হরিজনদের ছাত্র-ছাত্রী ও বয়স্ক ভাতা না দেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে হিন্দু সনাতন ধর্মাবলম্বী হরিজন গোষ্ঠীর ছাত্র-ছাত্রী ও বয়স্ক ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসান সাদিক মাহমুদ’র বিরুদ্ধে।

এনিয়ে গত (১৬ জুন বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছে উপকার ভোগীরা। দীর্ঘ দিন পার হয়ে গেলেও সেই অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী। উপকার ভোগীরা বলছে, আমাদের ছেলেমেয়েরা উপজেলার বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নরত আমরা এলাকার একদম দরিদ্র সিমার নিচে রয়েছি যার কারণে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে।

শুধু তাইনয় আমাদের হরিজন ও অনগ্রসর জনগোষ্ঠীর দুস্থ বয়স্ক ভাতা ভোগীরাও ভাতা পাচ্ছে না প্রায় দু’বছর হয়ে গেলো।এই দু’বছর আমরা ভাতা না পেয়ে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ ও পরিবার চালাতে চরম কষ্ট হচ্ছে।আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন দিয়েছি প্রায় তিন মাস হয়ে গেলো কিন্তু তিনি আজ পর্যন্তও কোনো প্রদক্ষেপ নেননি।

সমাজ সেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদ বলছেন,আবারও তারা পাওয়া শুরু করেছে। দু’বছরের টাকা পায় নাই এটা অর্থবছর শেষ হয়ে যাওয়ার কারণে, আমি আসার আগে এটা।এই টাকা গুলো ছিলো ব্যাংকে এটা ম্যানুয়ালিদিতে হবে জিডিপিতে যাবে না।এই টাকা দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,এটা দিতে হলে ইউএনও স্যারের সাইন লাগবে।অর্থবছর শেষ হলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে এটি দিতে হবে।তারা যদি লিখিত দেয় তাহলে আমরা দিতে পারবো।আর জিডিপির টা তারা আবারও পাওয়া শুরু করেছে।

এবিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।




কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পেলেন এবিএম নুরুজ্জামান

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবিএম নুরেজ্জামান।
নতুন এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ।



পুরোনো ঘর ভাঙতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি:

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর পজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মারা যাওয়া ও আহত সবাই একই পরিবারের সদস্য। মারা যাওয়া তিন জন হলেন- রবিউল (১৬), হেলাল (৩৫) ও বেলায়েত হোসেন(২৬)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরিফ হোসেন। প্রত্যক্ষদর্শী ও হতাহতদের স্বজনরা জানান, নতুন ঘর তোলার জন্য পুরোনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল। এই সময় ঘরের চালের একটি টিন গিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এই সময় টিনটি ধরে থাকা অবস্থায় রবিউল, হেলাল ও বেলায়েত হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের বাঁচাতে গেলে আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। বরগুনা সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফরহাদ হোসেন বলেন, আমাদের এখানে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় চার জনকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই, তিন জন মারা মারা গেছে। এ ছাড়াও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, নতুন ঘর ওঠানোর জন্য পুরনো টিনগুলো নামাতে গিয়ে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জেলা প্রশাসক থেকে আমার সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যে এই পরিবারের ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা দাফনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসন থেকেও যোগাযোগ করে খোঁজ নিয়েছে। পরিবার তিনটির সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদ সবসময় পাশে থাকবে।

বরগুনা সদর থানা ওসি আলী আহমেদ বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছিলাম। খুবই মর্মান্তিক। আমরা যতটা জানতে পেরেছি, নতুন ঘর নির্মাণের জন্য পুরোনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল- এই সময় বিদ্যুতের তারের ওপর গিয়ে টিন পড়লে শর্ট সার্কিটে তিন জন মারা যান। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে ৪০ লিটার চোলাই মদ হ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় অভিযান চালিয়ে চোলাই মদ জব্দ এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই দুলাল মিয়া ও সংগীয় ফোর্সসহ বানিয়াচং থানাধীন ৫নং দৌলতপুর ইউ/পির করচা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বিরধন বৈষ্ণব(৩০) পিতা- গোপাল বৈষ্ণব, সাং- করচা কে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেববিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি)অজয় চন্দ্র দেব বলেন, বানিয়াচং থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।




