নরসিংদী জেলা আ’লীগের সভাপতি জি এম তালেব, সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণভাবে আজ শনিবার (১৭সেপ্টেম্বর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় তিনি বলেন,বিএনপির রাজনীতি হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি। বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি। আপনারা নরসিংদীর জনগণ সারাদেশের জনগণের মত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রাখুন। বিএনপির আগুন সন্ত্রাস দমনের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো। কারণ, এ দেশের স্বাধীনতার জন্য বহু দামাল ছেলেরা রক্ত দিয়েছে। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে এদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু সে দিন আমাদের জন্য অসাধ্যকে সাধন করে দিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে এ দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের প্রেসক্রিপশনে খন্দকার মোস্তাক আহমেদ গংদের নেতৃত্বে রাতের আঁধারে বঙ্গবন্ধু ও তাঁর স্ব-পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক এ সময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত-বিএনপিরা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এড. কামরুল ইসলাম এমপি, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, এবিএম রিয়াজুল কবীর কাওসার, মোঃ দেলোয়ার হোসেন এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি, আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূইয়া মোহন, এড. মৃণাল কান্তি দাস এমপি,শামসুন নাহার চাঁপা, মোঃ সিদ্দিকুর রহমান, এড. সানজিদা খানম এমপি, মোঃ আনোয়ার হোসেন এমপি,ইকবাল হোসেন এমপি, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রমুখ। জননেতা মোঃ আশরাফ হোসেন সরকার,উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ১৮ জন প্রার্থীর নাম উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন বছরের জন্য নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য নরসিংদী জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ জানান। মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি
রাত পোহালেই নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলন
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
রাত পোহালেই ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে জেলা আওয়ামীলীগ। সম্মেলনের প্যান্ডেল তৈরীর কাজ প্রায় সম্পন্নের পথে। এরই মধ্যে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ। এসময় শিল্প মন্ত্রী বলেন, সম্মেলন অত্যন্ত গর্জিয়াস, জাঁকজমকপূর্ণ, সুন্দর, সফল ও সার্থক করতে সর্বাত্মক প্রস্তুতি আমরা নিচ্ছি। দীর্ঘ সাড়ে সাত বছর পর আগামীকাল ১৭ই সেপ্টেম্বর দুপুর ২টায় নরসিংদী জেলা মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার প্রবেশ মুখ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর অদুরে বাঘবাড়ী থেকে নরসিংদী শহর ছেয়ে গেছে পদ প্রত্যাশী নেতা ও কর্মীদের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুনে। বিভিন্ন নেতা কর্মীর শুভেচ্ছা সম্বলিত তোরণে পরিণত হয়েছে নরসিংদী শহর। নরসিংদী শহরতলী শাহেপ্রতাপ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে ব্রাক্ষ্মনদী মোড়, আরশীনগর, পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ৪ কিঃমিঃ সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে চল্লিশটির মত তোরণ। সম্মেলনসহ আনাচে কানাচে বিশালাকারে ব্যানার, ফেষ্টুন, পোষ্টারে ছেয়ে গেছে নরসিংদী শহর। শহরের প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ব্যানার,ফেষ্টুনে ঢেকে গেছে। ব্যাপক আয়োজনে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে ফিরছে প্রান চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব আছেন দলীয় নেতা কর্মীরা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সেই সাথে প্রধান বক্তার বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সভাপতি মন্ডলীর সদস্য লেঃকর্নেল(অবঃ) মোঃ ফারুক খান এমপি।সভাপতি মন্ডলীর সদস্য এডঃ কামরুল ইসলাম এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডঃ দিপুমনি, শিল্প মন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজিবুল্লাহ হীরু ও দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমূখ।
চরভদ্রাসনে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে এক করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী গ্রামে মোল্যা ‘স’ মিলস্ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। এসময় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালতে উক্ত করাতমালিক মোঃ আব্দুর রশীদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অন্যদের মধ্যে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব হোসেন মিয়া, চরভদ্রাসন থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান।
বিএসএমএমইউর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিল্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে জানিয়ে সরকারপ্রধান বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেন।
আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন।
গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।
নরসিংদীতে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে আলমারির ভেতর থেকে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের আখড়া মন্দিরের পাশে আজিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া হানিফ মিয়া নামে এক ব্যক্তির ঘরের আলমারির ভেতর থেকে শিশু সায়মা (৮) এর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
