হারানো মোবাইল উদ্ধার করে দিলেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম

মো. বদিউজ্জামান ( তুহিন): নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল এর দিক নির্দেশনা এএসআই নাসরিন আক্তার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নূরনবী নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া রেডমি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ।




ক্লিনিক-হাসপাতালের সাইনবোর্ডে থাকতে হবে লাইসেন্স নম্বর

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর । অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র বন্ধের অভিযানের মধ্যেই স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, দেশের সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ও ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি প্রদর্শন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।।




সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা আমাকে নিয়ন্ত্রণ করা অন্যায় না। তবে আপনি সাংবাদিক হয়েছেন বলে কোনো একাউন্টিবিলিটি থাকতে পারে না, এটা ঠিক নয়। যাদি তাই মনে করেন, তাহলে আপনিও ভুল কাজ করবেন। খারাপ কাজ করবেন। সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেম অডিটোরিয়ামে সিটি রিপোর্টার্স ফোরাম আয়োজিত নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সুইডেনের একজন সাংবাদিকের সাথে কথা হয়েছে। একটা বিষয় নিয়ে তারা সংবাদ করেছিল।

যেখানে আমার প্রত্যেকটা নিউজের এগেইনেস্টে মামলা করার সুযোগ আছে। যার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে সঠিক তথ্যের ভিত্তিতে নিউজটা করা হয়েছে কিনা। আমি সবসময় সাহসিকাতার সাথে কথা বলি। কারণ আমি মনি করি আপনাদেরই (সাংবাদিকদের) একজন আমি।

মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের অনুষ্ঠানে আমি ব্যক্তিগত ভাবে উৎসাহ বোধ করি যোগ দিতে। কারণ তাদের অনুষ্ঠানে গেলে অনেক তথ্য উপাত্ত পেয়ে সমৃদ্ধ হওয়া যায়। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য অনেক। সত্য এগিয়ে নিতে সাহায্য করে, মিথ্যা ধ্বংস করে। সবকিছুর জন্য আইন থাকা প্রয়োজন। আইন সার্বজনীন। আমরা সবাই আইন মানতে অঙ্গীকারবদ্ধ। আইন মানার ক্ষেত্রে এটা যে সাংবাদিক হিসেবে করেছেন তা নয়। সাংবাদিকদের কোনো কমিটমেন্ট থাকবে না, এটা ঠিক না। আমি মন্ত্রী হিসেবে আমারও জবাবদিহিতা রয়েছে।




ভারত সফরে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে ‘গার্ড অব অনার’

আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে বঙ্গবন্ধুকন্যাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার বিকালে ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর হবে ‘রাষ্ট্রীয়’ পর্যায়ের। আর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরালো হবে।

এ সফরে ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদি মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, শেখ হাসিনা দ্বিপক্ষীয় আলোচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় শেখ হাসিনা আজমির সফর করতে পারেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়সহ উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া, জোরালো ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর দুই দেশের বহুপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে।

এদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা থাকবেন কি না এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সফরের আরও কয়েক দিন বাকি আছে। প্রতিনিধিদলে কারা থাকবেন তা ওই সময়ের মধ্যে চূড়ান্ত হবে।




নোয়াখালীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বি. চৌধুরী ( তুহিন)
নোয়াখালী মাইজদী রশিদ কলোনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি শাহজাহান এর বাসভবনে
১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের জিএস মঞ্জুরুল আজিম ( সুমম), জেলা কৃষকদল সভাপতি ফজলে এলাহি পলাশ ( ভিপি পলাশ), জেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু সহ প্রমুখ নেতৃবৃন্দ ।



এবার লঞ্চ ভাড়া কমল ১৫ পয়সা

যাত্রীবাহী নৌযানের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া, জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়।

ওই সময় জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।




‘চতুর্থ শিল্পবিপ্লবের জন্য জনশক্তিকে এখনই প্রস্তুতি নিতে হবে; প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তন হবে, তার সঙ্গে দেশের জনশক্তিকে মানিয়ে নিতে এখনই প্রস্তুতি নিতে হবে। এজন্য প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকসের ব্যবহার গুরুত্বপূর্ণ নিয়ামক। এ লক্ষ্যেই আমরা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি।

সেই সাথে সাথে ট্রেইনিং এবং শিক্ষার ব্যবস্থাও নিয়েছি।’ চতুর্থ শিল্পবিপ্লব আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব পড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ইতিমধ্যে আমাদের দেশের পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের ব্যবহারও শুরু হয়েছে। সাথে সাথে অন্য খাতগুলোও ধীরে ধীরে এদিকে অগ্রসর হচ্ছে। উৎপাদনশীলতা বাড়ছে। কাপড়ের মানও বেড়েছে।’

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে যে ধরনের পরিবর্তন সূচিত হবে, তা মোকাবিলা করার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের যে বিপুল শ্রমশক্তি রয়েছে, তাদেরকে এর সঙ্গে যুক্ত করতে হবে। সেই যুক্ত করতে হলে তাদের ট্রেনিং দিতে হবে। শিক্ষিত করতে হবে এবং দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে।




নেত্রকোণায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে সংঘর্ষ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধঃ

নেত্রকোণায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটেছে। দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। সকাল সাড়ে দশটার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সাথে শুরু হয় বাকবিতণ্ডা, এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্য সহ অন্তত ৩২ জন আহত হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্নসম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে পুলিশ এসে লাটিচার্জ করে। আমাদের ওপর হামলা চালায় টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতা কর্মী আহত হয়েছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এদিকে আহত পুলিশ সদস্যরা প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে।




বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক মারাত্মক আহত হন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রাজসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‍্যালিতে বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে ও গুলি চালিয়েছে। অথচ আমরা অনুমতি নিয়েই কর্মসূচি করছিলাম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পরে বিস্তারিত জানাব।




সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।