চরজব্বর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নকে বিভাজন, প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করণে ৩ টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের সাধারণ জনগনকে নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীজানুর রহমান দীপকের সঞ্চালনা চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও সাউথ আফ্রিকান প্রবাসী এডভোকেট আশরাফুল করিম।
এসময় সভায় বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মানিক, সাধারণ সম্পাদক বসির উল্যা, ইউপি সদস্য আবু কাউছার, আয়ুইব আলী, শাহজান, মিলন মিয়া, কামাল উদ্দিন, মাইন উদ্দিন জিকু, আবুল কাশেম, রিয়াজুল মাওলা চৌধুরী, মো. মমিন উল্যাহ, নাজমা আক্তার, শাহনাজ। ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, সোহেল, আবু নাসের সুমন, ছাত্রদল নেতা আবুল খায়ের আকাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট ওমর ফারুক বলেন, চরজব্বর ইউনিয়নে প্রায় ১ লক্ষ লোকের বসবাস, ৪০-৫০ হাজার ভোটারের চরজব্বর ইউনিয়নকে সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন বিভাজন কল্পে কাজ করে যাচ্ছি,এবং নির্বাচনী ওয়াদা অনুযায়ী অবহেলিত চরজব্বর ইউনিয়নে আমার মরহুম পিতার নামে প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও পাশাপাশি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষের নাগরিক অধিকার শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করনের কাজ চলমান।
এছাড়াও আমি নির্বাচিত হওয়ার পর ২৬ টি কাঁচা রাস্তা, ১২ পাকা রাস্তা টেন্ডার, ১০ টি ব্রিজের কাজ চলমান। এবং একটি ভবন ভাড়া করে কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি কার্যক্রম রয়েছে। ওই কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে চিকিৎসা করার জন্য ভবন নির্মাণাধীন। এবং চরজব্বর ইউনিয়নে প্রত্যেকটি স্কুল,মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে। মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যাবিবাহ, কিশোর গ্যাং, চুরি ডাকাতি, জুয়াসহ সকল অসামাজিক কার্যক্রম অধিকাংশ বন্ধ করতে সক্ষম হয়েছি। এ সব অপরাধ ও অনৈতিক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন, পর, রাজনৈতিক ও অরাজনৈতিক যেকোনো ব্যক্তি জমি দালালি, সালিশ বাণিজ্য ও অপসংস্কৃতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি উন্নয়নকল্পে কাজ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। এবং এ চরজব্বরকে একটি মডেল ইউনিয়ন ঘোষণার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে সকলের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ এলাকায় একটি আনন্দ র‍্যালি করেন।




শারদীয় দুর্গা উৎসব পালনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে

ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব,মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম গতকাল রোজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর রাত ১১টায় তজুমদ্দিন উপজেলার শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শনকালে বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেজন্য সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালন করছে।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার, মহোদয় পুজা উদযাপন কমিটির সদস্যদের বিভিন্ন ফল সম্বলিত ফলের ঝুড়ি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক দেওয়ান সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন ও মিশু হাওলাদার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুপন মজুমদার, সদর পূজা মন্দিরের সভাপতি সুমন দাস সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং মন্দিরে আগত ভক্তবৃন্দ।

গতকাল মহানবমীতে মন্দির গুলোতে ভক্ত-বৃন্দদের উপস্থিতি অন্যদিনের চেয়ে অনেক বেশি লক্ষ করা গেছে।




নেত্রকোণায় একঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় এক ঘন্টার জন্য নেত্রকোণা জেলার পুলিশ সুপার এর প্রতীকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম।

‘গার্লস টেকওভার’ ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজয়ের বাংলা এবং প্ল্যান ইন্টারনাশনাল এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যাশিশুরা দায়িত্ব পেলে তারা কিভাবে তাদের ভাবনা গুলো ছড়িয়ে দিতে পারে এবং সমাজের পরিবর্তনে তারাও কিভাবে ভূমিকা রাখতে তা তুলে ধরেন, এর জন্যই ‘গার্লস টেকওভার’ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।

এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য মেয়েদের সমাজের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করে দেয়া।

