ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।

 তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন।

হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে।

তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর নেতাকর্মীরা আনন্দিত।

হাসিব উদ্দিন রসি জানান, আমার বাবা’র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে বাধ্য।




জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অংশ নিয়েছেন।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের গ্রিন জোনে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ শুরু করার আগে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বনভূমিও বৃদ্ধি পেয়েছে। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

তথ্য মন্ত্রী বলেন, প্রেস ক্লাবকে ধন্যবাদে জানাই। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী ফলের গাছ, ফুলের গাছ, ঔষুধি গাছ লাগাতে বলেছেন, তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের আজকের এই কার্যক্রম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ডালিম, জামরুল, চালতা, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, লটকন, আম, জামসহ বিভিন্ন জাতের ৩০টি ফলের গাছ রোপণ করা হবে বলে জানা যায়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ জাতীয় প্রেস ক্লাবের নেতারা।




চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল তিনটার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুর্তজা আহসানের সঞ্চালনায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে দলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে পূর্বে অনুষ্ঠিত দাবা,সাঁতার,হ্যান্ডবল মেয়ে ফুটবল প্রতিযোগতায়



ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুমানিক ১২ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না।

শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ওই শিশুটিকে থানায় রেখে যায় এলাকাবাসী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘোরাঘুরি করতে দেখে। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারেনি। পরবর্তীকালে স্থানীয়রা তাকে থানায় রেখে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, শিশুটি বাড়ির পথ ও ঠিকানা হারিয়ে ফেলেছে। এখন তার বাড়ি কোথায় তা বলতে পারছে না। প্রশ্ন করলে চুপচাপ থাকছে। তাকে আমরা হেফাজতে রেখেছি। অভিভাবকের খোঁজ পেলে বুঝিয়ে দেওয়া হবে।




রানি এলিজাবেথ স্মরণে আ.লীগের বোর্ড সভায় এক মিনিট নীরবতা

সদ্য প্রয়াত যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশে রাত) শারীরিক অসুস্থতা ক্রমেই জটিল হতে থাকলে রানির স্বাস্থ্য নিয়ে ব্রিটেনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।




নরসিংদীতে মাদক ও ট্রাকসহ দুই মাদক কারবারি আটক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ:

নরসিংদীর ভেলানগর এলাকা থেকে র্যাব-১১ সিপিএসসি এর অভিযানে ১০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ও ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার ( ৭সেপ্টেম্বর) দিবাগত রাত ০০.২৫ মিনিটে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১১ এ তথ্য জানায়। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ- চাঁদপুর সদরের শহীদ মফিজ উদ্দিন সড়কের ৯ নং ওয়ার্ডের বেপারী বাড়ি বিষ্ণুন্দী এলাকার মোঃ জয়নাল বেপারীর ছেলে মোঃ ফারুক হোসেন বেপারী (৩০) ও চাঁদপুরের কচুয়া থানার আটমোর হাজী বাড়ি এলাকার মোঃ হারুন অর রশীদের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৮)।

্যাব-১১ এ তথ্য জানায়, ৭ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে র্যাব-১১, নরসিংদীর একটি চৌকস আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভেলানগর সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা বাস স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসয়াী মোঃ ফারুক হোসেন ও ইকবাল হোসেন ব্যাপারীকে ১০৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। র্যাব জানায়, আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও ফারুক হোসেন বেপারীর কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকের মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা, মাদক বিক্রয়ের জন্য নগদ ১৮ হাজার ৪০০টাকা, ৪টি মোবাইল এবং ৪টি সিমকার্ড জব্দ করা হয়।

্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত আসামীরা পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তাদের ব্যপক জনশ্রুতি আছে। তারা প্রতিনিয়ত কুমিল্লা থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করে।

নওগাঁ জেলায় ডেলিভারি দিতে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদরের ভেলা নগর বাস স্ট্যান্ডের মহাসড়কে তাদের হাতেনাতে আটক করে র‌্যাব-১১। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।




মৃত ভেবে ফেলে গেল,বাড়ি থেকে তুলে নিয়ে হামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম কলাতলা গ্রামে জমি সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে বশির হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

পরে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারিরা। মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে মৃত ভেবে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় হামলাকারীরা। আহত বশির হাওলাদারের স্ত্রী রাশেদা বেগম বলেন, রাতে আমার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাই না।

বুধবার সকাল ৮ টার দিকে এ হাসপাতাল থেকে এক নারী আমাকে মোবাইলে কল দিয়ে বলেন, আপনার স্বামী পাঁচ তলায় ভর্তি, তার অবস্থা ভাল না, আপনারা দ্রুত আসেন। তখন আমি আমার স্বামীর সাথে কথা বললে সে বলে, তাকে মেরে হাসপাতালে ভর্তি করে রেখে গেছে। আহত বশির হাওলাদার বলেন, রাতে আমি ঘর থেকে বের হলে আমাকে রেজাউল মাতব্বরের ছেলে শাহিন মাতুব্বর ও সাদ্দাম সহ ৭ জন আমার মুখ চেপে পাশের মাঠে নিয়ে যায়।

এরপর শাহিন আমাকে রড, ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপায়। আমি তখন তাদের কাছে জীবন ভিক্ষা চাইলেও তারা শুনে নাই। এ সময় ওরা ফোন করে আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে শাহাবুদ্দিনকে ডেকে আনে। শাহিন এসময় বলে ও মরে গেছে এখন কি করবি। চল পালাই। তখন শাহাবুদ্দিন বলে না ওরে হাসপাতালে দিয়ে আসি। এরপর আমার আর জ্ঞান ছিল না।

