নরসিংদীতে জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নরসিংদীতেও জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও বিআরটিএ নরসিংদী সার্কেলের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ নরসিংদীর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের সভাপতি এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি বলেন, দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের নিজেদের। আমরা যদি যার যার অবস্থান থেকে আরোও সচেতন হই তাহলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।

আমরা অফিস আদালতে অথবা স্কুল কলেজে যাবার জন্য সময় নিয়ে বের হবো এবং তাড়াহুড়ো করে গাড়ী চালাবনা। দ্রুত পৌছানোর চেয়ে নিরাপদে গন্তব্য পৌছাবো। এসময় আরোও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের আয়োজনে এক বণ্যাঢ্য শোভাযাএা ২২অক্টোবর সকাল ১০ টায় নোয়াখালী ডিসি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে ডিসি কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্ওাহীন বিল্লাহ। বক্তব্য রাখেন জেলার বিআরটিএ সার্কেল সহকারী পরিচালক ইন্জিনিয়ার উসমান সরওয়ার আলম।

বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মালবাহী ট্রাক,ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ আবুল বাহার আরো উপস্থিত ছিলেন সুধারাম থানার ট্রাফিক ইন্সপেক্টর সিরাজ উদ্দৌলা।উপস্থিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার ও পল্লী নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃবদিউজ্জামান তুহিন, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও স্বদেশ কন্ঠ প্রতিদিনের চট্টগ্রাম ডিভিশনাল চীফ রিপোর্টার মোঃরিয়াজুল সোহাগ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃনাজিমুল হায়দার।




সুস্পষ্ট লঘুচাপ: গভীর সাগরে যেতে নিষেধাজ্ঞা

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে বলে জানায় আবহাওয়া অধিদফতর। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানায় সংস্থাটি।

এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়।

এদিকে গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজুলুর রশিদ জানান, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল সন্ধায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।




ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩!

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে।

আজ শনিবার (২২অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৩১ পিস ইয়াবা, ২৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৪৪০ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা  হয়েছে বলেও তিনি জানান।




ময়মনসিংহে হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে।

জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।




যুবদল নেতা দিদার হত্যা মামলার আসামি একযুগ পর গ্রেফতার!

লক্ষ্মীপুরে যুবদল নেতা শিক্ষানবিশ আইনজীবী দিদারুল আলম হত্যার একযুগ পর মো. হিরন ভূঁইয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন  বিষয়টি জানিয়েছেন। হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ভূঁইয়ার ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১২ সালের ৩০ অক্টোবর জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও খালেদা জিয়ার সাবেক প্রধান নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) আবদুল মজিদের অনুসারীদের মধ্যে উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন সংঘর্ষে দিদার নিহত হন। এ ঘটনায় পরদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে কর্নেল মজিদসহ ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, দিদার হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ওসি মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি হিরনকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছে।




ময়মনসিংহের গাঙ্গিনাপারে আগুন!

ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপার এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

আজ শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিপুটি ডাইরেক্টর (ডিডি) মতিউর রহমান।

বিস্তারিত আসছে…




বৃহস্পতিবার ৫০ শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, প্রধানমন্ত্রী সারাদেশে ইজেডগুলোতে ভার্চ্যুয়ালি ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন। বেজা আটটি ভেন্যুতে এ অনুষ্ঠান আয়োজন  করবে।




রেকর্ড দামে বিক্রি হচ্ছে চিনি: মাঠে নামছে ভোক্তা অধিকার

চাল-আটাসহ অন্যান্য নিত্যপণ্যের মত অস্থির হয়ে উঠেছে দেশের চিনির বাজার। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা। যা স্মরণকালের সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিন থেকে চার দিনের ভেতরে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) চিনির বাজার নিয়ন্ত্রণে সকাল থেকে বিশেষ অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলেন, তিন থেকে চার দিন আগে চিনি ৯৫ টাকা দরে বিক্রি করেছি। সেটা এখন ১১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। বস্তা প্রতি চিনির দাম এক হাজার ৫০ টাকা বেড়েছে। মিরপুরের শেওড়াপাড়ার খুচরা  চিনি বিক্রেতা মো. শহিদুল ইসলাম বলেন,  তিনদিন আগেও ৫০ কেজির চিনির বস্তা কিনেছি ৪২৫০ টাকায়, সেটা আজ ৫৩০০ টাকা দরে কিনতে হচ্ছে। অর্থাৎ বস্তাপ্রতি ১০৫০ টাকা বেড়েছে।

তিনি আরও বলেন, ১০৬ টাকা করে কিনে ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এ অস্বাভাবিক বাজারে পণ্য কিনতেও ভয় লাগে। বাজার দর কমে গেলে লসে বিক্রি করতে হবে। তবে এর আগে কখনো চিনির দাম ১০০ টাকার বেশি ওঠেনি বলেও তিনি উল্লেখ করেন।




জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে নেত্রকোণার তিন মেধাবী মুখ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আল আরাফাহ ইসলামি ব্যাংক অষ্টম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে এবার জুনিয়র ক্যাটাগরিতে নেত্রকোনার তিন মেধাবী মুখ অর্জন করেছে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানারস আপ,সেকেন্ড রানারস আপ সম্মান।

দেশব্যাপি বিভিন্ন ক্যাটাগরিতে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে থাকে।তিন মেধাবীর নাম যথাক্রমে আরাফাত রহমান সাজিদ(চ্যাম্পিয়ন),অর­্নিশা সরকার সেঁজুতি(ফার্স্ট রানারস আপ),নাহিন ফেরদৌস খান(সেকেন্ড রানারস আপ)।সাজিদ এবং নাহিন আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।সেঁজুতি নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।