নিহত শিশু সায়মা জাহান (৮) নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের মুন্সিবাড়ি এলাকার সারোয়ার জাহানের মেয়ে এবং চর মরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সায়মা জাহান। সায়মাকে না পেয়ে পরিবারের লোকজন এলাকার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। খোজাখুঁজির এক পর্যায়ে বিকাল বেলায় সায়মার সন্ধান কোথাও না পেয়ে প্রতিবেশি ভাড়াটিয়া হানিফ মিয়ার শিশু সন্তানের মাধ্যমে নিহত শিশুটির পরিবার জানতে পারে শিশু সায়মা তাদের ঘরেই আছে।
পরে ভাড়াটিয়া হানিফ মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আলমারির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশু সায়মার লাশ উদ্ধার করে এলাকাবাসী । এঘটনায় জড়িত ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলীকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। শিশু সায়মার স্বজনরা ধারণা করছেন সায়মা জাহানের কানে স্বর্ণের দুটি দুল ছিল। এই দুল দুটো নিতে গিয়ে সায়মাকে হত্যা করতে পারে। নিহতের স্বজন ও এলাকাবাসি শিশু সায়মা জাহানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযোক্ত হানিফা ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহমেদ
সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১২ জন ব্যক্তির হাতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তাদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ১২ জনের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এরমধ্যেদেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন, রাঙ্গামাটির বাসিন্দা এন কে এম মুন্না তালুকদার এবং লক্ষ্মীপুর জেলা জনপ্রিয় সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা রাজু আহমেদ। যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে অসাধারণ অবদানের জন্য এবছর সম্মাননা পেয়েছেন, শরীয়তপুরের বাসিন্দা মাসুম আলম এবং নেত্রকোণার বাসিন্দা কামরুন নাহার লিপি। আর শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্যাটাগরিতে অসাধারণ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকসান্দ দ্রুব এবং পেন ফাউন্ডেশনের মেঘনা খাতুন।
জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা বা সমাজকল্যাণে অবদানের জন্য বরিশালের বাসিন্দা মিল্টন সমাদ্দার এবং সুনামগঞ্জের বাসিন্দা কাস্মিরুল হক সম্মাননা পেয়েছেন। আর ক্রীড়া, কলা (চারু ও কারু) ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি এবং রাজশাহীর বাসিন্দা মোস্তফা সরকার। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন এই অ্যাওয়ার্ড যারা ইতিমধ্যে বিভিন্ন সমাজের কাছে অবদান রেখেছেন তাদেরকে এই সম্মাননা। এই যুবকের আগামী দিনের সমাজের কল্যাণে আরো বেশি করে কাজ করতে অনুপ্রেরণা পাবে এবং দেশপ্রেম ও বীরত্বতার সহিত দেশের যে কোন কাজে এগিয়ে আসবে সবসময়।
শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ারিং অ্যাওয়ার্ড- ২০২২ পাওয়া রাজু আহমেদ বলেন আজকের এই সম্মাননা আগামী দিনে আমাদের কাজ আরো বাড়িয়ে দিয়েছে,আমরা ভলেন্টিয়াররা একত্রিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কিভাবে এগিয়ে নেওয়া যায়,এই প্রত্যয়ে কাজ করে যাব।।
বুধবার ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন।
উল্লেখ, গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফিরেন।
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন
ফরিদপুর প্রতিনিধি –
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪ জন। তাদের মধ্যে শনিবার চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করা হয়।
দলীয় সূত্র জানায়, ১৪ জনের মধ্যে ফরিদপুরের জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফারুক হোসেন। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেলা ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। স্কুলজীবন পার করে ফরিদপুরের ইয়াছিন কলেজের ছাত্রাবস্থায় ফারুক হোসেন ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৮০ সালে কলেজ ছাত্রলীগের সভাপতি ও ১৯৮১ সালে কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
১৯৮২ থেকে ১৯৮৬ পর্যন্ত টানা ৪ বছর এরশাদ শাসনামলে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৩ সালে জেলে থাকা অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হন। জেলে থাকা অবস্থায় ১৯৮৬ সালে যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত জেলা যুবলীগের সভাপতি ও তার পরের বছর কেন্দ্রীয় যুবলীগের সদস্য হন। ২০০০ থেকে ২০০৩ সময়ে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। ২০১২ সালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ জানান, জেলায় যারা মনোনয়ন কিনেছিলেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই যোগ্য। তবে এর মধ্য থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সবাই তাকে নিয়ে আগামী দিনে নির্বাচন জয়লাভ করবো।
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন পল্লী নিউজকে জানান, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি- দলীয় প্রধান আমাকে মূল্যায়ন করেছেন। আমি বিশ্বাস করি, যেভাবে দলীয় কর্মীদের পাশে থেকেছি, আজ এই নির্বাচনে দলীয় কর্মীরা ঠিক তেমনি আমার পাশে থেকে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাল্লাহ। তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।