বুধবার সকালে জ্ঞান ফিরলে আমি পাশের বেডের একজনকে আমার স্ত্রীর নাম্বার দিয়ে আমার অবস্থা জানাতে বলি। আহত বশির হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার বলেন, আমার ভগ্নীপতি আনু মাতব্বরের সাথে প্রতিবেশী ছবেদ আলী ও রেজাউল মাতব্বরের জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে।

রেজাউল মাতব্বর ও ছবেল আলী তাদের ওয়ারিশের কিছু মাঠের জমি বিক্রি করে যা আমার ভগ্নীপতির জমির লাগোয়া। রেজাউল ও ছবেল আলীকে তাদের বিক্রিত জমি বুঝিয়ে দেওয়া সময় আমার ভগ্নীপতি জমির সীমানা মেপে নির্ধারণ করে দিতে বলে। কারণ তারা তাদের অতিরিক্ত জমি যা ভগ্নীপতির তা তারা জোর করে দখল করতে চাচ্ছিল।

গত রবিবার এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু পক্ষের সংঘর্ষ হয়। সে ঘটনায় দু পক্ষেরই বেশ কয়েকজন আহত হন।

এর জের ধরে মঙ্গলবার দিনগত রাতে রেজাউল মাতব্বরের ছেলে শাহিন, সাদ্দাম, শাহাবুদ্দিন ও ছবেদ আলী মিলে আমার বাবাকে রাতের আধারে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। রাশেদ আরও জানান, অনেক আগে থেকেই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য সব সময় সাধারণ গ্রামবাসীকে হুমকি ধামকিতে রাখে। শক্তির বড়াই করে গ্রামের অনেক মানুষকে তারা নির্যাতন করেন। আমার বাবার অবস্থা ভালো না। আল্লাহ জানে কি হয়।

এ ব্যাপারে ফরিদপুরের বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ইর্ন্টার্নি চিকিৎসক কামাল হোসেন জানান, আমরা তাকে মুমূর্ষু অবস্থায় পাই। তার হাতে ও পায়ের হাড় ভাঙ্গা। তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, আহত বশিরের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ইভিএমে নির্বাচন করলে হবে না ডিজিটাল কারচুপি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএমের কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। ইভিএম কোনো দুর্বল যন্ত্র নয়। যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইভিএমে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না উল্লেখ করে তিনি বলেছেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে।

সিইসি আরো বলেন, জাফর ইকবাল বলেছিলেন এটা খুব জটিল মেশিন নয়। ওই হিসেবে বলছেন যে এটা দুর্বল যন্ত্র। যন্ত্র দুর্বল কি সবল এটা আমার বিবেচনা করার বিষয় নয়। সবল হওয়ারও দরকার নেই, দুর্বল হওয়ারও দরকার নেই। যন্ত্র কাজ করছে কি না, এটাই আসল বিষয়। গত কয়েকবছর ধরে আমরা হাজার হাজার নির্বাচনে হাজার হাজার ইভিএম ব্যবহার করেছি। কোথাও আমাদের যন্ত্র ম্যালফাংশন করেছে, এমনটি ঘটেনি।




চরভদ্রাসনে পদ্মানদীতে অভিযান চালিয়ে জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মানদীর নমোরশ্যাম কোলে অভিযান চালিয়ে ১ টি বেড় জাল (আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যমানের) জব্দ ও বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা হয়, ০৫ সেপ্টেম্বর,  দুপুর ১২.৩০ হতে ২.০০ ঘটিকা পর্যন্ত।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানজিলা কবির ত্রপা, আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, পুলিশ এ এস আই ইকবাল সাহেব এবং আনসার ও পুলিশ সদস্য।



নরসিংদীতে সুজিত হত্যা মামলায় চেয়ারম্যান কারাগারে

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি-

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্কাশ্যে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার সুজিত সূত্রধর (৫৩) কে কুপিয়ে হত্যা ঘটনায় জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযুক্ত ইউসুফ খান পিন্টু হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তাক আহমেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত সুজিত ইউপি সদস্য থাকার সময়ের পরিষদের চাল ও গম বিতরণে অনিয়মসহ নানা বিষয় নিয়ে সুজিতের সঙ্গে হাজিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টর বিরোধ ছিল। বিরোধের জের ধরে পিন্টুর নামে একাধিক মামলা করেন সুজিত। মামলার জের ধরে সুজিতের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটে।

এরই মধ্যে গত ২২ জুন সন্ধার পর সুজিত সূত্রধর বাড়ি থেকে হাজিপুর কাঠবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। রাত ৮টার দিকে হাজিপুর ইউপি চেয়ারম্যান পিন্টুর ভাই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সুজিতকে কুপাতে থাকে।

এসময় ঠেকাতে গেলে সুজিতের ছেলে সুজন ও দোকানের কর্মচারীদেরও পিটিয়ে আহত৷ করা হয়। পরে আহত সুজিতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।এ ঘটনায় হাজিপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুকে প্রধান আসামি করে ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সুজন।

এরই প্রেক্ষিতে সোমবার ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানকে জেলে পাঠানোর নির্দেশ দেন।