উক্ত উদ্দেশ্য নিয়ে নেত্রকোণায় আয়োজন করা হয় গার্লস টেকওভার কর্মসূচী। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স- (এনসিটিএফ)’ নেত্রকোণা এর যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সকাল ১০.০০ হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সভাপতি হোমায়রা আমীন সায়মা এর সভাপতিত্বে ও ঈষিকা অরুনিমা এর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নেত্রকোণা ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন-অর রশিদ ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এনসিটিএফ নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান,সাংগঠনিক সম্পাদক মিফতাহুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য সফর ও জাতীসংঘের সাধারণ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণ নিযে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল চারটায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে সফর নিয়ে কথা বলার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবও দেবেন সরকারপ্রধান।

বিস্তারিত আসছে…




সন্ধ্যায় বঙ্গভবনে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

আজ বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি বুধবার রাত ৮টায় বঙ্গভবনে সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, হিন্দু ধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে যোগ দেবেন। আমন্ত্রিত অতিথিদের মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসার আহ্বান জানানো হয়।




ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান মহি উদ্দিন টিটু

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট উপজেলার ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নে ৯ টি রাস্তা পাকা করন এর জন্য অনুমোদন প্রদান করায় নোয়াখালীর গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন টিটু।




যৌতুক না দেওয়ায় স্ত্রীকে স্বামীর মার-ধর, আসামি হল প্রতিবেশীরা

মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধিঃ
যৌতুকের টাকা না দেওয়াই স্ত্রী মেহেরুন্নেছাকে মারধর করেছে স্বামী শাজাহান মৃধা। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িশ্চর ইউনিয়নের পুরাকাটা গ্রামে। এতে মেহেরুন্নেছা বাদি হয়ে চারজনের নামে বরগুনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিন ও চার নাম্বার যে আসামি করা হয়েছে তারা ২ জন এই মারামারির সাথে যুক্ত ছিলেন না বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা বলেন পূর্ব শত্রুতার জের ধরে ইউনুছ হাওলাদার ও জহিরুলকে আসামি করা হয়েছে।

 সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ২০২১ সালে মেহেরুন্নেছা সাথে আনুষ্ঠানিক ভাবে শাজাহান মৃধার দ্বিতীয় বিবাহ হয়। বিবাহের পর থেকেই বাবার বাড়ি থেকে যৌতুকদের টাকা আনার জন্য শাজাহান মৃধা বিভিন্ন কারণে-অকারণে শারীরিক মানুষিক এভাবে নির্যাতন করে আসছে। আপায় উপায় না পেয়ে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দেয় মেহেরুন্নেছা। সেই টাকা খরচের পরে আবার মারধর শুরু করে আরো দুই লক্ষ টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসতে বলে।

এ নিয়ে এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশি করে মীমাংসা করেও দেয়। পরে গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে শাহজাহান মৃধা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেনাকাটা করার জন্য বরগুনা শহরে রওনা হলে নাপিতখালী হানিফ মিয়ার বাড়ির উত্তর পার্শ্বে রাস্তার উপরে মোটরসাইকেল থামিয়ে শাজাহান মৃধা ও তার ছেলে রবিউল মৃধাসহ পাঁচ ছয় জনে মিলে এলোপাথাড়ি ভাবে মেহেরুন্নেছাকে মারধর করে। তার ডাক চিৎকারের স্থানীয় ছুটে আসলে সকলে পালিয়ে যায়। পরে স্থানীয় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মেহেরুন্নেছা সুস্থ হয়ে ৩ অক্টোবর সোমবার ৪ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলে শাজাহান মৃধা তার ছেলে রবিউল মৃধা, প্রতিবেশী ইউনুছ হাওলার ও জহিরুল।

এ বিষয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন।এবং তারা বলেছেন,ইউনুছ ও জহিরুল মারামারির সাথে। তাদের কোন সম্পৃক্ততা নেই এমন কি মেহেরুন্নেছাকে তারা কখনো দেখেওনি। স্বামী, স্ত্রীর যৌতুক নিয়ে মারামারি সেখানে প্রতিবেশীদেরকে আসামি করায় এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। প্রশাসনের কাছে অনুরোধ করছি সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। আর এর সাথে যারা জড়িত নয় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

