রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান  থেকে আবদুল মতিন মুন্সী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার  চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকসী বাজার মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে। আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদুে  কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

সংবাদ পেয়ে রামগঞ্জ থানা ওসি  (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মতিন মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল  মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে  পরিবারের লোকজন ভিবিন্ন স্থানে খুজতে থাকে। এক পর্যায়ে মৃতের ছেলে তাদের নিজ চা দোকানে গিয়ে  তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রামগঞ্জ থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।

নিহত আঃ মতিনের ভাই আবদুর  রশিদ জানান, আমার ভাই মতিন মুন্সীর ১ম স্ত্রী মারা যাওয়ার পর আবার ২য় স্ত্রী খুকি বেগম নামের একজনকে বিয়ে করে।২য় বিয়ের পর থেকে  পারিবারিক অসান্তি চলে আসছিলো। তবে কি কারনে ফাঁস  দিয়েছিলো সেটা আমি জানি না।

রামগঞ্জ থানা ওসি (ভারপ্রাপ্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মৃর্তের লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।




রায়পুরে ব্যাবসায়ীদের নেতার ওপর হামলা : বিচারের দাবিতে বিক্ষোভ

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি ব্যস্ততম মার্কেটে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ানোর প্রতিবাদ করায় মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক শিপলু ভাট (৩৭) এর ওপর হামলা চালানো হয়েছে। এ সময় মার্কেট ম্যানেজার বেলায়েত হোসেন(৩০), দারোয়ান হারুন (৪৫), ও জেনারেটর কর্মচারি রবিন (২৫)কেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর আহত রবিনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিপলু ভাটকে চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে শহরের গাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে আজ রবিবার দুপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সাধারণ ব্যবসায়ীদের স্বাক্ষর সম্বলিত স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট বরাবর পেশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন আগে থেকে গাজী মার্কেট সংলগ্ন জায়গায় পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সৈয়দ আহম্মদ গং ৯তলা একটি ভবন নির্মান শুরু করেন। নির্মান সামগ্রী এবং গাড়ী পার্কিং করে দীর্ঘদিন থেকে ব্যবসায়ীদের ক্ষতি করে আসলেও সৈয়দ আহম্মদ প্রভাবশালী হওয়ায় কিছুতেই কারো অভিযোগ অনুযোগ কর্ণপাত করছিলেন না। শুক্ররার রাতে নির্মানাধীন ভবনের ময়লা পানি পাইপ দিয়ে গাজী মার্কেটের দিকে দিতে দেখে দারোয়ান হারুন বাধা দিলে তার ওপর হামলা চালান সৈয়দ আহাম্মদ ও তার দুই ছেলে আমির হোসন ও আনোয়ার হোসেন। তাকে বঁাঁচাতে এগিয়ে আসলে মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক শিপলু ভাট (৩৭), মার্কেট ম্যানেজার বেলায়েত হোসেন(৩০), ও জেনারেটর কর্মচারি রবিন (২৫)কেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ নিয়ে আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে গাজী কমপ্লেক্সের সকল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অভিযুক্ত সৈয়দ আহাম্মদ ও তার দুই ছেলেকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ ও রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট বরাবর ব্যবসায়ীদের স্বাক্ষর সম্বলিত স্মারক লিপি প্রদান করেন ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রায়পুর থানার ওসি তদন্ত হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




আবারো প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে

প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে সিতি রাহাইউ নামে আরও এক তরুণী লক্ষ্মীপুরে এসেছে। বাংলাদেশের মামুন হোসেন ও সিতি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই সুবাদে তাদের পরিচয় ও প্রেম। সেই টানেই বাংলাদেশে ছুটে আসেন সিতি।

আজ রোববার (৯ অক্টোবর) দুপুরে আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

মামুন রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে এবং সিতি ইন্দোনেশিয়ার বিনজাই শহরের ফুনুং কারাংয়ের মৃত জুমিরানের মেয়ে।

গত শনিবার বিকেলে মালয়েশিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন মামুন ও সিতি। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে নিজবাড়িতে যান।

