রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে রুনা

রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসে গণিত পরীক্ষা দিচ্ছেন রুনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী।

গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্রসচিব ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পরীক্ষার্থী সুস্থ আছে। আজকের গণিত পরীক্ষায় ৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছে। রুনা কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।

পরীক্ষার্থী রুনা আক্তার বলেন, গতকাল রাতে অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা সন্তান হয়েছে। আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ আছি। শিশু বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই আজকের গণিত পরীক্ষা দিচ্ছি। আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করব। সকলের কাছে দোয়া চান তিনি।

কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, লেখাপড়ায় রুনার অনেক আগ্রহ আছে। রুনা আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে হেঁটে এসেই গণিত পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি ওর সফলতা কামনা করছি।




ইভিএমে ২ নভেম্বর চার পৌরসভা ও এক উপজেলায় ভোট

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেশের চার পৌরসভা ও এক উপজেলা পরিষদের নির্বাচন হবে।

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত এই ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। যে চার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- দিনাজপুরের পার্বতীপুর, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি ও জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, সবগুলো নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

এসব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া কর্ণফুলী উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে। এদিকে স্থগিত চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের জন্য আগামী ১২ অক্টোবর নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ইউপিগুলো হলো- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ও সাতকানীয়া উপজেলার এওচিয়া ইউপি।

এগুলোর মধ্যে এওচিয়া ইউপিতে চেয়ারম্যান ছাড়া অন্য দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তাকে এক্ষেত্রে যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকে কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।




ডিএমপির অভিযান, মাদকসহ গ্রেফতার ৪৪

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১৩ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১৫৭ বোতল ফেনসিডিল, ২ হাজার লিটার দেশিমদ, ৩০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০০টি সাদামালসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।




জাতিসংঘে ঘুরে ঘুরে পদ্মা সেতুর ছবি দেখলেন শেখ হাসিনা

নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে কম ধকল যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ওপর। তবুও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে দেশের সবচেয়ে বড় এই স্থাপনা। গত জুনে খুলে দেওয়া সেই সেতুর নানা ধরণের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জাতিসংঘের সদর দফতরে। জাতিসংঘে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ওপর সেই আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেছেন সফরসঙ্গীদের নিয়ে। একেকটি ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে বঙ্গবন্ধু কন্যাকে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম সাখাওয়াত মুন জানান, বুধবার বিকেলে (স্থানীয় সময়) জাতিসংঘ সদর দফতরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মুন জানান, প্রধানমন্ত্রীর পরিদর্শনের জাতিসংঘের ইকোসক প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ কয়েকজন বিদেশি অতিথি সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিদেশি অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি, কারণ, এটি নির্মাণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে আমাদের দোষারোপ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীটি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।




বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবেদ, সম্পাদক সালাহ উদ্দিন

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমিতির নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর উপজেলা পরিষদে ১৬ ইউনিয়নের চেয়ারম্যানগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উক্ত সমিতির সভাপতি ১১ নং দুর্গাপুর ইউনিয়নের বার বার নির্বাচত চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম কে সভাপতি ১৬ নং কাদিরপুর ইউনিয়ন এর ২ বারের জননন্দিত চেয়ারম্যান সালাহ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ১৩ নং রসুলপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত কমিটিকে এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।




কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে সুধীজনদের সাথে মতবিনিময় করেন জেলার পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

বুধবার বিকেলে কমলনগর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার একেএম নুরুল আমিন, সাহেবের হাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল, মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন বাঘা




বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগমের দুর্গাপূজায় ৫০ হাজার টাকা অনুদান

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম এর পক্ষ থেকে ২১ সেপ্টেম্বর বিকালে উপজেলার ৫ নং ছয়ানী ইউনিয়নে সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।




জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ ফজলে রাব্বি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ অংশ নেন।

উক্ত প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। পুলিশ সুপার বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ তৎপর রয়েছে।




লক্ষ্মীপুরে শিশুকে পিটুনির দায়ে তিন যুবক কারাগারে

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে আখ ক্ষেতে ঢোকায় ৪ শিশুকে বেধড়ক পেটানোর ঘটনায় মামলার ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আমলী আদালতের বিচারক ভিকটোরিয়া চাকমা জামিন আবেদন নামঞ্জুর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট আহত শিশুদের মধ্যে তানজীদ আহমেদের মামা মিজানুর রহমান সবুজ একই আদালতে অভিযোগ দায়ের করেন। ওইদিন আদালতের বিচারক আবু ইউছুফ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি এফআইআরভুক্ত করার নির্দেশ দেন। একইদিন থানায় মামলা এফআইআরভুক্ত করা হয়।

বাদীর আইনজীবী আবদুর রহিম রাজু জানান, মামলার দেড় মাস পর অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তারা শিশুদেরকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিল। এতে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, মো. মুসলিম, মামুন হোসেন, সাহাব উদ্দিন মিঝি। তারা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরমোহনা গ্রামের বাসিন্দা।

আহত শিশুরা হলো, একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম হোসেন (১০), তোফায়েল আহম্মেদের ছেলে তানজীদ আহমেদ (৮), মো. আজাদের ছেলে মো. শামিম (১১) ও গিয়াস উদ্দিনের ছেলে শামিম আহমেদ (৯)। তারা দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের দক্ষিণ উদমারা গ্রামের একই বাড়ির বাসিন্দা। অভিযোগকারী সবুজ একই গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ জুলাই দুপুরে ভিকটিম চার শিশু ডাকাতিয়া নদীর পাশে খেলাধুলা ও গোসল করতে যায়। এসময় তারা খেলতে গিয়ে অভিযুক্তদের আখ ক্ষেতে ঢোকে। এতে অভিযুক্তরা তাদেরকে ক্ষেতে মারধর করে। একপর্যায়ে ক্ষেত থেকে বের করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তারা শিশুদেরকে রক্তাক্ত জখম করে। এতে শামীম হোসেনের কানের পর্দা ফেটে যায়। তানজীদকে লাঠি দিয়ে পিটুনির পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

পরে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে অভিযুক্তরা। শিশুদের চিৎকারে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শামিম হোসেনকে সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।




মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ আহত ৩০

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মুক্তারপুরে এ ঘটনা ঘটে। এতে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপি শহরের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুর আড়াইটা থেকে মুক্তারপুর এলাকার আশপাশে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। পুলিশও অবস্থান নেয় আগে থেকেই। বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন ফেরিঘাট এলাকায় আসতে শুরু করে।

কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।