এ ব্যাপারে বগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান বলেন, যৌতুক মামলা সাধারণত স্বামীর বিরুদ্ধেই হয়। অন্যদেরকে অহেতুক ভাবে হয়রানি করা হচ্ছে। তা ছাড়া প্রতিবেশীকে কেন জড়ানো হয়েছে বিষয়টা তদন্ত করে দেখা হবে। যদি তারা এর সাথে জড়িত না থাকে, তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।




লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক; পুলিশ সুপার

লক্ষ্মীপুরে ডাকাত চক্রের মূল হোতা রাব্বিসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

আজ (৩ অক্টোবর) সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

.. বিস্তারিত আসছে…




নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপ-নেতা জিএম কাদের বলেছেন, যেজন্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা পরিবর্তন চাই।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নির্বাচনে জোট গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বিএনপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা গোপন কোনো আঁতাত করি না, যা কিছু হবে স্বচ্ছ।’

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নীতিগত পার্থক্য থাকলেও তাদের কর্মকাণ্ড এক উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের মানুষ এদের বাইরে কাউকে চায়। দেশের মানুষ সামাজিক নিরাপত্তা চায়। দেশের মানুষ খুন-ধর্ষণ-লুটপাট থেকে উদ্ধার চায়। আমরা আমাদের নিজস্ব রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের মানুষের সুস্থ রাজনীতি উপহার দিতে চাই।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক,, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শান্তিতে নোবেল মনোনয়নের তালিকায় বাংলাদেশি চিকিৎসক

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের তালিকায় জায়গা পেলেন ক্যানসার রোগীসহ নানা ধরনের ভাইরাসে আক্রান্তদের নিরাময়ে বিশেষ একটি চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করা প্রতিষ্ঠান ‘টেভোজন বায়োর’ চেয়ারম্যান ও সিইও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান ড. রায়ান সাদী। ‘নোবেল প্রাইজ ডট অর্গ’ ওয়েবসাইট চলতি বছর নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন তালিকায় ৩৪৩টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে। এরমধ্যে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি প্রতিষ্ঠান রয়েছে।

নোবেল কমিটি এই মনোনয়ন দিয়েছে বলে নিশ্চিত করেছে রায়ান সাদীর প্রতিষ্ঠান ‘টেভোজন বায়োর’ ওয়েবসাইট।  পাবনায় জন্ম নেওয়া রায়ান সাদী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর ১৯৯২ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা-বিজ্ঞানে লিডারশিপ এবং ইয়েল ইউনিভার্সিটিতে হেলথ পলিসি এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। এদিকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের তালিকায় রায়ান সাদীর নাম আসার বিষয়টি নিজের ফেরিভায়েড ফেসবুক পেইজে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রায়ান সাদী ডা. দীপু মনির বন্ধু্। তারা ঢাকা মেডিকেল কলেজের- কে ৪০ ব্যাচের সহপাঠী।

ফেসবুকে পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা। শান্তিতে নোবেলের বিষয়টি বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এ বছরও এমনই কিছু ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার নাম আলোচনায় এসেছে। ৭ অক্টোবর অসলোতে দেওয়া হবে শান্তিতে নোবেল পুরস্কার।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিন্দা জানানো হতে পারে। এ কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধীদের কেউ এ পুরস্কার পেতে পারেন। বিশেষ করে ইউক্রেনে বেসামরিক লোকজনকে সাহায্যকারী স্বেচ্ছাসেবীরা এ পুরস্কার পেতে পারেন। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও দেওয়া হতে পারে নোবেল। তিনি এ বছর তালিকার ওপরের দিকেই রয়েছেন। এর বাইরে চলতি বছরের নোবেল পুরস্কার পেতে পারেন জলবায়ু পরিবর্তনের বিষয়টি প্রচারকারীদের কেউ। এ তালিকায় আছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নামও। নরওয়ের নোবেল কমিটি চাইলে এ ক্ষেত্রে আরও নতুন কোনো চমক হাজির করতে পারে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (তিন কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। সে বছর পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।