মামুন বলেন, ২০১৭ সালে চাকরির সুবাদে সিতির সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করতেই বাংলাদেশে এসেছেন সিতি। এক মাসের ছুটি শেষে ফের মালয়েশিয়ায় চলে যেতে হবে। তবে, সিতি বাংলাদেশে থাকার ব্যাপারে আগ্রহী।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ মার্চও প্রেমের টানে বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ার এক তরুণী। ফানিয়া আইঅপ্রেনিয়া নামেও ওই তরুণী রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের রাসেল আহমেদকে বিয়ে করেন।




লক্ষ্মীপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে । জেলা আহলে সুন্নাহ ওয়াল জামা’আত এর আয়োজনে রবিবার (৯ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন করা হয়।

শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

সংগঠনটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, পীর সৈয়্যাদ মাহমুদুর রহমান তানভীর ছিদ্দিকী, পীর সৈয়্যাদ গোলাম সাখজার হোসাইনী ছাবের চিশতী প্রমুখ।

সমাবেশে বয়ান,, মিলাদ, ক্কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। পরে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




ভারী বৃষ্টির সম্ভাবনা তিন বিভাগে

দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাতা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 শনিবার (৮ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ডক্টর মো. আবদুল মান্নান জানিয়েছেন, লঘুচাপটি দক্ষিণ অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন এলাকয় বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।




র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সেখানে র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে তুলে নিতে দেশটির প্রতি আহ্বান জানান শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী করোনা মহামারি মোকাবেলায় প্রায় ৮৮ মিলিয়ন ভ্যাকসিন ডোজ সরবরাহ করে বাংলাদেশে অভূতপূর্ব সহায়তার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন।




বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে ছিলেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে চা চক্রে যোগ দেন।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।




করোনায় একদিনে ৫ মৃত্যু, কমছে শনাক্তের হার

ভ্যাকসিন কার্যক্রম জোরদারে দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়ও ভাইরাসটিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮০ জনে। একই সময়ে নতুন ৪৯১ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়।

আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট চার হাজার ৯১২টি নমুনা। পরীক্ষায় আরও ৪৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়ালো শতকরা ১০ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।



কমলনগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ফেরদৌস আরা, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদ আলম, চর কারদিরা ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান নুরুল্ল্যাহ, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাংবাদিক আমজাদ হোসেন আমুসহ সকল ইউনিয়ন পরিষদের সচিব ও উদোক্তা প্রমুখ।

উপস্থিত সকলে দেশের জিডিটাল সেবা পেতে ও নির্ভুল তথ্যভান্ডার গড়তে নির্ধারিত নিয়ম ও সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সকলের প্রতি আহ্বান জানান।




আন্তর্জাতিক সেমিনার শেষে দেশে ফিরেছেন ডাঃ এম মোকতার হোসেন

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ক্লিনিক্যাল কেমিস্ট্রি ও ল্যাবরেটরি মেডিসিনের আমন্ত্রণে আন্তর্জাতিক সেমিনার সফলতা অর্জন করে ৪ অক্টোবর রাত ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

ফরাজী হাসপাতাল লিঃ বনশ্রী ও বারিধারার ব্যবস্থাপনা পরিচালক ডা. এম মোকতার হোসেন ও বারিধারার উপ ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মাদ ইব্রাহিম মাসুম বিল্লাহ। ২ অক্টোবর দুবাই গ্র্যান্ড হায়াতে (Immunoassay) ইমিউনোএসে বিষয়ক আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতালির বিখ্যাত চিকিৎসা গবেষক প্রফেসর মাউরিজিও ফেরারী। সেমিনারে সৌদি আরব, মিসর, পাকিস্তান, বাহরাইন, লেবাননের ক্লিনিক্যাল প্যাথলজির এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করেন। ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাইন উদ্দীন চিকিৎসক দ্বয় দুবাই সফরে করেন। এবং সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ফরাজী হাসপাতালের সেবার মান্নোয়নে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডা. এম মোকতার হোসেন ও ডা. মাছুম বিল্লাহ ১ অক্টোবর সকাল ১০টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইর উদ্দেশ্যে রওনা করেন ২ অক্টোবর সেমিনারে অংশ নেয় ৩ অক্টোবর দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । প্রসঙ্গত, ইমিউনোএসে হলো,অ্যান্টিজেন বা অ্যান্টিবডি হিসাবে তাদের বৈশিষ্ট্য দ্বারা নির্দিষ্ট প্রোটিন বা অন্যান্য পদার্থ সনাক্ত বা পরিমাপ করার একটি পদ্ধতি।