মনছুরিয়ায় টমটম গাড়ি উল্টে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে টমটম গাড়ি উল্টে গেলে মো. সাকিব (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার সড়কে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহত মো. সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নং ওয়ার্ড রঙ্গিয়াঘোনা এলাকার টুনা মিয়া সাওদাগরের বাড়ির মোজাম্মেল হক এর ছেলে। নিহত সাকিব বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতক্ষ্যদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে দুষ্টুমি করে টমটম গাড়িতে উঠে তারা ৪ থেকে ৫ জন। টমটম নিয়ে ঘোরাঘুরিতে একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।

এতে মো. সাকিব নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, টমটম গাড়ি উল্টে সাকিবের মুখে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।




ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হিরোইন, ১৭ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬৪ লিটার দেশি মদ, দুই বোতল বিদেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।




লক্ষ্মীপুরে জনগনের সেবক হিসেবে কাজ করছেন পুলিশ সুপার

ব্যতিক্রমধর্মী সুনিপুণ দক্ষতার মাধ্যমে শহরের দীর্ঘদিনের যানযট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করে আলোচনায় এসেছেন লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও পুলিশ সুপার সে ধারণা সম্পূর্ণ বদলে দিচ্ছেন। যোগদানের একমাসের ভিতর জনগণের আস্থার অর্জণ করতে পেরেছেন।

এ ছাড়াও বাজারের দোকানপাট, শপিংমল, খাবার রেস্টুরেন্ট পরিদর্শনকালে যত্রতত্র মোটরসাইকেল পাকিং সহ চালকদের হেলমেট বিহীন চলাচল ও তিনজন আরোহী বহন না করার নিদের্শ প্রদান করেন পুলিশ সুপার।

এরআগে তিনি পুলিশ লাইন্স মেস পরিদর্শন ও সকল পুলিশ সদস্যের সাথে বসে খাবারের মান যাচাই করেন এই নবাগত পুলিশ সুপার। এছাড়াও তিনি হাসপাতালে ভর্তি থাকা আরআই (পুলিশ লাইন্স) মোঃ আব্দুস সামাদ’কে দেখতে যান ও তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

লক্ষ্মীপুর জেলার সাধারণ মানুষ বলেন, স্বল্প সময়ে মাহফুজ্জামান আশরাফ একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ সুপার হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন। তাঁর কাছে ধনী-গরিব, রিক্সাচালকসহ সব শ্রেণিপেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হবে বর্তমান পুলিশ সুপার।

লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘“পুলিশ জনতার এবং জনতা পুলিশের” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, আমি একটি কথা বলবো জনগণের উদ্দেশ্যে-আপনারা পুলিশ কে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর সেবা দেয়া সম্ভব নয়।




রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি জেলা উপজেলা তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে খুব শীঘ্রই জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহবান জানান।




জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সংগ্রামী ইতিহাস রয়েছে তার। সকল গণ আন্দোলনে তার ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং সরব উপস্থিতি। এছাড়া এলাকার আঞ্চলিক সমস্যা নিয়েও তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এলাকার মানুষের সুখে দু:খে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন অনন্য ভূমিকা। কর্মীদের বিপদে-,আপদে এগিয়ে জায়গা করে নিয়েছে কর্মীদের হৃদয়ে স্থান, তিনি অসংখ্য সামাজিক সংগঠনের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা। ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী এই বিষয়ে জানতে রামগতি উপজেলা আওয়ামী যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক শাহ্ মোঃ রাকিব বলেন, আমরা রামগতি উপজেলা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ। আমাদের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন। আমরা সকলে মিলে তার ভোট করবো।

এ প্রসঙ্গে ভিপি হেলাল বলেন, গণ মানুষের জনগুরুত্বপূর্ণ সমস্যা এবং উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই আগামী দিনে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য একটি প্লাটফর্ম দরকার। এজন্যই আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছি। সকলের সহযোগীতা নিয়ে বিজয়ী হতে পারব ইনশাল্লাহ।




তজুমদ্দিনে চোরাই গরুসহ দুই জন আটক

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন থানা পুলিশ দুটি চোরাই গরু উদ্ধার করেছেন। এ সময় চুরির সন্দেহে দুই জনকে আটক করে।

তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় পাইয়া দুটি গরু উদ্ধার করেন।

এ সময় গরু চুরির অভিযোগে চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিন ও কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে মোসলে উদ্দিনকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন জানান,১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার নং ০৮