সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি
হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।
তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন।
হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে।
তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর নেতাকর্মীরা আনন্দিত।
হাসিব উদ্দিন রসি জানান, আমার বাবা’র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে বাধ্য।
কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক
লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ।
আজ রবিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হচ্ছেন- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মো. বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের রবিউল ইসলাম রবু ও একই এলাকার মো. সোহেল।
পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও ছাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল ও ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পরিবারের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তার পরিবার। রবিবার দুপুরে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেছেন।
চিঠিতে তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার অনুরোধ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিঠিটি আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস চিঠি পৌঁছে দেন।
এবিএম আব্দুস সাত্তার তাকে জানিয়েছেন ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয়া হয়েছে। এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন শেখ হাসিনা
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে দুই-তিনদিন আগেই লন্ডন যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলীয় নেতাদের এ কথা জানান শেখ হাসিনা।
সভায় উপস্থিত এক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা ১৭ সেপ্টেম্বর দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন।
শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি এ কথা জানান বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ
জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অংশ নিয়েছেন।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের গ্রিন জোনে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ শুরু করার আগে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বনভূমিও বৃদ্ধি পেয়েছে। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
তথ্য মন্ত্রী বলেন, প্রেস ক্লাবকে ধন্যবাদে জানাই। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী ফলের গাছ, ফুলের গাছ, ঔষুধি গাছ লাগাতে বলেছেন, তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের আজকের এই কার্যক্রম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ডালিম, জামরুল, চালতা, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, লটকন, আম, জামসহ বিভিন্ন জাতের ৩০টি ফলের গাছ রোপণ করা হবে বলে জানা যায়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ জাতীয় প্রেস ক্লাবের নেতারা।
ভোটের সংবাদ সংগ্রহে বাধা দিলে তিন বছরের জেলের বিধান চায় ইসি
ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
সাংবাদিকরা নির্বাচন কমিশনের চোখ-কান উল্লেখ করে এ কমিশনার বলেছেন, আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।
ইসি আহসান হাবিব বলেন, দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধা দেয়, হামলা করে, ইকুইপমেন্টস এবং সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। এ ছাড়া, সর্বনিম্ন এক বছর এবং জরিমানার বিধান রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইনে নতুন এ ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো; স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা কূটনৈতিকভাবে সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা কূটনৈতিকভাবে দেখবো। আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো। আজকের সিচ্যুয়েশন সেখানে গোলাবারুদ কমে গেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেছেন সাবেক এসপি বাবুল আক্তার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গতকাল আমি বলেছি, বাবুল আক্তার একজন চতুর ব্যক্তি। আমি আর কিছু বলিনি। যে অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না।