেকে ৭৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ!

সাগরে অবস্থানরত নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের তিন নং বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (অক্ষাংশ: ১৫.০° উত্তর, দ্রাঘিমাংশ: ৮৯.৫° পূর্ব) অবস্থান করছে।

এদিকে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার-এর মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।




নেত্রকোণার দুর্গাপুরে পুকুরে মিললো মটারশেল সদৃশ্য

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুকুর খোঁড়ার সময় ১৯৫৩ সালের একটি মর্টার শেল পাওয়া গেছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়ায় নাজিম উদ্দিনের পুকুর খননের সময় ভেকুর চালক মর্টার শেলটির সন্ধান পান।

খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে ঘটনাস্থলের কাছে দেবতৈল খেলার মাঠে রেখেছে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে পুলিশ প্রহরায় অবিস্ফোরিত মর্টার শেলটি জনসমাগম থেকে দূরে রাখা হয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান জানান, মর্টার শেলটি অবিস্ফোরিত হওয়ায় জন নিরাপত্তার স্বার্থে খেলার মাঠে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বিস্ফোরক বিশেষজ্ঞ দল তলব করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার জেলা প্রশাসন ও বি আর টিয়ের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি বনার্ঢ্য র‍্যালি বের হয়ে মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ পার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির উদ্যেশ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো সেলিম মিঞা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।